August 2026 - Page 2 of 54 - Mati News
Tuesday, November 24

Month: August 2026

জনসাধারণের ব্যবহারে ৬ বিলিয়ন উচ্চ-মূল্যের ডেটা রেকর্ড উন্মুক্ত করছে চীন

জনসাধারণের ব্যবহারে ৬ বিলিয়ন উচ্চ-মূল্যের ডেটা রেকর্ড উন্মুক্ত করছে চীন

China, Tech news
চীনের কুইয়াং শহরে চায়না ইন্টারন্যাশনাল বিগ ডেটা ইন্ডাস্ট্রি এক্সপো ২০২৬ -এ ১৪টি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে দেশটির প্রথম ‘ডেটা ওপেন মাস‘ প্রচারণার উদ্বোধন করেছে। এই উদ্যোগের আওতায় বিদ্যুৎ, তেল-গ্যাস, লজিস্টিকস, অটোমোবাইল ও কৃষি যন্ত্রপাতির মতো ১০টিরও বেশি খাতের ৫০০টিরও বেশি ডেটা সেট এবং ৬ বিলিয়নেরও বেশি উচ্চ-মূল্যের ডেটা রেকর্ড জনগণের জন্য বিনামূল্যে উন্মুক্ত করা হবে। জাতীয় ডেটা প্রশাসনের মতে, এই উদ্যোগের লক্ষ্য নির্ভুল চাহিদা-যোগান নিশ্চিত করা, ডেটার কার্যকর ব্যবহার বাড়ানো এবং তথ্যের পূর্ণ সম্ভাবনা উন্মোচন করা। এ প্রক্রিয়ায় বিশ্বস্ত ডেটা স্পেস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা টুলের সমন্বয়ে তথ্যের নিরাপত্তা বজায় রাখা হবে। প্রথমবারের মতো ১০০টিরও বেশি ডেটা সেটে 'বিনামূল্যে ট্রায়াল' সুবিধা দেওয়া হচ্ছে, যা বিভিন্ন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থাকে বাজার বি...
শানসি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব: উদীয়মান তরুণ নির্মাতাদের প্রতিভার ঝলক

শানসি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব: উদীয়মান তরুণ নির্মাতাদের প্রতিভার ঝলক

China, Entertainment
চীনের শানসি প্রদেশের ফেনিয়াংয়ের চিয়া গ্রামে ১০ম '৮৬৩৫৮ চিয়া ভিলেজ শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল' অনুষ্ঠিত হয়েছে। উদীয়মান তরুণ নির্মাতাদের উৎসাহিত করতে আয়োজিত এই স্বনামধন্য উৎসবে মোট ১১টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে পোশাক কারখানার এক নারী শ্রমিকের কবি হয়ে ওঠার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত 'মাই থ্রেডেড ফায়ারওয়ার্ক' চলচ্চিত্র। ক্যান্টনিজ ভাষার চলচ্চিত্র 'নাথিং টু সে' জিতেছে সেরা পরিচালকের পুরস্কার। অন্য দিকে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতে নেয় 'স্লিপলেস নাইট' চলচ্চিত্রটি। এ ছাড়া স্থানীয় নির্মাতা বিভাগে ইউএনসি হত্যাকাণ্ডের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত 'অ্যাবাউট অল আদার্স' সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়। অন্যদিকে, এআইজিসি বিভাগে 'ড্রিম উইদিন অ্যা ড্রিম' জিতেছে সেরা ছবির পুরস্কার। পাঁচ দিনব্যাপী এই উৎসবে ৪৮টি...
দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে চীন-কিরগিজস্তান বাণিজ্য গভীর হচ্ছে

দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে চীন-কিরগিজস্তান বাণিজ্য গভীর হচ্ছে

China
সাম্প্রতিক বছরগুলোতে চীন এবং কিরগিজস্তান তাদের কাস্টমস ক্লিয়ারেন্স বা শুল্ক প্রক্রিয়া আরও সহজ করেছে, পাশাপশি বাণিজ্যের পরিসর বাড়িয়েছে। এর ফলে দুই দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাণিজ্যিক সহযোগিতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং তাদের বহুমুখী অংশীদারিত্ব আরও শক্তিশালী হচ্ছে। চলতি বছরের প্রথম সাত মাসে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ছাড়িয়েছে ৮১ বিলিয়ন ইউয়ান (প্রায় ১২.০৪ বিলিয়ন মার্কিন ডলার)। এর মাধ্যমে চীন, কিরগিজস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ উদীয়মান ভোক্তা বাজার হিসেবে গড়ে উঠছে। দক্ষিণ-পশ্চিম চীনের ছংছিং পৌরসভায় অবস্থিত 'কিরগিজস্তান-চীন অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা কেন্দ্র’ দুই দেশেরে ব্যবসা প্রতিষ্ঠানগেুলোকে নীতি পরামর্শ ও ব্যবসায়িক আলোচনার মতো দীর্ঘমেয়াদী ও ওয়ান-স্টপ সেবা দিয়ে আসছে। এই উদ্যোগের ফলে প্রথাগত পণ্য পরিবহনের গণ্ডি পেরিয়ে নতুন শক্তি, আন্তঃসীমান্ত ই-কমার্স এবং আ...
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাজধানী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান। সোমবার ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে অবস্থিত প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও প্রতিরক্ষা খাতের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিয়মিত যৌথ সামরিক প্রশিক্ষণ, বিশেষায়িত কোর্স ও প্রশিক্ষণ বিনিময় এবং সামগ্রিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন। এছাড়া আধুনিক সামরিক প্রযুক্তি হস্তান্তর, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, সামরিক সরঞ্জাম ও লজিস্টিকস সহায়তা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন খাতে যৌথ অংশীদারিত্বের সম্ভাবনা নিয়েও আলোচনা ...
কাপ্তাইয়ে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত

কাপ্তাইয়ে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত

চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
রাঙামাটির কাপ্তাই উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ ভবনের ‘কিন্নরী’ সভাকক্ষে ইউএনও মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে এই সভা সম্পন্ন হয়। সভায় কাপ্তাই ও চন্দ্রঘোনা থানার প্রতিনিধিরা জানান, বর্তমানে কাপ্তাই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। তবে কাপ্তাই ও চন্দ্রঘোনা ইউনিয়নে মাদক সংক্রান্ত কিছু সমস্যা পরিলক্ষিত হচ্ছে, যা নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে।মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানমাদক নির্মূলের বিষয়ে সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় এনে নিয়ন্ত্রণ করতে হবে। সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেল...
জর্ডানে মার্কিন ঘাঁটি কাঁপিয়ে দিল আইআরজিসি

জর্ডানে মার্কিন ঘাঁটি কাঁপিয়ে দিল আইআরজিসি

China
ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী—আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। সোমবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, জর্ডানের কিং হুসেইন ও আল-আজরাক ঘাঁটিতে হামলায় প্রযুক্তি, রক্ষণাবেক্ষণ অবকাঠামো এবং যুদ্ধবিমানের অবস্থান ঘিরে এ হামলা চালানো হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তারা। এর আগে রোববার রাতে ইরানের হরমোজগান প্রদেশের লারাক দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী স্থাপনায় হামলার দাবি করে মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম হকিন্স বলেন, হরমুজ প্রণালিতে রকেট ও সমুদ্র মাইন নিক্ষেপের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এমন খবরেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। লারাক দ্বীপে মার্কিন হামলায় সামরিক সদস্য ও বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে দাবি করেছে আইআরজিসি। এ অবস্থায় আইআরজিসি সতর্ক করে বলেছে, ভবিষ...
চীন-জাম্বিয়ার বন্ধুত্বে আলোকিত হলো আকাশ

চীন-জাম্বিয়ার বন্ধুত্বে আলোকিত হলো আকাশ

China
চীন-জাম্বিয়া জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বিনিময়কে স্মরণ করা হলো ড্রোনের বর্ণিল আলোয়। শনিবার রাতে জাম্বিয়ার রাজধানী লুসাকার আকাশে শত শত সমন্বিত ড্রোনের আলো জ্বালানো হয়। এই ড্রোন লাইট শো-য়ে তানজানিয়া-জাম্বিয়া রেলওয়ে, দুই দেশের জাতীয় পতাকা এবং জাম্বিয়ার অনন্য পর্যটন আকর্ষণগুলোর দৃশ্য আকাশে ফুটিয়ে তোলা হয়। সুরের সঙ্গে সমন্বয় করে পরিচালিত এই ড্রোন প্রদর্শনীতে বর্ণিল আলো ব্যবহার করা হয়। দর্শকদের উল্লাস ও করতালিতে অনুষ্ঠানস্থলে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ। অনুষ্ঠানে জাম্বিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত হান চিং বলেন, গত কয়েক বছরে খনিজ, জ্বালানি ও পণ্য বাণিজ্যে চীন-জাম্বিয়া সহযোগিতা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। প্রাণবন্ত সাংস্কৃতিক বিনিময়ের মধ্য দিয়ে দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বও প্রতিফলিত হচ্ছে। হান বলেন, ‘জনগণকেন্দ্রিক উন্নয়ন দর্শনকে সামনে রেখে চীন ও জাম্বিয়া বাস্তবভিত্তিক বিজ্ঞান ও প্রয...
চীনের সিচাংয়ে ভূমিধস: ত্রাণ ও উদ্ধারে অতিরিক্ত সেনা

চীনের সিচাংয়ে ভূমিধস: ত্রাণ ও উদ্ধারে অতিরিক্ত সেনা

China
নেপালে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ কাদা-স্রোতের পর চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের জিরং বন্দরে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে সি চিন পিং সরকার। রোববার গণমুক্তি ফৌজ (পিএলএ) ও পিপলস আর্মড পুলিশ ফোর্সের অতিরিক্ত সদস্যদের দুর্গত এলাকায় পাঠানো হয়। পিএলএ সিচাং মিলিটারি কমান্ডের একটি ব্রিগেড ছয়টি হেলিকপ্টার তিন দফায় জিরং বন্দরের মূল দুর্গত এলাকায় পাঠায়। এসব হেলিকপ্টারে ১৫ জন উদ্ধারকর্মী ও বিপুল পরিমাণ উদ্ধার সরঞ্জাম নেয়া হয়। গভীর উপত্যকা, প্রবল বায়ুপ্রবাহ ও জটিল উড্ডয়ন পরিস্থিতির মধ্যেও অভিযান চালায় তারা। এদিকে, পিপলস আর্মড পুলিশ ফোর্সের সেকেন্ড মোবাইল কর্পসের একটি দল উদ্ধারকাজে যুক্ত হয়। তারা জিরং বন্দরের সঙ্গে সংযোগকারী জি-২১৬ জাতীয় মহাসড়কটি পুনরায় চালুর কাজ শুরু করে। ভূমিধসে সড়কটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধারকারী দল দুর্গত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়ে। তারপরও অনেক জায়গায় ধ্বংসাবশেষ সরাতে স...
‘সি চিন পিংয়ের সফরে চীন-কিরগিজস্তান সহযোগিতা আরও গভীর হবে’

‘সি চিন পিংয়ের সফরে চীন-কিরগিজস্তান সহযোগিতা আরও গভীর হবে’

China
কিরগিজগিস্তানের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কিরগিজস্তানের রাষ্ট্রীয় সফরের মধ্য দিয়ে দু’দেশের নানাখাতে সহযোগিতা আরও জোরদার হবে এবং উভয়দেশই এর সুফল পাবে। রোববার বিকেলে দেশটির রাজধানী বিশকেকে পৌঁছান সি চিন পিং। শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২০২৬ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি প্রেসিডেন্ট সাদির জাপারভের আমন্ত্রণে তিনি দেশটিতে রাষ্ট্রীয় সফর করছেন। কিরগিজ মন্ত্রিসভার উপ-চেয়ারম্যান এরলিস্ট আকুনবেকভ বলেন, সফরটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এ সময় গুরুত্বপূর্ণ কয়েকটি সহযোগিতা চুক্তি সই হতে পারে, যা দুই দেশের জন্য সুফল বয়ে আনবে। কিরগিজ-চীনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক সোফিয়া আপায়েভা বলেন, শিক্ষা ও সংস্কৃতি খাতে সহযোগিতাও আরও বাড়বে। বর্তমানে প্রতিবছর ৫০ জনের বেশি কিরগিজ শিক্ষার্থী চীনে পড়তে যাচ্ছে। কিরগিজ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ত...
বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

China
বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার বঙ্গভবনে এ সাক্ষাৎ করেন তিনি। এ সময় চীন-বাংলাদেশ সম্পর্ক নিয়ে তাঁরা গভীর মতবিনিময় করে। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা পৌঁছে দেন। তিনি বলেন, চীন তার প্রতিবেশী কূটনীতিতে বাংলাদেশকে সবসময় গুরুত্বপূর্ণ অবস্থানে রাখে এবং বাংলাদেশের সব মানুষের প্রতি সুপ্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ নীতি অনুসরণ করে। তিনি আরও বলেন, নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎসম্পন্ন চীন-বাংলাদেশ কমিউনিটি গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। এর মাধ্যমে দুই দেশের জনগণের জন্য আরও বেশি সুফল নিশ্চিত করা সম্ভব হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ার পর অভিনন্দন বার্তা পাঠানোর জন্য প্রেসিডেন...
শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে চীন থেকে আসবে শিক্ষক: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে চীন থেকে আসবে শিক্ষক: শিক্ষামন্ত্রী

China
বাংলাদেশের শিক্ষার্থীদের কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়নে চীন থেকে দক্ষ শিক্ষক আনার উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে চীনা শিক্ষকদের জন্য ভিসা পদ্ধতি সহজ করার কাজ চলছে। রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিনের নেতৃত্বে সম্প্রতি আমাদের একটি প্রতিনিধিদল চীন সফর করেছে। সেই সফরে শিক্ষা খাতে চীনের সঙ্গে আমাদের বেশ কয়েকটি সমঝোতাস্মারক সই হয়েছে। চীন তাদের শিল্পখাত (ইন্ডাস্ট্রি) ও শিক্ষা প্রতিষ্ঠানের (একাডেমিয়া) মধ্যে অত্যন্ত শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছে। আমরা চীনের সেই সফল মডেল অনুসরণ করে আমাদের শিক্ষা ও শিল্পখাতের মধ্যে সমন্বয় করতে চাই। তিনি আরও জানান, প্রতিনিধিদলের চীন সফরের অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা বাড়াতে বিশেষ...
চীনের ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ মডেল অনুসরণ করতে চায় সরকার : শিক্ষামন্ত্রী

চীনের ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ মডেল অনুসরণ করতে চায় সরকার : শিক্ষামন্ত্রী

China
বাংলাদেশের তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে চীনের 'ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ' মডেল অনুসরণ করতে চায় সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ‘স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিটুইন বাংলাদেশ অ্যান্ড চায়না ইন দ্য এডুকেশন সেক্টর’ শীর্ষক এক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘সম্প্রতি চীনে সফরকালে আমরা দেখেছি যে, তাদের শিল্পখাত ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যকার সমন্বয় বা ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। আমরা সেই মডেলটি অনুসরণ করতে চাই।’ তিনি আরো জানান, চীনের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নতমানের এবং তারা বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বৃত্তির সুযোগ প্রদান করছে। এছাড়া চীন থেকে বাংলাদেশে আগত ভাষা শিক্ষকদের ভিসা প্রক্রিয়া আরো ...
মাগুরার শিশু আছিয়া মামলা: হাইকোর্টে মৃত্যুদণ্ড বহাল হিটু শেখের

মাগুরার শিশু আছিয়া মামলা: হাইকোর্টে মৃত্যুদণ্ড বহাল হিটু শেখের

আইন-আদালত
মাগুরার আট বছর বয়সী শিশু আছিয়াকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স ও আসামির করা আপিলের শুনানি শেষে এই রায় ঘোষণা করেন। আদালতে হিটু শেখের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক শুনানি পরিচালনা করেন।ঘটনার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ৫ মার্চ রাতে মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় শিশু আছিয়া। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।তদন্ত শেষে ...
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের গাড়ি থেকে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের গাড়ি থেকে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ

সারাদেশ
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে বাড়ি ফেরার পথে এক নববধূকে মাইক্রোবাস থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তামান্না আক্তার সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে। রোববার তার সঙ্গে পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বর ও স্বজনরা মাইক্রোবাসে করে গন্তব্যের দিকে রওনা দিয়েছিলেন।অভিযোগ রয়েছে, মাইক্রোবাসটি হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে মিয়াদ মিয়ার নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল গাড়িটির গতিরোধ করে। একপর্যায়ে হামলাকারীরা মাইক্রোবাসে ভাঙচুর চালিয়ে নববধূ তামান্নাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। এ ঘটনায় বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এলাকায় চাঞ্চল...
অদম্য মেধাবীদের লড়াই: অভাব জয় করে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেল চার শিক্ষার্থী

অদম্য মেধাবীদের লড়াই: অভাব জয় করে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেল চার শিক্ষার্থী

জাতীয়
এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী এমন কিছু শিক্ষার্থী রয়েছে, যাদের জীবনের গল্প অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস। অদম্য মেধাবীদের নিয়ে আয়োজিত বিশেষ প্রতিবেদনের এই পর্বে এমন চারজন শিক্ষার্থীর কথা তুলে ধরা হলো, যারা চরম দারিদ্র্য ও প্রতিকূলতাকে জয় করে সাফল্যের শিখরে পৌঁছেছে।রংপুরের তারাগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের শারমিন আক্তার অভাবকে সঙ্গী করেই ইকরচালী বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা সিরাজুল ইসলাম দিনমজুর এবং মা মনজিলা বেগম গৃহিণী। পাঁচ সদস্যের পরিবারে বসতভিটা ও ২০ শতক আবাদি জমি ছাড়া তেমন কোনো সম্পদ নেই। বাবার আয়ে সংসার না চলায় শারমিন নিজের পড়ার খরচ জোগাতে গ্রামের শিশুদের পড়াত। চিকিৎসক হওয়ার স্বপ্ন থাকলেও পড়াশোনার খরচ নিয়ে সে দুশ্চিন্তায় আছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার ইসলাম তাকে অদম্য মেধাবী হিসেবে উল্লেখ করে সহযোগিতার প্রত্যাশা করেছেন।সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার...