খাল ও জলাশয়ে খাঁচায় মাছ চাষে কীভাবে লাখ টাকা আয় করছেন চাষিরা
নোয়াখালীর সুবর্ণচরে সরকারি খাল ও জলাশয়ে খাঁচায় মাছ চাষ জেলে ও নিম্ন আয়ের পরিবারের জন্য নতুন আয়ের পথ তৈরি করেছে। এ পদ্ধতিতে মাত্র তিন থেকে চার মাসে মাছ বিক্রির উপযোগী হওয়ায় কম খরচে ভালো লাভ মিলছে। ১০টি খাঁচা থেকে বছরে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা পর্যন্ত আয় সম্ভব। বিশেষজ্ঞদের মতে, উন্মুক্ত জলাশয়ে খাঁচায় মাছ চাষ মাছের উৎপাদন, কর্মসংস্থান ও উপকূলীয় অঞ্চলের নীল অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
স্বামীর মৃত্যুর পর সংসারের ভার এসে পড়ে রাহেনা বেগমের (৪৫) কাঁধে। সেলাইয়ের কাজ করে কোনোমতে সংসার চালাতেন তিনি। তবে মাছ চাষ নিয়ে একটি প্রশিক্ষণ রাতারাতি বদলে দেয় তাঁর জীবন। প্রশিক্ষণ নিয়ে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া খালে খাঁচা বসিয়ে মাছ চাষ শুরু করেন তিনি। প্রথমবারেই খাঁচায় মাছ চাষে অভাবনীয় সাফল্য এল। খরচ বাদ দিয়ে লাভ পেলেন ৬০ হাজার টাকার বেশি। রাহেনা বেগম আবার নতুন কর...














