উহানে সিএমজি চলচ্চিত্র সংস্কৃতি কার্নিভালের উদ্বোধন - Mati News
Friday, August 7

উহানে সিএমজি চলচ্চিত্র সংস্কৃতি কার্নিভালের উদ্বোধন

মধ্য চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) চলচ্চিত্র সংস্কৃতি কার্নিভালের উহান পর্ব।

চীনের জাতীয় চলচ্চিত্র প্রশাসনের তত্ত্বাবধানে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং উহান পৌর গণ-সরকারের যৌথ আয়োজনে পাঁচ দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর লক্ষ্য চীনের চলচ্চিত্র শিল্পের উন্নয়নকে আরও উৎসাহিত করা।

আয়োজকরা জানিয়েছেন, এই কার্নিভাল সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, শিল্পখাতকে শক্তিশালী করা, সাংস্কৃতিক পর্যটনের প্রসার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরাণ্বিত করার ক্ষেত্রে চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরবে।

অনুষ্ঠানে চলচ্চিত্রের প্রিমিয়ার প্রদর্শনী, অত্যাধুনিক চলচ্চিত্র শিল্প-প্রযুক্তির অভিজ্ঞতা, চলচ্চিত্রভিত্তিক অধরা সাংস্কৃতিক ঐতিহ্য (আইসিএইচ) বাজার এবং স্থানীয় রন্ধনশিল্পের মেলার আয়োজন করা হয়েছে।

এছাড়া নতুন অনলাইন ও অফলাইন ভোক্তা অভিজ্ঞতা সৃষ্টির পাশাপাশি স্থানীয় বৈশিষ্ট্যে সমৃদ্ধ ও নিমগ্ন এক সাংস্কৃতিক উৎসবের অভিজ্ঞতা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়াই এ কার্নিভালের অন্যতম উদ্দেশ্য।

সূত্র: সিএমজি

C:\Users\USER\Desktop\১১১.JPG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *