চীনের কমিউনিস্ট পার্টির অধিবেশনের সিদ্ধান্ত নিয়ে আইনপ্রণেতাদের বৈঠক - Mati News
Tuesday, November 10

চীনের কমিউনিস্ট পার্টির অধিবেশনের সিদ্ধান্ত নিয়ে আইনপ্রণেতাদের বৈঠক

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কেন্দ্রীয় কমিটির সদ্যসমাপ্ত পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনা নিয়ে শুক্রবার বৈঠক করেছেন দেশটির জাতীয় আইনসভার জ্যেষ্ঠ নেতারা ।

সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অনুষ্ঠিত এ অধিবেশনে দলের কঠোর আত্মশাসন বজায় রাখার বিষয়ে একটি প্রস্তাব আলোচনা ও অনুমোদন করা হয়।

শুক্রবার জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির নেতৃস্থানীয় পার্টির সদস্যদের বৈঠকে অধিবেশনের সিদ্ধান্তগুলো আইনসভার কাজে কীভাবে বাস্তবায়ন করা হবে, তা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচি।

বৈঠকে বলা হয়, নতুন যুগে দলের কঠোর আত্মশাসন প্রতিষ্ঠায় অর্জিত সাফল্য ও অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে প্রস্তাবে। পাশাপাশি দলের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ বিশ্লেষণ করে দলকে আরও শক্তিশালী ও সুশৃঙ্খল করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৈঠকে আরও বলা হয়, দলের উন্নয়ন ও শক্তিশালী সংগঠন গড়ে তোলার মাধ্যমে জাতীয় গণকংগ্রেসের কাজের মান বাড়াতে হবে।

এ জন্য জাতীয় গণকংগ্রেসের সব কাজে কমিউনিস্ট পার্টির নেতৃত্ব বজায় রাখা এবং আইন অনুযায়ী দেশ পরিচালনার পাশাপাশি দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নিয়মকানুন মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *