শরণার্থী সংকটে ইউএনএইচসিআরের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় চীন - Mati News
Sunday, November 15

শরণার্থী সংকটে ইউএনএইচসিআরের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় চীন

চীন ও জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ইউএনএইচসিআর) মধ্যে সহযোগিতা জোরদার এবং আন্তর্জাতিক শরণার্থী সংকট সমাধানে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শুক্রবার চীনে ২০২৬ সালের বৈশ্বিক শাসন ফোরামে অংশ নিতে আসা সংস্থাটির হাইকমিশনার বারহাম সালিহের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিকব্যুরোর সদস্য ওয়াং ই বলেন, প্রেসিডেন্ট সি চিনপিংয়ের প্রস্তাবিত বৈশ্বিক শাসন উদ্যোগ আন্তর্জাতিক সম্প্রদায়কে শরণার্থী সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করার দিকনির্দেশনা দেয়।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শরণার্থী সংকট অবসানে শান্তি প্রতিষ্ঠার বিকল্প নেই। সংঘাতপূর্ণ অঞ্চলগুলোর সমস্যা সমাধানে চীন প্রচেষ্টা চালাচ্ছে এবং জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। পাশাপাশি, উন্নয়নকে শরণার্থীদের জীবনমান উন্নয়নের ভিত্তি হিসেবে উল্লেখ করে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোকে মানবিক সহায়তা দেয়ার কথা জানান তিনি।

বৈঠকে বারহাম সালিহ জাতিসংঘ ও ইউএনএইচসিআরের কার্যক্রমে চীনের দীর্ঘদিনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শান্তিরক্ষা, আন্তর্জাতিক মধ্যস্থতা ও উন্নয়ন প্রচারে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বৈশ্বিক শাসন উদ্যোগের আওতায় শরণার্থী সংকট নিরসনে বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী ইউএনএইচসিআর।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *