চীন ও আর্জেন্টিনার মধ্যে দ্বিপক্ষীয় মুদ্রা বিনিময় চুক্তি নবায়ন - Mati News
Wednesday, September 16

চীন ও আর্জেন্টিনার মধ্যে দ্বিপক্ষীয় মুদ্রা বিনিময় চুক্তি নবায়ন

আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংকের সাথে একটি দ্বিপক্ষীয় মুদ্রা বিনিময় (কারেন্সি সোয়াপ) চুক্তি নবায়ন করেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক ‘পিপলস ব্যাংক অব চায়না’ (পিবিসিও)।

বৃহস্পতিবার পিবিসিও-এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। চুক্তির আওতায় বিনিময় চুক্তির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১৩০ বিলিয়ন ইউয়ান, যা ২৮ ট্রিলিয়ন আর্জেন্টাইন পেসোর সমতুল্য।

চুক্তিটি সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংক জানায়, এই দ্বিপক্ষীয় চুক্তিটির মেয়াদ পাঁচ বছর এবং উভয় পক্ষের সম্মতিতে এটি নবায়নযোগ্য।

চুক্তির গুরুত্ব তুলে ধরে পিবিসিও উল্লেখ করেছে, এই চুক্তি নবায়নের ফলে দুই দেশের মধ্যকার আর্থিক সহযোগিতা আরও গভীর হবে, দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক লেনদেন সহজতর হবে এবং আর্থিক বাজারের স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *