চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার (২০২৬–২০৩০) সময়ে দক্ষ ও উচ্চমানের প্রযুক্তিগত জনশক্তি গড়ে তুলতে মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানো হবে। এর আওতায় প্রতি বছর ১০ লাখ উচ্চপর্যায়ের, জরুরি চাহিদাসম্পন্ন এবং পেশাগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রযুক্তি পেশাজীবীকে প্রশিক্ষণ দেওয়া হবে। চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ে আজ (শনিবার) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান এ তথ্য।
মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের উপমন্ত্রী লি চুং জানান, এ সময়ে ভর্তুকির আওতায় মোট ৫ কোটি ব্যক্তি-বার বৃত্তিমূলক দক্ষতা প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ৪ কোটি ব্যক্তি-বার নতুন দক্ষতার সনদ অর্জনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১ কোটি ৪০ লাখ ব্যক্তি উচ্চতর বা তার চেয়ে উন্নত পর্যায়ের দক্ষতার সনদ অর্জন করবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র: সিএমজি




















