চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে ওমানের সুলতানের বৈঠক, সহযোগিতা বৃদ্ধির বার্তা - Mati News
Tuesday, November 10

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে ওমানের সুলতানের বৈঠক, সহযোগিতা বৃদ্ধির বার্তা

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন চীন সফররত ওমানের সুলতান হিথাম বিন তারিক আল সাঈদ। সোমবার তাদের মাঝে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে লি বলেন, ‘সোমবার সকালে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে চীন-ওমান কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার নতুন রূপরেখা তৈরি হয়েছে।‘

তিনি বলেন, ‘ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নেওয়া, রাজনৈতিক পারস্পরিক আস্থা সুদৃঢ় ও একে অপরকে সমর্থন জোরদার করা, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এবং দুই দেশের আধুনিকায়নে আরও ভালোভাবে সহায়তা করতে ওমানের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন।

ওমানের সঙ্গে উন্নয়ন কৌশলের সমন্বয় জোরদার, তেল ও গ্যাস শিল্পের পুরো সরবরাহ শৃঙ্খলে সহযোগিতা গভীর করা এবং আরও উন্নতমানের পরিচ্ছন্ন জ্বালানি প্রকল্প বাস্তবায়নে চীনের আগ্রহের কথা তুলে ধরেন চীনা প্রধানমন্ত্রী।

তিনি কৃষি ও মৎস্য, মহাকাশ ও স্যাটেলাইট, তথ্য ও যোগাযোগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান। পাশাপাশি চীন ও গাল্ফ সহযোগিতা সংস্থার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন।

লি আরও বলেন, ‘সংস্কৃতি ও শিক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সাংস্কৃতিক ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং দুই দেশের মধ্যে যাতায়াত আরও সহজ করা উচিত।‘

তিনি বলেন, ‘চীন ও ওমান উভয়ই গ্লোবাল সাউথের দেশ। তাই বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বহুপক্ষীয় বিষয়ে দুই দেশের ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা উচিত।‘

রাষ্ট্রীয় সফরে চীনে আসা ওমানের সুলতান বলেন, ‘চীনের উন্নয়ন অর্জন বিশ্বজুড়ে দৃষ্টি আকর্ষণ করেছে। ওমান এসব অর্জনের প্রশংসা করে। চীনের উন্নয়ন অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া এবং দুই দেশের পারস্পরিক কল্যাণকর সহযোগিতা আরও গভীর করার প্রত্যাশা করে ওমান।

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে চীনের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে আগ্রহী ওমান। মধ্যপ্রাচ্য ও গাল্ফ অঞ্চলে সংঘাত নিরসন এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেও অবদান রাখতে চায় দেশটি।‘

সূত্র: সিএমজি

Chinese Premier Li Qiang meets with Sultan Haitham Bin Tarik Al Said of Oman, who is on a state visit to China, at the Great Hall of the People in Beijing, November 2, 2026. /Xinhua

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *