চীনে কম্পিউটিং শক্তির নেটওয়ার্ক বাড়ছে, গতি পাচ্ছে উচ্চ-প্রযুক্তি খাত - Mati News
Wednesday, June 17

চীনে কম্পিউটিং শক্তির নেটওয়ার্ক বাড়ছে, গতি পাচ্ছে উচ্চ-প্রযুক্তি খাত

চীনে গড়ে উঠছে একটি সুবিশাল ‘কম্পিউটিং পাওয়ার নেটওয়ার্ক’, যা ইতিমধ্যেই ট্রিলিয়ন ইউয়ান বিনিয়োগের একটি চক্র তৈরি করেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন উচ্চ-প্রযুক্তি খাতে বড় উন্নয়ন এনেছে।

সাম্প্রতিক সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি সরঞ্জাম ও সিভিল ইঞ্জিনিয়ারিংসহ কম্পিউটিং অবকাঠামোতে সরাসরি বিনিয়োগ ট্রিলিয়ন ইউয়ান পর্যায়ে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এই নেটওয়ার্ক কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংচালিত যানবাহন, নিম্ন উচ্চতার অর্থনীতি এবং সিন্থেটিক বায়োলজির মতো খাতে দ্রুত প্রবৃদ্ধি ঘটাচ্ছে।

উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের হোরিঙ্গার ডাটা সেন্টার ক্লাস্টারে ‘পুবের ডেটা, পশ্চিমের কম্পিউটিং’ প্রকল্পের অধীনে বিভিন্ন অ্যাপ্লিকেশন, যেমনআবহাওয়া পর্যবেক্ষণ, বৈজ্ঞানিক গবেষণার বাণিজ্যিকীকরণ, স্মার্ট ম্যানুফ্যাকচারিং এবং ডেটা ট্রেডিং—ক্রমাগত গড়ে উঠছে।

এখানে চীনের সবচেয়ে বড় সিন্থেটিক বায়োলজি কম্পিউটিং প্ল্যাটফর্মও স্থাপন করা হয়েছে, যা শেনচেন থেকেও গবেষণা দলগুলোকে আকর্ষণ করছে।

চীনা কৃষিবিজ্ঞান একাডেমির অধীন অ্যাগ্রিকালচারাল জিনোমিক্স ইনস্টিটিউট, শেনচেনের গবেষক ইয়ান চিয়ানবিন বলেন, ‘কম্পিউটিং শক্তি এখন সিন্থেটিক বায়োলজি গবেষণার সুপার ইঞ্জিনে পরিণত হয়েছে।

সূত্র: সিএমজি

https://news.cgtn.com/news/2026-06-15/Explainer-What-are-the-six-networks-of-China--1O06rorq3OU/img/566dc9fca149453ea83bb7b8255ab745/566dc9fca149453ea83bb7b8255ab745.jpeg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *