দৈনন্দিন জীবনে চীনা পণ্য, সম্পর্ক ঘনিষ্ঠ করার প্রত্যাশা মার্কিন নাগরিকদের - Mati News
Friday, November 20

দৈনন্দিন জীবনে চীনা পণ্য, সম্পর্ক ঘনিষ্ঠ করার প্রত্যাশা মার্কিন নাগরিকদের

যুক্তরাষ্ট্রের মানুষের দৈনন্দিন জীবনে চীনাপণ্য ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ক্যামেরা, পোশাক ও আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন মোবাইল অ্যাপ—নানা ক্ষেত্রে চীনের উপস্থিতি লক্ষ্য করছেন নিউইয়র্কের বাসিন্দারা। একই সঙ্গে বাণিজ্য ও পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার প্রত্যাশা করছেন তাঁরা।

নিউইয়র্ক সিটির বাসিন্দারা চীনের উৎপাদন সক্ষমতা, দ্রুত পণ্য সরবরাহ ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রে চীনা অ্যাপের ক্রমবর্ধমান প্রভাবের কথা তুলে ধরেন।

ভিডিওগ্রাফার নেভিল ব্রেথহোয়াইট বলেন, একজন ভিডিওশিল্পী হিসেবে তিনি ক্যামেরা, ড্রোন ও মাইক্রোফোনের মতো যেসব সরঞ্জাম ব্যবহার করেন, সেগুলোর সবই মূলত চীনে তৈরি। তাঁর ব্যবসার জন্য এসব সরঞ্জাম অত্যন্ত মূল্যবান সম্পদ।

শিক্ষার্থী নিল পাল জানান, তাঁর পোশাকের বড় একটি অংশ এবং অ্যাপার্টমেন্টের অনেক আসবাবপত্র চীনে তৈরি। তাঁর মতে, কারখানা পরিচালনা ও দ্রুত পণ্য সরবরাহের ক্ষেত্রে চীন সেরা।

গবেষক মার্সিডিজ গ্যালেগো যুক্তরাষ্ট্রে চীনা অ্যাপের ক্রমবর্ধমান উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, অনেক মার্কিন নাগরিক হয়তো জানেন না যে টিকটকের বাইরেও অসংখ্য চীনা অ্যাপ রয়েছে। যুক্তরাষ্ট্রে চীনা প্রযুক্তির প্রভাবের অন্যতম বড় ক্ষেত্র এসব অ্যাপ।

এদিকে, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন নিউইয়র্কের বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, দুই দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাণিজ্য ও পরিবেশ সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে। এতে শুধু দুই দেশ নয়, পুরো বিশ্বই উপকৃত হবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *