রেকর্ড বৈশ্বিক অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হলো সিয়ামেন বিনিয়োগ মেলা - Mati News
Monday, September 14

রেকর্ড বৈশ্বিক অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হলো সিয়ামেন বিনিয়োগ মেলা

পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের সিয়ামেনে ২৬তম ‘চীন আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য মেলা’ (সিআইএফআইটি) শুক্রবার সমাপ্ত হয়েছে। এতে রেকর্ড সংখ্যক বৈশ্বিক অংশগ্রহণ, গতিশীল প্রকল্প সংযোগ এবং আন্তঃসীমান্ত আর্থিক সহযোগিতার জোরালো অগ্রগতি পরিলক্ষিত হয়েছে।

চার দিনব্যাপী এই আয়োজনে বিশ্বের ১২৯টি দেশ ও অঞ্চল থেকে এক লাখেরও বেশি ব্যবসায়ী সশরীরে অংশ নেন। অংশগ্রহণকারী দেশ ও অঞ্চল এবং প্রতিনিধি দলের সংখ্যা—উভয়ই রেকর্ড উচ্চতায় পৌঁছায়, যা চীনে বিনিয়োগ সহযোগিতা ও সুযোগের প্রতি জোরালো বৈশ্বিক চাহিদাকে তুলে ধরে।

মেলায় ‘ক্লাউড সিআইএফআইটি’ প্ল্যাটফর্মের মাধ্যমে ৪ হাজার ৭০০টিরও বেশি প্রকল্প উপস্থাপন করা হয় এবং ১৯ হাজারেরও বেশি অনলাইন সংযোগ বা ম্যাচমেকিং সেশন আয়োজন করা হয়। পাশাপাশি, ‘ভবিষ্যৎ দর্শন’ শীর্ষক বিশেষ উদ্যোগের আওতায় ১৩০টি উচ্চমানের প্রকল্প ব্যবসায়িক সংযোগ ও অংশীদারিত্ব অর্জনে সক্ষম হয়।

এবারের সিআইএফআইটিতে ‘ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেমে’র (সিআইপিএস) জন্য একটি বিশেষ জোন বা এলাকা রাখা হয়েছিল, যেখানে ৪৬টি দেশ ও অঞ্চলের ৭৪টি প্রধান ব্যাংক প্রদর্শক হিসেবে অংশ নেয়। সিআইপিএস ১১টি বিদেশি ব্যাংকের সাথে সরাসরি অংশগ্রহণকারী হিসেবে চুক্তি স্বাক্ষর করেছে, যা এর বৈশ্বিক সেবার সক্ষমতাকে আরও বৃদ্ধি করেছে।

এবারের সিআইএফআইটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল অর্থনীতির মতো উদীয়মান শিল্পগুলোকে কেন্দ্র করে বিনিয়োগ আলোচনা ও সংযোগ স্থাপনের কার্যক্রমও পরিচালিত হয়েছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *