চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের শান্তি ঘোষণা - Mati News
Friday, November 20

চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের শান্তি ঘোষণা

নভেম্বর ২০: চলমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে গভীর মতবিনিময় করে কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখার অঙ্গীকার করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল (বৃহস্পতিবার) চীনের শেনচেনে অনুষ্ঠিত বৈঠকে এমন অঙ্গীকার করেন তিন নেতা। ঐতিহাসিক এই বৈঠকের আয়োজন করায় চীনকে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতারা।

তিন নেতার প্রতিশ্রুতির মধ্যে রয়েছে—

প্রথমত, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র বৈশ্বিক চ্যালেঞ্জগুলো আরও কার্যকরভাবে মোকাবিলা করবে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার মৌলিক দায়িত্ব পালনে জাতিসংঘের সংস্কার এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

দ্বিতীয়ত, পরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনা করেছে তিন দেশ। একই সঙ্গে বিশ্বের সকল দেশের স্বার্থে জ্বালানির স্থিতিশীল প্রবাহের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন তারা।

তৃতীয়ত, তিন দেশের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় সম্মতির নীতি এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অপরিহার্য গুরুত্ব স্বীকার করেছেন। তারা একমত হয়েছেন যে, আন্তর্জাতিক অপরাধ আদালত ও এ ধরনের অন্যান্য প্রতিষ্ঠানকে অবশ্যই তাদের এখতিয়ারের অপব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

চতুর্থত, তিন দেশের রাষ্ট্রপ্রধান পুনর্ব্যক্ত করেছেন, পারমাণবিক যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয় এবং এমন যুদ্ধ কাম্যও নয়। পারমাণবিক ঝুঁকি কমানো ও পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে সংলাপে অংশ নিতেও সম্মত হয়েছে তিন দেশ।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *