চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে ভিয়েতনামি প্রতিনিধিদলের সাক্ষাৎ - Mati News
Tuesday, November 3

চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে ভিয়েতনামি প্রতিনিধিদলের সাক্ষাৎ

ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির (সিপিভি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং। সোমবার বেইজিংয়ে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির (সিপিভি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং নীতি ও কৌশল কমিশনের চেয়ারম্যান নগুয়েন থান নঘি নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে এ বৈঠক করেন তিনি।

বৈঠকে ওয়াং বলেন, দুই পার্টি ও দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে গৃহীত গুরুত্বপূর্ণ সমঝোতা বাস্তবায়ন অব্যাহত রাখতে ভিয়েতনামের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত চীন। তিনি পার্টি শাসন ও রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক শিক্ষায় উভয়পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় ওয়াং হুনিং সম্প্রতি সমাপ্ত কংগ্রেসের ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের সংক্ষিপ্ত তথ্যও ভিয়েতনামি প্রতিনিধিদলের কাছে উপস্থাপন করেন।

নগুয়েন থান নঘি বৈঠকে চীনের ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের সফল আয়োজনের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, ভিয়েতনাম সবসময় চীনের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে দেখে। ভিয়েতনাম দুই পার্টি ও দুই দেশের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ সমঝোতা যৌথভাবে বাস্তবায়ন ও আন্তঃপার্টি বিনিময় শক্তিশালী করতে চীনের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।

সূত্র: সিএমজি

China's top political advisor meets CPV delegation-Xinhua

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *