ভারতের তথাকথিত ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের তীব্র বিরোধিতা চীনের - Mati News
Tuesday, October 13

ভারতের তথাকথিত ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের তীব্র বিরোধিতা চীনের

ভারতের একতরফাভাবে অবৈধভাবে প্রতিষ্ঠিত তথাকথিত ‘লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল’-কে কখনও স্বীকৃতি দেয়নি চীন এবং ভারতের তথাকথিত ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের তীব্র বিরোধিতাও করে বেইজিং।

আজ (মঙ্গলবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি সম্পর্কিত সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

ওই বিবৃতিতে বলা হয়েছে, সীমান্ত বিরোধপূর্ণ এলাকায় এবং চীনের প্রকৃত নিয়ন্ত্রণাধীন অঞ্চলে অবস্থিত ২৮টি স্থানের মানক ভৌগোলিক নাম নির্ধারণ করা হয়েছে এবং ভারতের সরকারি মানচিত্রে তা চিহ্নিত করা হয়েছে।

মাও নিং বলেন, ভারতের এই পদক্ষেপ অবৈধ ও অকার্যকর। চীন-ভারত সীমান্তের পশ্চিমাঞ্চলীয় এলাকা ঐতিহাসিকভাবে চীনের অন্তর্গত—এই বাস্তব সত্যকে বদলানো যাবে না।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *