চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল থেকে মহাকাশে যাওয়া প্রথম নভোচারী লি চিয়াইং শেনচৌ-২৩ মিশনে তার সব দায়িত্ব সফলভাবে পালন করেছেন। মহাকাশে গবেষণা, বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা এবং বিজ্ঞান বিষয়ে বক্তৃতাসহ সব কাজ ভালোভাবে সম্পন্ন করায় তার প্রশংসা করেছে চীন মানববাহী মহাকাশ সংস্থা (সিএমএসএ)।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র চাং চিংপো এ কথা জানান। তিনি বলেন, মিশনে পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন লি চিয়াইং। এ সময় তিনি মহাকাশে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিগত পরীক্ষা চালানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান সম্পর্কে আগ্রহ বাড়াতে বক্তৃতাও দেন।
মুখপাত্র আরও বলেন, লি খুবই দায়িত্বশীল ও মনোযোগের সঙ্গে তার কাজগুলো করেছেন। প্রতিটি কাজ তিনি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেছেন।
গত ২৪ মে চীনের চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে শেনচৌ-২৩ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। এতে লি চিয়াইংয়ের সঙ্গে ছিলেন মিশন কমান্ডার চু ইয়াংচু এবং চাং চিয়ুয়ান।
পরদিন, ২৫ মে, তিন নভোচারী চীনের থিয়াংকং মহাকাশ স্টেশনে পৌঁছান। সেখানে তারা প্রায় ছয় মাস ধরে অবস্থান করেন এবং বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিগত পরীক্ষা চালান।
সিএমজি

















