উচ্চমূল্যের পর্যটন ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে গুরুত্ব দিচ্ছে হংকং - Mati News
Monday, November 9

উচ্চমূল্যের পর্যটন ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে গুরুত্ব দিচ্ছে হংকং

উচ্চমূল্যের পর্যটন এবং আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী শিল্পের বিকাশে বড় আয়োজনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে কাজ করছে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং। রোববার এ কথা জানিয়েছেন হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের (এইচকেএসএআর) সরকারের অর্থ সচিব পল চ্যান।

নিজের ব্লগে দেওয়া এক লেখায় পল চ্যান বলেন, সাম্প্রতিক সময়ে হংকংয়ে অনুষ্ঠিত বিভিন্ন বড় আয়োজন বিশ্বের ব্যবসায়ী নেতা ও পর্যটকদের আকৃষ্ট করেছে। এসব আয়োজন স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করছে।

তিনি জানান, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে হংকংয়ের অর্থনীতি আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ২ শতাংশ বেড়েছে। বছরের প্রথম নয় মাসে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৫ দশমিক ১ শতাংশে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।

পল চ্যানের তথ্য অনুযায়ী, অক্টোবরে হংকংয়ে পর্যটক আগমন আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৮ শতাংশ বেড়েছে। সেপ্টেম্বরে খুচরা বিক্রি বেড়েছে ৬ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে, তৃতীয় প্রান্তিকে রেস্তোরাঁ খাতের আয় বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ।

আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনীর সুযোগ বাড়াতেও নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ। ২০২৮ সালে এশিয়াওয়ার্ল্ড-এক্সপোর দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাজ শেষ হওয়ার কথা। এতে প্রায় ২০ হাজার আসনবিশিষ্ট বহুমুখী অনুষ্ঠানস্থল যুক্ত হবে।

এ ছাড়া ওয়ান চাই নর্থ এলাকার উন্নয়ন প্রকল্পের সঙ্গে মিলিয়ে এসব উদ্যোগ হংকংয়ের বড় পরিসরের সম্মেলন ও প্রদর্শনী আয়োজনের জায়গা ৪০ শতাংশের বেশি বাড়াবে বলে জানান পল চ্যান।

সূত্র: সিএমজি

Tourists at a street in Hong Kong Special Administrative Region, China, October 8, 2026. /VCG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *