চীনের সাবেক উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানতোং-এর জীবনাবসান - Mati News
Friday, November 20

চীনের সাবেক উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানতোং-এর জীবনাবসান

চীনের সাবেক উপ-প্রধানমন্ত্রী ও স্টেট কাউন্সিলর লিউ ইয়ানতোং শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বুধবার বেইজিংয়ে অসুস্থতাজনিত কারণে ৮১ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।

তিনি চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১৭তম ও ১৮তম কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য এবং দেশের সর্বোচ্চ রাজনৈতিক পরামর্শক সংস্থা চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের দশম জাতীয় কমিটির ভাইস চেয়ারওম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এক সরকারি বিবৃতিতে লিউকে একজন নিষ্ঠাবান কমিউনিস্ট নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, তিনি চীনের কমিউনিস্ট পার্টির ঐক্যফ্রন্টের কাজের পাশাপাশি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং নারী ও শিশুদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

১৯৪৫ সালের নভেম্বরে চিয়াংসু প্রদেশের নানতোংয়ে জন্মগ্রহণ করেন লিউ। তিনি ১৯৬৪ সালের জুলাইয়ে সিপিসিতে যোগ দেন। পড়াশোনা করেন-সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল রসায়ন বিষয়ে। পরে চিলিন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

২০০৮ সালে লিউ স্টেট কাউন্সিলর হন। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি চীনের স্টেট কাউন্সিলের উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ২০০৮ সালের অলিম্পিক গেমস আয়োজনের জন্য গঠিত বেইজিং অর্গানাইজেশন কমিটির ভাইস চেয়ারওম্যান ছিলেন।

সূত্র: সিএমজি

Former vice-premier Liu Yandong dies at 81

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *