নভেম্বর ১৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের (সিইএনসি) তথ্য অনুযায়ী, বেইজিং সময় শনিবার রাত ১২টা ১৭ মিনিটে সিনচিয়াংয়ের আকসু প্রিফেকচারের কুচা শহরে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর অক্ষাংশের ৪২ দশমিক ২২ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশের ৮৩ দশমিক ৬৪ ডিগ্রিতে। ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানিয়েছে সংস্থাটি।
সিএমজি




















