জেনে নিন পেঁয়াজ দিয়ে কী কী কাজ হয় - Mati News
Sunday, June 14

জেনে নিন পেঁয়াজ দিয়ে কী কী কাজ হয়

পেঁয়াজ কী কী কাজে লাগেপেঁয়াজ আর কী কী কাজে লাগে জানতে চান? পেঁয়াজের কাজগুলো জানলে হয়তো এরপর আর পেঁয়াজের দাম নিয়ে খুব একটা হতাশ হতে হবে না আপনাকে।

  • গ্রিল র‍্যাক পরিষ্কার করা যায় পেঁয়াজের রস দিয়ে। কাঁটাচামচে এক স্লাইস পেঁয়াজ গেঁথে র‍্যাক ঘষে নিন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • ভাত পুড়ে গন্ধ বের হলে চুলার পাশে অর্ধেক পেঁয়াজ রেখে দিন। গন্ধ টেনে নেবে পেঁয়াজ।
  • চুল দ্রুত বাড়াতে পেঁয়াজের রসের জুড়ি নেই। পেঁয়াজের রস চুলের গোড়ায় মাসাজ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করুন।
  • নতুন রঙ করা ঘরে রঙের গন্ধ থাকে। একটি বাটিতে কয়েক টুকরো পেঁয়াজ ও সামান্য পানি নিয়ে রেখে দিন। রঙের গন্ধ কমবে।
  • পেঁয়াজ থেঁতো করে পানির সঙ্গে মিশিয়ে ত্বকে লাগালে ব্রণ চলে যাবে।
  • ধাতব পাত্র ঝকঝকে করতে পেঁয়াজের রসের সঙ্গে পানি মিশিয়ে একটি পাতলা কাপড় দিয়ে মুছে নিন কয়েকবার।
  • জুতা পরিষ্কার করতে এক স্লাইস পেঁয়াজ ঘষে পানি দিয়ে ধুয়ে নিন।
  • মরিচা ধরা ছুরি ঝকঝকে করতে পেঁয়াজ ঘষে রেখে দিন কয়েক ঘণ্টা।
  • এক কাপ পানিয়ে পেঁয়াজ ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর স্প্রে বোতলে পানি নিয়ে গাছে স্প্রে করুন। পোকামাকড় দূর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *