‘সিপিসির কেন্দ্রীয় কমিটির সার্বিক ও কঠোরভাবে পার্টি-শাসন অব্যাহত রাখাসংশ্লিষ্ট কয়েকটি মূল বিষয়ে সিদ্ধান্ত সম্পর্কে ব্যাখ্যা’ প্রকাশিত - Mati News
Sunday, November 1

‘সিপিসির কেন্দ্রীয় কমিটির সার্বিক ও কঠোরভাবে পার্টি-শাসন অব্যাহত রাখাসংশ্লিষ্ট কয়েকটি মূল বিষয়ে সিদ্ধান্ত সম্পর্কে ব্যাখ্যা’ প্রকাশিত

কমরেড সি চিন পিং, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর পক্ষ থেকে, পার্টির বিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনে, ‘চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সার্বিক ও কঠোরভাবে পার্টি-শাসন অব্যাহত রাখাসংশ্লিষ্ট কয়েকটি মূল বিষয়ে সিদ্ধান্ত সম্পর্কে ব্যাখ্যা’ শীর্ষক বক্তব্য দেন। আজ (রোববার) এই বক্তব্য প্রকাশ করেছে চীনের গণমাধ্যম। ব্যাখ্যায় উক্ত সিদ্ধান্তের খসড়ার প্রস্তুতির পটভূমি, বিবেচনার বিষয়সমূহ, খসড়া প্রণয়ন-ক্রিয়া, এবং প্রধান বিষয়বস্তুর কাঠামো বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

ব্যাখ্যায় বলা হয়, সিপিসি’র বিকাশ দলটির ভবিষ্যৎ এবং পার্টি ও রাষ্ট্রের উন্নয়নের সাথে সম্পর্কিত। চলতি বছর চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী। কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরো সিদ্ধান্ত নিয়েছে যে, পার্টির বিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন সার্বিক ও কঠোরভাবে পার্টি-শাসন অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করবে। এটি সিপিসি’র কেন্দ্রীয় কমিটি, চীনা শৈলীর আধুনিকায়নের সামগ্রিক পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে ও পরিস্থিতিকে সামগ্রিকভাবে বিবেচনায় রেখে, গৃহীত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

এতে উল্লেখ করা হয়, চীনের কাজ ভালোভাবে সম্পন্ন করার চাবিকাঠি হচ্ছে সিপিসি এবং সার্বিক ও কঠোরভাবে একে শাসন করা। জটিল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পরিস্থিতি এবং কঠিন ও ভারী সংস্কার, উন্নয়ন ও স্থিতিশীলতার মিশনের মুখে, চীনা শৈলীর আধুনিকায়নকে স্থিতিশীলভাবে এগিয়ে নিতে হলে, মহান সিপিসি প্রতিষ্ঠার চেতনাকে জোরালোভাবে প্রচার করতে হবে; সার্বিক ও কঠোরভাবে পার্টি-শাসন অব্যাহত রাখতে হবে; চীনা কমিউনিস্ট পার্টিকে আরও ভালোভাবে, আরও শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে। এতে সর্বাত্মকভাবে সমৃদ্ধ সমাজতান্ত্রিক আধুনিক শক্তিশালী রাষ্ট্র নির্মাণের জন্য ও চীনা শৈলীর আধুনিকায়ন বাস্তবায়নের মাধ্যমে, চীনা জাতির মহান পুনরুত্থানের কাজকে সামগ্রিকভাবে এগিয়ে নেওয়ার জন্য, দৃঢ় নিশ্চয়তা প্রদান করবে।

ব্যাখ্যায় সিদ্ধান্তের খসড়ার মৌলিক কাঠামো এবং প্রধান বিষয়বস্তুও তুলে ধরা হয়েছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *