সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত - Mati News
Sunday, November 22

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

আজ (শনিবার) সকালে, চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বেইজিংয়ের তিয়াওইউথাই স্টেট গেস্টহাউসে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর সঙ্গে বৈঠক করেন।

লি ছিয়াং বলেন, উভয় পক্ষের যৌথ প্রচেষ্টায় চীন-সিঙ্গাপুর সম্পর্ক ভালো উন্নয়নের ধারা বজায় রেখেছে এবং পারস্পরিক উপকারী সহযোগিতায় সমৃদ্ধ ফলাফল অর্জিত হয়েছে। চীন সিঙ্গাপুরের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির ৪.০ সংস্করণের আলোচনা দ্রুত এগিয়ে নিতে, উচ্চতর মানসম্পন্ন দ্বিমুখী উন্মুক্ততা উন্নয়ন করতে, শিল্প সংযুক্তি আরও জোরদার করতে চায়। পাশাপাশি, দুই দেশের সরকারি প্রধান প্রকল্পের মান উন্নয়ন ও স্তর বৃদ্ধি করতে, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিচ্ছন্ন জ্বালানি, সংযোগ, অর্থ ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে, স্থল-সমুদ্র নতুন করিডোর নির্মাণ এগিয়ে নিতে চায়, যা দু’দেশের উন্নয়নকে বেগবান করবে। চীন আগামী বছর সিঙ্গাপুরের আসিয়ান সভাপতিত্বকে সমর্থন করে এবং সিঙ্গাপুরের সঙ্গে সব পক্ষকে চীন-আসিয়ান মুক্ত বাণিজ্য অঞ্চলের ৩.০ সংস্করণের উন্নয়ন প্রোটোকল বাস্তবায়নে এগিয়ে নিতে ইচ্ছুক।

লরেন্স ওং শেনচেনে এপেক নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক বৈঠক সফলভাবে আয়োজনের জন্য চীনকে অভিনন্দন জানান এবং বলেন, কয়েক দশক ধরে সিঙ্গাপুর ও চীন গভীর পারস্পরিক আস্থার ভিত্তিতে একটি দৃঢ় অংশীদারিত্ব গড়ে তুলেছে। সিঙ্গাপুর প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত মানবজাতির অভিন্ন ভবিষ্যতের সমাজের ধারণা এবং চারটি বৈশ্বিক উদ্যোগকে সমর্থন করে এবং বিশ্ব শান্তি রক্ষা ও উন্মুক্ত উন্নয়নে চীনের নেতৃত্বমূলক ভূমিকার প্রশংসা করে। আগামী বছর সিঙ্গাপুর আসিয়ান সভাপতি দেশ হিসেবে ভূমিকা পালন করবে এবং চীনের সঙ্গে আঞ্চলিক ও বহুপক্ষীয় প্ল্যাটফর্মে যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করতে, আসিয়ান-চীন সহযোগিতা এগিয়ে নিতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করতে আগ্রহী।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *