দক্ষিণ চীন সাগর হওয়া উচিত শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতার ক্ষেত্র: মুখপাত্র - Mati News
Friday, November 27

দক্ষিণ চীন সাগর হওয়া উচিত শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতার ক্ষেত্র: মুখপাত্র

দক্ষিণ চীন সাগর শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতার ক্ষেত্র হওয়া উচিত। এ ইস্যুতে বহিরাঞ্চলীয় দেশগুলোর নাক গলানো ও হস্তক্ষেপ বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ছেন সি।

বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গত ১৫ নভেম্বর অস্ট্রেলিয়া ও ফিলিপিন্স এক নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। ফিলিপিন্সের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো টিওডোরো দাবি করেন, এ চুক্তি দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের বিশ্বাসযোগ্য প্রতিরোধ সক্ষমতা আরও জোরদার করবে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘নিজেদের স্বার্থে কিছু ফিলিপিনো রাজনীতিক চীন সম্পর্কে মিথ্যা বয়ান ছড়াচ্ছেন, ক্রমাগত উসকানি দিচ্ছেন এবং নিজেদের সমর্থনে বাইরের শক্তিকে যুক্ত করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এতে কেবল উত্তেজনা বাড়বে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে।‘

তিনি আরো বলেন, ‘আঞ্চলিক ভূখণ্ডের সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষায় আমাদের পদক্ষেপ বৈধ ও ন্যায়সঙ্গত। উসকানির বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখব এবং দক্ষিণ চীন সাগরকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রতিহত করব।’

বক্তব্যে তিনি জানান, দক্ষিণ চীন সাগর হওয়া উচিত শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতার সাগর। সংঘাত উসকে দেওয়ার প্রচেষ্টা কোনো সমর্থন পাবে না। সংশ্লিষ্ট বহিরাঞ্চলীয় দেশগুলোর উচিত দক্ষিণ চীন সাগরে চীনের সার্বভৌমত্ব এবং অধিকার ও স্বার্থের প্রতি আন্তরিকভাবে সম্মান দেখানো এবং এ ইস্যুতে নাক গলানো বন্ধ করা।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *