September 2026 - Page 3 of 46 - Mati News
Thursday, November 19

Month: September 2026

জাতিসংঘ সনদের ‘শত্রু রাষ্ট্র ধারা’ মোছা যাবে না, এটি অপরিবর্তনীয়: চীন

জাতিসংঘ সনদের ‘শত্রু রাষ্ট্র ধারা’ মোছা যাবে না, এটি অপরিবর্তনীয়: চীন

China
সেপ্টেম্বর ২৯: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে জাপানের বক্তব্যের জবাবে পাল্টা বক্তব্য দেওয়ার অধিকার প্রয়োগ করেছে চীন। ২৮ সেপ্টেম্বরের অধিবেশনে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, জাতিসংঘ সনদের ‘শত্রু রাষ্ট্র ধারা’-এর এখনও গুরুত্বপূর্ণ বাস্তব তাৎপর্য রয়েছে। তাই এটি মুছে ফেলা বা পরিবর্তন করা যাবে না। জাতিসংঘে চীনের স্থায়ী উপপ্রতিনিধি সুন লেই বলেন, ২২ সেপ্টেম্বর জাপান তার বক্তব্যে দাবি করেছে, জাপান একটি ‘শান্তিপূর্ণ রাষ্ট্র’ হিসেবে ‘শুধু আত্মরক্ষার নীতি’ অনুসরণ করে। একই সঙ্গে তারা জাতিসংঘ সনদের ‘শত্রু রাষ্ট্র ধারা’ মুছে ফেলার আহ্বান জানিয়েছে। চীন এর দৃঢ় বিরোধিতা করে। সুন লেই বলেন, জাপান সামরিকতাবাদের অপরাধ স্বীকার করে এবং জাতিসংঘ সনদের সম্পূর্ণ বিষয়বস্তু মেনে নেওয়ার শর্তে জাতিসংঘে যোগ দিয়েছিল। যুদ্ধ-পরবর্তী জাপানের ‘শান্তিপূর্ণ রাষ্ট্র’ ধারণাটি ইতিহাসের গভীর পর্যালোচনা এবং সামরি...
শানতোংয়ে ২০২৬ নিশান ফোরাম শুরু: সভ্যতার সহনশীলতা ও স্থিতিস্থাপকতায় গুরুত্ব

শানতোংয়ে ২০২৬ নিশান ফোরাম শুরু: সভ্যতার সহনশীলতা ও স্থিতিস্থাপকতায় গুরুত্ব

China
কনফুসিয়াসের জন্মস্থান পূর্ব চীনের শানতোং প্রদেশের ছুফু শহরে সোমবার ‘২০২৬ চীন আন্তর্জাতিক কনফুসিয়াস সাংস্কৃতিক উৎসব’ এবং ‘বিশ্ব সভ্যতা বিষয়ক ২০২৬ নিশান ফোরাম’ শুরু হয়েছে। এই আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পণ্ডিত ও সরকারি কর্মকর্তারা অংশ নিয়েছেন। ‘অংশীদারিত্বমূলক সম্প্রীতির বিশ্বের জন্য মানবতা ও রীতিনীতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সাক্ষরতা প্রসারে অবদানের জন্য ২১তম ‘ইউনেস্কো কনফুসিয়াস পুরস্কার’ প্রদান করা হয়। এবারের নিশান ফোরামের আলোচ্যসূচির মধ্যে রয়েছে সভ্যতার সহনশীলতা ও বিশ্ব শাসনব্যবস্থা, এবং সেই সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সর্বজনীন সম্প্রীতি। ঐতিহ্যবাহী সংস্কৃতির অন্তর্দৃষ্টি কাজে লাগিয়ে বিশ্ব শাসনব্যবস্থাকে আরও উন্নত করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সভ্যতার অগ্রগতির কার্যকর পথ খুঁজে বের করাই হবে এই ফোরামের লক্ষ্য। সূত্র: সিএমজি...
উজবেকিস্তানে চীনা ভাষা ও সংস্কৃতি চর্চার নতুন দুয়ার

উজবেকিস্তানে চীনা ভাষা ও সংস্কৃতি চর্চার নতুন দুয়ার

China
আফরিন মিম উজবেকিস্তানে বাড়ছে চীনা ভাষা জানা দক্ষ জনবলের চাহিদা। দুই দেশের অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারিত হওয়ায় চীনা ভাষা শেখার আগ্রহও বাড়ছে দেশটির তরুণদের মধ্যে। এই আগ্রহকে আরও এগিয়ে নিতে উজবেকিস্তানের জিজাখ স্টেট পেডাগজিক্যাল ইউনিভার্সিটিতে চালু হয়েছে চীনা ভাষা ও সংস্কৃতি কেন্দ্র। নতুন এই কেন্দ্র শিক্ষার্থীদের চীনা ভাষা শেখার পাশাপাশি দেশটির সমৃদ্ধ সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ দেবে। কেন্দ্রটি যৌথভাবে প্রতিষ্ঠা করেছে বেইজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইউনিভার্সিটি, বেইজিং ফাইন্যান্সিয়াল স্ট্রিট এডুকেশন ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড এবং জিজাখ স্টেট পেডাগজিক্যাল ইউনিভার্সিটি। উদ্বোধনী অনুষ্ঠানে জিজাখ অঞ্চলের উপ-গভর্নর জাফর আজিমভ বলেন, চীনের সঙ্গে উজবেকিস্তানের অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক ক্রমেই বাড়ছে। জিজাখে ইতোমধ্যে চীনা বিনিয়োগে বেশ কয়েকটি কারখানা ও প্রতিষ্ঠান কার্যক্রম পরিচ...
চলতি বছর বাম্পার শস্য উৎপাদনের প্রত্যাশা চীনের

চলতি বছর বাম্পার শস্য উৎপাদনের প্রত্যাশা চীনের

China
চলতি বছর চীনে রেকর্ড পরিমাণ শস্য উৎপাদনের প্রত্যাশা করছে দেশটির কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, চলতি বছরের গ্রীষ্মকালীন শস্য উৎপাদন প্রথমবারের মতো ১৫ কোটি টন ছাড়িয়েছে। একই সময়ে আগাম ধানের উৎপাদনও ২ কোটি ৮০ লাখ টনের ওপরে রয়েছে। টানা ষষ্ঠ বছর এই পরিমাণ উৎপাদন ধরে রেখেছে চীন। গ্রীষ্মকালীন শস্য ও আগাম ধানের উৎপাদনে এই ধারাবাহিকতা দেশটির সামগ্রিক খাদ্যশস্য উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। সূত্র: সিএমজি...
ওষুধ ও অটোমোবাইলখাতে চীনা বিনিয়োগ চায় এফবিসিসিআই

ওষুধ ও অটোমোবাইলখাতে চীনা বিনিয়োগ চায় এফবিসিসিআই

China
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন- এফবিসিসিআই ওষুধ ও অটোমোবাইলসহ সম্ভাবনাময় খাতে বিনিয়োগের জন্য চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে। সোমবার রাজধানীর মতিঝিল ফেডারেশন ভবনে সফররত চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড- সিসিপিআইটি-এর ১০ সদস্যের এক বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় এফবিসিসিআই নেতারা এই আহ্বান জানান। এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ট্যাক্স হলিডে, করপোরেট কর সুবিধাসহ বাংলাদেশ সরকারের আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা গ্রহণ করে সম্ভাবনাময় খাতগুলোতে চীনা ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারেন। চীনের সঙ্গে অটোমোবাইল খাতে বাংলাদেশের ব্যবসায়ীদের যৌথ বিনিয়োগের আগ্রহ রয়েছে বলে তিনি জানান। সভায় এফবিসিসিসিআই পরিচালকসহ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ ইকনোমিক জোনস অথরিটি (বেজা) এবং বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটির (বেপজা) প্রতিনিধিরা অংশ ন...
২০২৬ সালের প্রথম আট মাসে চীনের শিল্প খাতের মুনাফায় দুই অঙ্কের প্রবৃদ্ধি

২০২৬ সালের প্রথম আট মাসে চীনের শিল্প খাতের মুনাফায় দুই অঙ্কের প্রবৃদ্ধি

China
উচ্চপ্রযুক্তিভিত্তিক উৎপাদন খাতের দ্রুত সম্প্রসারণ এবং নতুন প্রবৃদ্ধি চালিকাশক্তির সুবাদে ২০২৬ সালের প্রথম আট মাসে চীনের শিল্প খাতের মুনাফায় দুই অঙ্কের প্রবৃদ্ধি বজায় রয়েছে। সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম আট মাসে নির্দিষ্ট মাপদণ্ডের চেয়ে বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এনবিএস জানিয়েছে, কেবল আগস্ট মাসেই প্রধান শিল্প প্রতিষ্ঠানগুলোর মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৪.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শিল্প প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে ইলেকট্রনিক্স খাতকে বিশেষভাবে চিহ্নিত করেছেন ইউ। এই খাতে মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ১১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা শিল্প প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক মুনাফা বৃদ্ধিতে ৬২ শতাংশ অবদান রেখেছে। প্রবৃদ্ধি অর্জনে গুর...
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শনে খুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শনে খুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

China, Health, Health and Lifestyle
চীনের খুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল সোমবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেছে। প্রতিনিধিদলে ছিলেন খুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ডা. ইউ ছিয়াং, স্কুল অব কন্টিনিউইং এডুকেশনের চেয়ারম্যান অধ্যাপক ওয়াং নিয়ানমিন, বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের ডেপুটি ডিরেক্টর অধ্যাপক ইয়াং লিনলিন এবং ডিভিশন অব ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ অ্যান্ড কো-অপারেশনের প্রোগ্রাম অফিসার ইউ চিয়ানবিন। পরিদর্শনকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট এস.এম. মোরশেদ হোসাইন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসান, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া, পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিট ও হাসপাতা...
বিকেএসপিতে চীনা ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধন

বিকেএসপিতে চীনা ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধন

Career, China, Education
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) চীনা ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে বিকেএসপির অডিও ভিজ্যুয়াল সেন্টারে ফিতা ও কেক কাটার মাধ্যমে সেন্টারটির উদ্বোধন করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ এবং চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের পার্টি সেক্রেটারি রুয়ান ছাওছি। এ সময় ইয়ুননান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও বিকেএসপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বিকেএসপির প্রশিক্ষণার্থী ও বিকেএসপিতে ক্রিকেট প্রশিক্ষণরত চীনা প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে চীনা প্রতিনিধি দল বিকেএসপির কলেজ শাখায় স্থাপিত ল্যাঙ্গুয়েজ ল্যাব, ইনডোর ক্রিকেট সেন্টার ও থাইচি সেন্টার পরিদর্শন করে। এর আগে প্রতিনিধি দলটি বিকেএসপির মহাপরিচালকের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেয়। ২০২৪ সালে বিকেএসপি ও ইয়ুননান মিনজু বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্...
চীনের সঙ্গে চিকিৎসা সহযোগিতা জোরদারে গুরুত্ব বিএমইউর

চীনের সঙ্গে চিকিৎসা সহযোগিতা জোরদারে গুরুত্ব বিএমইউর

China, Health, Health and Lifestyle
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) রোবটিক সার্জারি চালুসহ চিকিৎসা, শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও বিশেষায়িত স্বাস্থ্যসেবায় চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। চীনের ইয়ুননান প্রাদেশিক সরকার ও খুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে রোববার বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে তারা এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। বিএমইউতে তিন দিনব্যাপী বিভিন্ন বৈজ্ঞানিক সভা ও কর্মশালার অংশ হিসেবে চীনা প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করে। এ সময় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবার বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরো সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির স্থায়ী কমিটির সদস্য চাও চুনমিন চীন-বাংলাদেশের দী...
চীনে কেন্দ্রীয়ভাবে পরিচালিত রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের উন্নয়ন নকশা প্রণয়ন

চীনে কেন্দ্রীয়ভাবে পরিচালিত রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের উন্নয়ন নকশা প্রণয়ন

