চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু - Mati News
Friday, August 28

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবীনগরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হাসান স্থানীয়দের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে নিহত শিশুদের পরিচয় এবং তারা কীভাবে পানিতে ডুবে গেল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *