দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চীনের উদ্যোগের কথা তুলে ধরেছে শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে চীনের হুয়ায়াং সেন্টার।
সংকলিত প্রতিবেদনটি দক্ষিণ চীনের হাইনান প্রদেশের সানিয়ায় অনুষ্ঠিত সপ্তম গ্লোবাল মেরিটাইম কো-অপারেশন অ্যান্ড ওশান গভর্ন্যান্স সিম্পোজিয়ামে প্রকাশ করা হয়। ২০২০ সালে এ সিম্পোজিয়াম শুরু হওয়ার পর এ ধরনের প্রথম প্রতিবেদন এটি।
‘গ্লোবাল মেরিটাইম সিকিউরিটি রিপোর্ট ২০২৫–২০২৬’ শীর্ষক প্রতিবেদনটিতে চীন, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের থিংক ট্যাংকের সঙ্গে যুক্ত নয়জন সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞের লেখা স্থান পেয়েছে। দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে তৈরি প্রতিবেদনটিতে ওই অঞ্চলের ঘটনাপ্রবাহ কীভাবে বৈশ্বিক সামুদ্রিক নিরাপত্তা ও সমুদ্র শাসনব্যবস্থাকে প্রভাবিত করে, তা বিশ্লেষণ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ চীন সাগরের সামুদ্রিক নিরাপত্তা নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। এর মধ্যে রয়েছে এ অঞ্চলের বাইরের শক্তিগুলোর ক্রমবর্ধমান সম্পৃক্ততা, কয়েকটি দাবিদার দেশের একতরফা পদক্ষেপ বৃদ্ধি এবং তথাকথিত দক্ষিণ চীন সাগর সালিশি রায়ের প্রভাব অব্যাহত থাকা।
সূত্র: সিএমজি





















