July 2026 - Page 15 of 15 - Mati News
Tuesday, July 21

Month: July 2026

কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্টকে সি চিন পিংয়ের অভিনন্দন

কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্টকে সি চিন পিংয়ের অভিনন্দন

China
কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। সোমবার পাঠানো অভিনন্দন বার্তায় সি চিন পিং বলেন, চীন ও কলম্বিয়া কৌশলগত অংশীদার। ৪৬ বছর আগে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে আন্তর্জাতিক পরিস্থিতির নানা পরিবর্তনের মধ্যেও দুই দেশের সম্পর্ক ইতিবাচক ধারায় এগিয়ে চলেছে। তিনি বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও গভীর হয়েছে, জনগণের বন্ধুত্ব সুদৃঢ় হয়েছে এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতায় ধারাবাহিকভাবে নতুন অগ্রগতি অর্জিত হয়েছে। চীনা প্রেসিডেন্ট আরও বলেন, তিনি চীন-কলম্বিয়া সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেন। নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে একযোগে কাজ করে বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করতে এবং চীন-কলম্বিয়ার কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় উন্নীত করতে তিনি আগ্রহী। এর মাধ্যমে দুই...
কমিউনিস্ট পার্টির সদস্য-সি চিন পিং

কমিউনিস্ট পার্টির সদস্য-সি চিন পিং

China
“আমি নিজেকে বিলিয়ে দিয়েছি জনগণের কল্যাণে”: প্রেসিডেন্ট সি চিন পিংয়ের রাজনৈতিক পথ ও আদর্শ সি চিন পিং: "আমি স্বেচ্ছায় চীনের কমিউনিস্ট পার্টিতে যোগদান করছি, পার্টির নীতি মেনে চলব, পার্টির গঠনতন্ত্র মেনে চলব..." চীনের কমিউনিস্ট পার্টির ইতিহাস প্রদর্শনী কেন্দ্রে রাখা একটি বিশেষ স্মারক এক যুবকের দৃঢ় সাম্যবাদী বা কমিউনিস্ট বিশ্বাসের সাক্ষ্য বহন করছে। ১৯৬৯ সালে, ১৬ বছর বয়স সি চিন পিং শায়ানসি প্রদেশের লিয়াংজিয়াহ্য গ্রামে কৃষি কাজের জন্য যান। সেখানে কাটানো সাত বছরের যুবজীবন কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তাঁকে বাস্তবমুখী হতে এবং কষ্টসহিষ্ণু মানসিকতা গড়ে তুলতে সাহায্য করেছিল। পর পর ১০ বার আবেদনপত্র জমা দেওয়ার পর, ১৯৭৪ সালের জানুয়ারি মাসে স্থানীয় কমিটি তাঁর আবেদন মঞ্জুর করে এবং তাঁকে দলের একজন সদস্য হিসেবে গ্রহণ করে। সি চিন পিং: "আমার জীবনের প্রথম বাস্তব পদক্ষেপটি শুরু হয়েছিল এই লিয়াংজিয়াহ্য গ্রাম থেক...
নতুন যুগের রিলে দৌড়ে চীনা তরুণ-তরুণীদের সফল হতে হবে: সি চিন পিং

নতুন যুগের রিলে দৌড়ে চীনা তরুণ-তরুণীদের সফল হতে হবে: সি চিন পিং

China
নতুন যুগের রিলে দৌড়ে চীনা তরুণ-তরুণীদেরকে অবশ্যই সফল হতে হবে। আজ (বুধবার) সকালে, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী উপলক্ষ্যে, বেইজিংয়ের গণমহাভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে, তিনি এ কথা করেন। সি চিন পিং বলেন, চীনা জাতির মহান পুনরুজ্জীবন বাস্তবায়নে যুবসমাজই হলো মূল প্রাণশক্তি। সমগ্র পার্টিকে যুবসমাজের কদর করতে হবে, তাদের যত্ন নিতে হবে ও সমর্থন করতে হবে, এবং তাদের বৃদ্ধি ও বিকাশের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। আর, নতুন যুগে, চীনা যুবসমাজকে দৃঢ়তার সাথে সিপিসি’র কথা শুনতে হবে এবং এর নেতৃত্ব মেনে চলতে হবে; নিজেদের জন্য মহান লক্ষ্য নির্ধারণ করতে হবে; সাহসের সাথে সময়ের দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। তিনি আরও বলেন, চীনা তরুণ-তরুণীদেরকে নিজেদের ব্যক্তিগত সাধনাকে পার্টি ও দেশের লক্ষ্যের সাথে একীভূত করতে হবে, প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে, এবং নিজেদের যৌবনকে লালন করতে...
২২ তরুণের চোখে আধুনিক চীন, বদলে দেওয়া এক সফরের গল্প

২২ তরুণের চোখে আধুনিক চীন, বদলে দেওয়া এক সফরের গল্প

China
লুৎফর কবির ৯ দিনের পথচলা, তিনটি শহর। বিদেশি মানুষ, অনেক অভিজ্ঞতা আর অগণিত শেখার গল্প। সবুজ পাহাড়ে মোড়া খুনমিং, শাংহাইয়ের আকাশছোঁয়া অট্টালিকা আর বেইজিংয়ের ইতিহাস ও আধুনিকতার মেলবন্ধন। এ সবকিছু মিলিয়ে বাংলাদেশের ২২ তরুণ প্রতিনিধির কাছে চীন হয়ে উঠেছিল উন্মুক্ত শিক্ষালয়। এ ৯ দিনের ব্যতিক্রমী শিক্ষা, সংস্কৃতি ও কূটনৈতিক অভিজ্ঞতার সফর শেষ করে দেশে মঙ্গলবার দেশে ফিরলেন বাংলাদেশের ২২ সদস্যের তরুণ প্রতিনিধি দল। আধুনিক চীনের উন্নয়ন, রাষ্ট্র পরিচালনা, প্রযুক্তিগত অগ্রগতি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং দু’দেশের বন্ধুত্বের নতুন সম্ভাবনাকে কাছ থেকে জানার অনন্য সুযোগ হয়ে উঠেছিল তাদের জন্য। সফরের শেষ দিন মঙ্গলবার চায়না ইন্টারন্যাশনাল কমিউনিকেশন গ্রুপ-সিআইসিজি’তে সমাপনী অনুষ্ঠানে মেলে ধরা হয় এ কয়েকদিনের নানান অভিজ্ঞতা। বিদায় বেলায় অনেকে হয়ে পড়েন আপ্লুত। সবার কণ্ঠে ছিল একটি অভিন্ন প্রত্যয়- দেশে ফিরে এই অভিজ্ঞত...
চীনের তৃণমূলের ভবিষ্যৎ বদলাতে ভিন্ন পথে হাঁটলেন সিপিসি’র স্বেচ্ছাসেবী

চীনের তৃণমূলের ভবিষ্যৎ বদলাতে ভিন্ন পথে হাঁটলেন সিপিসি’র স্বেচ্ছাসেবী

China
সাকিব সিকান্দার ২১ বছর বয়সে লি থিংহুই প্রথমবারের মতো সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল সফর করেন। ট্রেন থেকে নামার মুহূর্তেই মালভূমির সেই বিস্তীর্ণ প্রাকৃতিক পরিবেশ তার মনে এমন ছাপ ফেলেছিল, যা আর কখনও মুছে যায়নি। তিনি স্মৃতিচারণ করে বলেন, ‘তখনই মনে হয়েছিল, একদিন আমি আবার এখানে ফিরে এসে কাজ করব।‘ সেই ভাবনাই অল্প সময়ের মধ্যে বাস্তবে রূপ নেয়। বর্তমানে ৩০ বছর বয়সী লি গত সাত বছর ধরে নাগছু শহরে কাজ করছেন। বিস্তীর্ণ প্রান্তর ও চীনের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত নগর এলাকাগুলোর অন্যতম হিসেবে পরিচিত এই শহরে মূলত দুটি ঋতুই বিরাজ করে—একটি খুবই সংক্ষিপ্ত গ্রীষ্ম, এ সময়টিতেও মোটা শীতের জ্যাকেট পরতে হয়। আর আরেকটি দীর্ঘ ও তীব্র শীতকাল। লি’র বাড়ি হ্যপেই প্রদেশে। ২০১৯ সালে তিনি ‘গো ওয়েস্ট’ কর্মসূচিতে যোগ দেন। বিশ্ববিদ্যালয় স্নাতকদের চীনের তুলনামূলক কম উন্নত পশ্চিমাঞ্চলে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য ...
চীনের কাছে ফেরার ২৯তম বার্ষিকী উদযাপন করল হংকং

চীনের কাছে ফেরার ২৯তম বার্ষিকী উদযাপন করল হংকং

China
চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের (এসএআর) সরকার বুধবার হংকংয়ের চীনের কাছে প্রত্যাবর্তনের ২৯তম বার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান এবং এক সংবর্ধনার আয়োজন করে। হংকং এসএআরের প্রধান নির্বাহী জন লি গোল্ডেন বাউহিনিয়া স্কয়ারে আয়োজিত পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাতীয় সংগীত বাজানোর সময় পতাকাবাহীরা জাতীয় পতাকা ও হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের আঞ্চলিক পতাকা উত্তোলন করেন। এ সময় উপস্থিত সবাই যথাযথ সম্মানের সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন। পতাকা উত্তোলন অনুষ্ঠান শেষে হংকং কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে হংকং এসএআর সরকারের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনার আয়োজন করা হয়। সিএমজি...
ঢাকায় ‘মহান যাত্রা, অভিন্ন ভবিষ্যৎ’: সিপিসির ১০৫ বছর ও লং মার্চের ৯০ বছর উদযাপন

ঢাকায় ‘মহান যাত্রা, অভিন্ন ভবিষ্যৎ’: সিপিসির ১০৫ বছর ও লং মার্চের ৯০ বছর উদযাপন

China, Cover Story
আফরিন মিম, সিএমজি বাংলা চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী এবং ঐতিহাসিক লং মার্চের বিজয়ের ৯০তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মহান যাত্রা, অভিন্ন ভবিষ্যৎ’। বুধবার বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দুই দেশের ইতিহাস, সংস্কৃতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাও ফেং, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-এর ভাইস চ্যান্সেলর (উপাচার্য) অধ্যাপক ড. শামসাদ মর্তূজা, কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন অঙ্গনের অতিথিরা। অনুষ্ঠানে বক্তারা চীনের কমিউনিস্ট পার্টির দীর্ঘ ১০৫ বছরের পথচলা, লং মার্চের ঐতিহাসিক তাৎপর্য ...