‘আন্তর্জাতিক ন্যায়বিচার, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীনের সামরিক বাহিনী ভূমিকা রাখতে প্রস্তুত’
বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দেশগুলোর মধ্যে যৌথ প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী তোং চুন। বৃহস্পতিবার বেইজিং সিয়াংশান ফোরামের ১৩তম আসরে তিনি এ আহ্বান জানান।
বেইজিংয়ে ফোরামে অংশ নেওয়া উত্তর কোরিয়া, মৌরিতানিয়া, গ্যাবন ও সোমালিয়ার প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে তোং চুন বলেন, বিশ্বে দেশগুলোর মধ্যে সহযোগিতা যত গভীর হবে, বিশ্ব তত নিরাপদ হবে। আন্তর্জাতিক ন্যায়বিচার, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীনের সামরিক বাহিনী ভূমিকা রাখতে প্রস্তুত বলেও জানান তিনি।
তিনি বলেন, সব মানুষের নিরাপত্তা ও কল্যাণকে বিবেচনায় রেখে দেশগুলোর উচিত একে অপরকে সম্মান করা, পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় বাড়ানো এবং আরও ন্যায়সংগত ও সমতাভিত্তিক আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা।
‘স্থিতিশীলতার বিষয়ে ঐকমত্য গড়ে তোলা, যৌথভাবে নিরাপত্তা ব্যবস্থাপনা এগিয়ে নেওয়া’—এই প্রতিপাদ্য...