China
চীন তার ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় (২০২৬-২০৩০) রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদের বিন্যাস আরও উন্নত করবে। একইসঙ্গে কেন্দ্রীয়ভাবে পরিচালিত রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর (এসওই) উচ্চমানের উন্নয়ন এগিয়ে নেবে। সোমবার এক সংবাদ সম্মেলনে এক জ্যেষ্ঠ কর্মকর্তা এসব তথ্য জানান। আগস্টের শেষ নাগাদ কেন্দ্রীয়ভাবে পরিচালিত রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মোট সম্পদের পরিমাণ ৯৯ দশমিক ৩ ট্রিলিয়ন ইউয়ানে (১৪ দশমিক ৮ ট্রিলিয়ন মার্কিন ডলার) পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ২ শতাংশ বেশি। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কেন্দ্রীয়ভাবে পরিচালিত রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর গবেষণা ও উন্নয়ন ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। পুরো বছরে এ ব্যয় ১ ট্রিলিয়ন ইউয়ান (১৪৯ বিলিয়ন মার্কিন ডলার) ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এ নিয়ে টানা পঞ্চম বছর কেন্দ্রীয়ভাবে পরিচালিত রাষ্ট্র...
উন্নয়ন সাধনে চীন-বাংলাদেশের রয়েছে অভিন্ন আকাঙ্ক্ষা, ঢাবিতে জরিপ প্রকাশ

উন্নয়ন সাধনে চীন-বাংলাদেশের রয়েছে অভিন্ন আকাঙ্ক্ষা, ঢাবিতে জরিপ প্রকাশ

China
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘সেন্টার ফর চায়না স্টাডিজ’-এ আয়োজিত ‘চায়না কি-ওয়ার্ডস’ বিষয়ক জ্ঞান বিনিময় অধিবেশনে ‘প্রতিবেশী দেশগুলো কীভাবে চীনের আধুনিকীকরণকে দেখে’ শীর্ষক থিংক-ট্যাঙ্ক জরিপ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ‘অ্যাকাডেমি অব কনটেম্পরারি চায়না অ্যান্ড ওয়ার্ল্ড স্টাডিজ’ এই জরিপ প্রতিবেদন প্রকাশ করে। সামঞ্জস্যপূর্ণ আধুনিকায়নের পথ অন্বেষণ, জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং উন্মুক্ততা ও সহযোগিতার মাধ্যমে যৌথ উন্নয়ন সাধনের ক্ষেত্রে চীন ও বাংলাদেশের অভিন্ন আকাঙ্ক্ষা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে এ প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের সহায়তায় অ্যাকাডেমি অব কনটেম্পরারি চায়না অ্যান্ড ওয়ার্ল্ড স্টাডিজ’ এবং ‘সেন্টার ফর চায়না স্টাডিজ ’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অ্যাকাডেমি অব কনটেম্পরারি চায়না অ্যান্ড ওয়ার্ল্ড স্টাডিজ’  হলো একটি জাতীয় পর্যায়ের থিংক-ট্যাঙ্ক, যা আন্তর...
দেশ গঠনে বৃহত্তর দেশপ্রেমিক ঐক্যের আহ্বান চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টার

দেশ গঠনে বৃহত্তর দেশপ্রেমিক ঐক্যের আহ্বান চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টার

China
  চীনকে শক্তিশালী আধুনিক সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা এবং জাতীয় পুনরুজ্জীবনের লক্ষ্য অর্জনে বৃহত্তর দেশপ্রেমিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দেশটির শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং। সোমবার বেইজিংয়ে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ওয়াং হুনিং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং চীনা জনগণের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) জাতীয় কমিটির চেয়ারম্যান। ওয়াং বলেন, গত ৭৭ বছরে সিপিসির নেতৃত্বে চীন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে ২০১২ সালে সিপিসির ১৮তম জাতীয় কংগ্রেসের পর দেশটির আধুনিকায়ন প্রক্রিয়ায় সার্বিক অগ্রগতি হয়েছে এবং অর্থনীতি ও সমাজে উচ্চমানের উন্নয়ন ঘটেছে। তিনি বলেন, এ সময়ে চীনের মানুষের জীবনযাত্রায় স্থিতিশীলতা এসেছে। একই সঙ্গে আন্তর্জ...
অর্থনীতি চাঙা করতে ম্যাক্রো নীতি জোরদার ও বিনিয়োগ বাড়ানোর নির্দেশ চীনের

অর্থনীতি চাঙা করতে ম্যাক্রো নীতি জোরদার ও বিনিয়োগ বাড়ানোর নির্দেশ চীনের

China
অর্থনীতির নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় নীতি সহায়তা বাড়ানো এবং বিনিয়োগ জোরদারের সিদ্ধান্ত নিয়েছে চীন। একই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে কর্মসংস্থান ও মানুষের আয় বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। সোমবার রাষ্ট্রীয় পরিষদের এক নির্বাহী বৈঠকে এসব বিষয়ে নির্দেশনা দেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বৈঠকে অর্থনীতির বর্তমান পরিস্থিতি এবং বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বলা হয়, অর্থনীতিতে যেসব নতুন চ্যালেঞ্জ দেখা দিচ্ছে, সেগুলো মোকাবিলায় সামষ্টিক অর্থনৈতিক নীতি আরও কার্যকর করতে হবে। পাশাপাশি উদ্ভাবন ও প্রযুক্তির মাধ্যমে অর্থনীতির মানসম্মত ও স্থিতিশীল প্রবৃদ্ধি নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে। ২০২৬ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৪ দশমিক ৫ থেকে ৫ শতাংশ। এই লক্ষ্যমাত্রার চেয়ে ভালো ফল করার চেষ্টা করবে দেশটি। চলতি বছরের প্রথম ছয় মাসে চীনের অর্থনীতি ৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে। বিনিয়ো...
নতুন ধরনের ব্যাটারিশিল্পের জন্য পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রকাশ চীনের

নতুন ধরনের ব্যাটারিশিল্পের জন্য পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রকাশ চীনের

China
চীনে নতুন ধরনের ব্যাটারিশিল্পের জন্য ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-২০৩০) প্রকাশ করা হয়েছে। এতে শিল্পের প্রবৃদ্ধি, প্রযুক্তিগত উদ্ভাবন ও পণ্যের মান উন্নয়নের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে। শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়সহ একাধিক সরকারি বিভাগ যৌথভাবে পরিকল্পনাটি প্রকাশ করেছে। ২০৩০ সালের মধ্যে উন্নত ইলেকট্রোড উপকরণ, নতুন ইলেক্ট্রোলাইট ও উচ্চমানের সহায়ক উপকরণে বড় ধরনের অগ্রগতি অর্জনের লক্ষ্য রয়েছে। একই সঙ্গে নতুন ধরনের ব্যাটারিব্যবস্থার উন্নয়নেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা হবে। পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে অল-সলিড-স্টেট ব্যাটারির প্রাথমিক পর্যায়ের বৃহৎ পরিসরে ব্যবহার এবং দীর্ঘস্থায়ী লিথিয়াম ব্যাটারির ১৫ হাজার বার চার্জ-ডিসচার্জ চক্রের আয়ুষ্কাল অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা বলা হয়। এই নতুন ধরনের ব্যাটারি বৈদ্যুতিক শক্তি সংরক্ষণ ও রূপান্তরের উচ্চদক্ষতাসম্পন্ন যন্ত্র বা ব্যবস্থা।...
Learn Trigonometry Step By Step for kids ছোটদের জন্য ধাপে ধাপে ত্রিকোণমিতি

Learn Trigonometry Step By Step for kids ছোটদের জন্য ধাপে ধাপে ত্রিকোণমিতি

Education, অষ্টম শ্রেণি গণিত, পঞ্চম শ্রেণি, পঞ্চম শ্রেণির গণিত, মাধ্যমিক
Trigonometry: A Fun Step-by-Step Guide Step 1: Get Comfortable with Angles Goal: Understand what an angle is and how to measure it. What to do: - Explain an angle as "the amount of turn" between two lines that meet at a point. -types: right angle (90°), straight (180°), acute (less than 90°), obtuse (more than 90°). - Use a protractor and let measure corners of books, doors, pizza slices. The Pizza Angle Hunt: Draw a pizza. Cut slices of different sizes. Which slice has the biggest angle at the tip? Use a protractor on each tip. The tiny slice might be 30°, the big one 60°. Practice: Find 10 angles in your house (clock hands, scissors, open laptop) and estimate each one. Step 2: Master Right Triangles Goal: Know the parts of a right triangle. What to...