September 2026 - Page 9 of 46 - Mati News
Thursday, November 19

Month: September 2026

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে মধ্য-শরৎ উৎসবের আনন্দ

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে মধ্য-শরৎ উৎসবের আনন্দ

China
২৫ সেপ্টেম্বর চীনের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী 'মিড-অটাম ফেস্টিভাল' বা মধ্য-শরৎ উৎসব উদযাপিত হচ্ছে। পূর্ণিমার আলোয় পরিবার ও প্রিয়জনদের মিলনমেলার বার্তা নিয়ে আসা উৎসবের রঙিন আয়োজন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। চীন ও জার্মানির ঐতিহ্যবাহী সিস্টার সিটির ৪০ বছর পূর্তি উপলক্ষে হামবার্গের 'ইউ গার্ডেনে' এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়া মিয়ানমারের ইয়াঙ্গুনে ঐতিহ্যবাহী চা, মুনকেক তৈরি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দুই প্রতিবেশী দেশের প্রায় ছয় শতাধিক মানুষ এই আনন্দে শামিল হন। অন্যদিকে ক্যানাডায় উৎসবটি ঘিরে বয়ে যাচ্ছে আনন্দধারা। ব্রিটিশ কলম্বিয়ার নানাইমো শহর আলোকিত হয়েছে ঐতিহ্যবাহী রঙিন লণ্ঠন ও আতশবাজিতে। পাশাপাশি টরন্টো, ভ্যাঙ্কুভার ও বার্লিংটনের মতো শহরগুলোতে ড্রাগন ড্যান্স, মার্শাল আর্ট ও নৈশ বাজারের মাধ্যমে বিপুল উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে এই ঐতিহ্যবাহী মধ্য-শরৎ উৎ...
শিশু’র রঙ-তুলিতে চীন-বাংলাদেশ বন্ধুত্বের ছবি

শিশু’র রঙ-তুলিতে চীন-বাংলাদেশ বন্ধুত্বের ছবি

China, Cover Story
বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হল ‘নি হাও! চায়না’শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার ২৫তম আসর। প্রতিযোগিতায় শিশুদের আঁকা রঙের ক্যানভাসে ফুটে উঠে বাংলাদেশ ও চীনের ঐতিহ্য এবং বন্ধুত্বের ছবি। এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় শুক্রবার সকালে রাজধানীর পল্টনে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে। অনুষ্ঠানে প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেন, ‘এই আয়োজনের মধ্য দিয়ে শিশুদের অন্তর্নিহিত ভাবনা ও সৃজনশীলতার প্রকাশ ঘটবে। আর এভাবেই শিশুরা তাদের নিজস্ব দৃষ্টিতে বাংলাদেশকে চিনবে ও বিশ্ব দরবারে তুলে ধরবে।’ শুধু পুরস্কার পাওয়া নয় বরং অংশগ্রহণের মধ্য দিয়ে শিশুরা যে জ্ঞান, প্রজ্ঞা ও অভিজ্ঞতা অর্জন করবে, তার মাধ্যমে তাদের শিল্পীসত্তার বিকাশ ঘটবে। বর্তমানে সামাজিক মাধ্যম ও মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে শিশুরা অনেকটাই আটকে পড়ছে। তাদের সেই আসক্তি থেকে দূরে রেখে সৃজনশীল কাজে যুক্ত করা এবং আবার খ...
শাংহাইয়ে ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা ও কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিদল

শাংহাইয়ে ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা ও কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিদল

Default
চীনের শাংহাইয়ে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনালের ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা ও কনফারেন্স। এতে পাঁচ সদস্যের একটি বাংলাদেশি প্রতিনিধিদল অংশ নিচ্ছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী। ২১ সেপ্টেম্বর ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনালের স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট কমিটি ও জেনারেল অ্যাসেম্বলি সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ড. নাজনীন কাউসার চৌধুরী। ২৩ সেপ্টেম্বর শুরু হওয়া তিন দিনব্যাপী ওয়ার্ল্ডস্কিলস কনফারেন্সেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি। আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জেনারেল অ্যাসেম্বলি সভার শেষ পর্ব। এদিকে, ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতায় দুটি ইভেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশের দুই প্রতিযোগী। তারা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ও কম্পিউটার সফটওয়্যার টেস্টি...

মধ্য-শরৎ ও জাতীয় দিবসের ছুটিতে চীনে যাত্রীর চাপ

China
মধ্য-শরৎ উৎসব ও জাতীয় দিবসের ছুটিকে ঘিরে চীনের সীমান্তবন্দরগুলোয় বেড়েছে যাত্রী চলাচল। বিশেষ করে কুয়াংতোং -হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়ার গুরুত্বপূর্ণ বন্দরে ব্যাপক চাপের পূর্বাভাস দিয়েছে চীনা অভিবাসন কর্তৃপক্ষ। চুহাইয়ের হংকং-চুহাই-ম্যাকাও সেতু, গংবেই, হেংছিন ও ছিংমাও বন্দর হয়ে ছুটিতে প্রায় ৭৪ লাখ ৩০ হাজার যাত্রী যাতায়াত করতে পারেন। দৈনিক গড়ে এ সংখ্যা ৭ লাখ ৪৩ হাজার, যা গত বছরের তুলনায় ১০ শতাংশের বেশি। ৩ এবং ৪ অক্টোবর সবচেয়ে বেশি চাপ থাকবে বলে ধারণা করা হচ্ছে। শেনচেনের বন্দরগুলোয়ও দৈনিক গড়ে ৯ লাখ ৮০ হাজার যাত্রী চলাচলের পূর্বাভাস আছে। ২৬ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর তা ১০ লাখ ছাড়াতে পারে। এদিকে, ছুটিকে কেন্দ্র করে শেনচেন ও হংকংয়ে আতশবাজি, লণ্ঠন উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন মেলার আয়োজন করা হয়েছে। সীমান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত ইমিগ্রেশন, সহজ আন্তঃসীমান্ত লেনদেন এবং যাত্রী প্রবাহ পর্যব...
মিয়ানমারে চীনা নৌবাহিনীর শুভেচ্ছা সফর

মিয়ানমারে চীনা নৌবাহিনীর শুভেচ্ছা সফর

China
চীনের গণমুক্তি ফৌজ (পিএলএ) নেভির ৪৮তম এসকর্ট টাস্ক গ্রুপ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছেছে। সেখানে চীনা দূতাবাসের কর্মকর্তা, স্থানীয় চীনা সম্প্রদায় এবং মিয়ানমার সামরিক বাহিনীর সদস্যসহ তিন শতাধিক মানুষ উষ্ণ অভ্যর্থনা জানান। গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার 'থাংশান', গাইডেড মিসাইল ফ্রিগেট 'তাছিং' এবং লজিস্টিক সাপ্লাই শিপ 'থাইহু' সমন্বয়ে গঠিত এই টাস্ক গ্রুপটি ২০২৫ সালের ১১ অক্টোবর এডেন উপসাগর ও সোমালিয়া উপকূলে এসকর্ট মিশনের উদ্দেশে রওনা হয়েছিল। এ সফরের মধ্য দিয়ে মিয়ানমারে তাদের নির্ধারিত দ্বিপাক্ষিক শুভেচ্ছা সফর শুরু করল। সফরকালে মিয়ানমারের সাধারণ জনগণ ও সামরিক বাহিনীর প্রতিনিধিরা বহরের জাহাজগুলো পরিদর্শনের সুযোগ পাচ্ছেন। এডেন উপসাগরে মিশন সফলভাবে শেষ করে দেশে ফেরার পথে চীনা নৌবহরটি সম্প্রতি বাংলাদেশও সফর করে। সূত্র: সিএমজি...
নিউজিল্যান্ডকে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধের আহ্বান চীনের

নিউজিল্যান্ডকে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধের আহ্বান চীনের

China
সাইবার নিরাপত্তা ইস্যুতে চীনকে ঘিরে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করতে নিউজিল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এ আহ্বান জানান। নিউজিল্যান্ডের সাইবার নিরাপত্তা সংস্থা চীনকে দেশটির সবচেয়ে ‘ধারাবাহিক ও সক্ষম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক সাইবার হুমকি’ উল্লেখ করেছে—এমন প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে কুও চিয়াখুন এ মন্তব্য করেন। নিউজিল্যান্ডের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র এনসিএসসি ২০২৬ সালের প্রতিবেদনে চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তথাকথিত সাইবার তৎপরতার কথা বলা হয়েছে। এ বিষয়ে কুও চিয়াখুন বলেন, চীন আইন অনুযায়ী হ্যাকিং-হামলার বিরোধিতা করে এবং এর বিরুদ্ধে দৃঢ়ভাবে ব্যবস্থা নেয়। একইসঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে সাইবার নিরাপত্তা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোরও বিরোধিতা করে চীন। সূত্র: সিএমজি...
মালয়েশিয়ার সঙ্গে উন্নয়নের গভীর সম্পর্ক এগিয়ে নিতে চায় চীন: লি ছিয়াং

মালয়েশিয়ার সঙ্গে উন্নয়নের গভীর সম্পর্ক এগিয়ে নিতে চায় চীন: লি ছিয়াং

China
মালয়েশিয়ার সঙ্গে উচ্চপর্যায়ের কৌশলগত অভিন্ন ভবিষ্যৎ সম্প্রদায়ের বাস্তব ও গভীর উন্নয়ন এগিয়ে নিতে চায় চীন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে একথা বলেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বৃহস্পতিবার পূর্ব চীনের চ্যচিয়াং প্রদেশের হাংচৌতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লি ছিয়াং বলেন, গতবছরের এপ্রিলে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে চীন-মালয়েশিয়া সম্পর্ক ‘সোনালি ৫০ বছরে’ প্রবেশ করেছে। দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও কার্যকর সহযোগিতা অব্যাহত রাখলে অভিন্ন উন্নয়নে আরও স্থিতিশীলতা আসবে। জনগণের কল্যাণে দুই দেশের অর্থনৈতিক পরিপূরক সুবিধা কাজে লাগানো, বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা জোরদার এবং বড় অবকাঠামো প্রকল্পে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, চীনের সঙ্গে ব্যাপক কৌশলগত অংশীদারত্বকে মালয়েশিয়া অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি ...
ফিলিপাইনের উসকানিমূলক কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনবিরোধী: চীন

ফিলিপাইনের উসকানিমূলক কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনবিরোধী: চীন

China
দক্ষিণ চীন সাগরে উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে ফিলিপাইনের প্রতি জোর আহ্বান জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গেল ১৮ সেপ্টেম্বর সিয়ানপিন চিয়াওয়ের কাছে একটি ফিলিপাইনের সরকারি জাহাজ গতিপথ পরিবর্তন করে চীনা কোস্টগার্ডের জাহাজের সামনে চলে আসে এবং সংঘর্ষ ঘটায়। এর প্রতিবাদে বৃহস্পতিবার বেইজিংয়ে সংবাদ সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন বলেন, ফিলিপাইনের ওই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির গুরুতর লঙ্ঘন। মুখপাত্র বলেন, চীনা কোস্টগার্ড ইতোমধ্যে ঘটনার বিস্তারিত জানিয়েছে। এ বিষয়ে তথ্য ও প্রমাণ স্পষ্ট। চীনের নানশা দ্বীপপুঞ্জের সিয়ানপিন চিয়াওয়ের কাছের জলসীমায় ফিলিপাইনের সরকারি জাহাজটি উসকানিমূলক তৎপরতা চালায় এবং বিপজ্জনকভাবে গতিপথ পরিবর্তন করে চীনা কোস্টগার্ডের জাহাজকে ধাক্কা দেয়। এতে চীনা নাবিক ও জাহাজের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে। তিনি ...
পুরনো কাপড় নিয়ে নতুন আইন ইউরোপে | গার্মেন্টস ব্যবসায়ীরা জেনে নিন

পুরনো কাপড় নিয়ে নতুন আইন ইউরোপে | গার্মেন্টস ব্যবসায়ীরা জেনে নিন

আন্তর্জাতিক
প্রতি বছর ইউরোপে বিপুল পরিমাণ নতুন পোশাক, জুতো ও ফ্যাশন সামগ্রী বিক্রি না হওয়ায় নষ্ট করে ফেলা হতো। ইউরোপীয় কমিশনের হিসাবে, তৈরি হওয়া পোশাকের প্রায় ৪ থেকে ৯ শতাংশ শেষ পর্যন্ত ব্যবহার হওয়ার আগেই ধ্বংস হয়ে যায়। এতে বছরে প্রায় ৫.৬ মিলিয়ন টন CO₂ নির্গমনের সঙ্গে এই অপচয়ের সম্পর্ক রয়েছে। এবার এই অভ্যাস বন্ধ করতে নতুন নিয়ম করেছে ইউরোপীয় ইউনিয়ন। ১৯ জুলাই ২০২৬ থেকে বড় কোম্পানিগুলো অবিক্রীত পোশাক, জুতো ও ফ্যাশন সামগ্রী ইচ্ছেমতো ধ্বংস করতে পারবে না। বিক্রি না হলে সেগুলো দান, আবার বিক্রি, মেরামত, পুনর্ব্যবহার বা রিসাইকেল করার মতো পথ বেছে নিতে হবে। কারণ একটি পোশাক শুধু দোকানে পৌঁছলেই তার পরিবেশগত প্রভাব শেষ হয় না। সেটি তৈরি করতে লাগে জল, তুলা বা অন্য কাঁচামাল, বিদ্যুৎ, জ্বালানি এবং শ্রম। তাই পোশাকটি কেউ না পরলেও তার তৈরির জন্য ব্যবহৃত সম্পদ নষ্ট হয়ে যায়। নতুন নিয়মের লক্ষ...
সাংবাদিকতায় পুরস্কার : চীনের গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ এর রিপোর্ট প্রকাশনার সময় বাড়ল

সাংবাদিকতায় পুরস্কার : চীনের গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ এর রিপোর্ট প্রকাশনার সময় বাড়ল

China, Cover Story
গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬: আবেদন করবেন যেভাবে চীন–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা নিয়ে মানসম্মত সাংবাদিকতাকে স্বীকৃতি দিতে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬’। বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দেশের শীর্ষস্থানীয় ১২টি সাংবাদিক সংগঠন ও ক্লাবের যৌথ উদ্যোগে মর্যাদাপূর্ণ পুরস্কারটি দেওয়া হচ্ছে। আবেদন গ্রহণ করা হবে ১০ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশে নিবন্ধিত গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, আলোকচিত্রী, প্রামাণ্যচিত্র ও মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাতারা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ১ অক্টোবর ২০২৫ থেকে ১০ অক্টোবর ২০২৬-এর মধ্যে বাংলাদেশের নিবন্ধিত গণমাধ্যমে প্রকাশিত কনটেন্ট গ্রহণযোগ্য হবে। এ আয়োজনে যৌথ আয়োজক হিসেবে রয়েছে, বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব, জাতীয় প্রেস ...
ঘর হোক নিরাপদ আশ্রয়: মা-বোনের সম্মান রক্ষায় আমরা কতটা দায়িত্বশীল?

ঘর হোক নিরাপদ আশ্রয়: মা-বোনের সম্মান রক্ষায় আমরা কতটা দায়িত্বশীল?

Op-ed
মোঃ সায়েদ আল ইসলাম  একটা ঘর। যেখানে একটা মেয়ে বড় হয় বাবার আদরে। স্বপ্ন দেখে নিজের সংসার হবে ভালোবাসার। কিন্তু বিয়ের পর সেই ঘরটাই যদি তার জন্য আতঙ্কের হয়ে যায়? দোষ না করেও যদি তাকে শারীরিক ও মানসিক কষ্ট সহ্য করতে হয়? আমাদের চারপাশে এমন ঘটনা অহরহ। পত্রিকার পাতায় প্রায়ই দেখি কোনো না কোনো গৃহবধূ নির্যাতনের শিকার। কখনো স্বামীর হাতে, কখনো পরিবারের অন্য সদস্যের হাতে। প্রতিবাদ করতে গেলে শুনতে হয়, "মানিয়ে নাও, সংসার টিকাতে হয়।" প্রশ্ন হলো, মানিয়ে নেওয়ার নামে একজন মানুষের আত্মসম্মান কতদিন বিসর্জন দেওয়া যায়? আমাদের সংবিধানের ২৮(২) অনুচ্ছেদে বলা আছে, "রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার"। তাহলে এই বৈষম্য কেন? আইন কিন্তু নীরব নয়। বাংলাদেশ দণ্ডবিধির ৩২৩ ধারায় যেকোনো মানুষকে আঘাত করা শাস্তিযোগ্য অপরাধ। পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন, ...
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর রিডিং পড়তে না পারা ও একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কৈফিয়ত তলব

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর রিডিং পড়তে না পারা ও একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কৈফিয়ত তলব

Op-ed
স্বপন বিশ্বাস সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী পাঠ্যবইয়ের একটি সাধারণ অংশ সাবলীলভাবে পড়তে পারছে না। ঘটনাটি জানার পর সংশ্লিষ্ট বিদ্যালয়ের বিষয়ে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৈফিয়ত তলব করেন। মুহূর্তেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কেউ ক্ষোভ প্রকাশ করেন, কেউ শিক্ষাব্যবস্থাকে দায়ী করেন, আবার কেউ শিক্ষক ও অভিভাবকদের সমালোচনা করেন।প্রশ্ন হলো, একটি ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কেন রিডিং পড়তে পারছে না? এটি কি শুধু একজন শিক্ষার্থীর ব্যর্থতা, নাকি আমাদের পুরো শিক্ষাব্যবস্থার সামনে দাঁড়িয়ে থাকা একটি বড় সংকেত?শিক্ষার মূল ভিত্তি হলো পড়া, লেখা ও বোঝার ক্ষমতা। একজন শিক্ষার্থী যদি প্রাথমিক স্তর পার হওয়ার পরও পাঠ্যবইয়ের লেখা পড়ে বুঝতে না পারে, তাহলে পরবর্তী শ্রেণিগুলোতে তার শেখার পথ আরও...
মশা মারতে ব্যর্থ হলে মৃত্যু থামবে কীভাবে?

মশা মারতে ব্যর্থ হলে মৃত্যু থামবে কীভাবে?

Op-ed
মীর আব্দুল আলীম মীর আব্দুল আলীম ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুমি রোগের নাম নয়, এটি বাংলাদেশের মানুষের জন্য প্রতিবছরের এক ভয়াবহ জনস্বাস্থ্য সংকট। প্রতিদিন নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, প্রতিদিন কোনো না কোনো পরিবারের ঘরে নেমে আসছে শোক। সবচেয়ে উদ্বেগের বিষয়, ডেঙ্গুর প্রকোপ যখন দ্রুত বাড়ছে, তখন এডিস মশা নিয়ন্ত্রণে আমাদের তৎপরতা সেই তুলনায় কতটা কার্যকর, সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ ১৫ সেপ্টেম্বরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১ হাজার ৫৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৫ হাজার ১৬৩ জনে। একই সময়ে ১ হাজার ৫৬৬ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পরিসংখ্যানের দিকে একটু গভীরভাবে তাকালেই প...
নতুন ঐতিহাসিক সূচনাবিন্দুতে চীন-মার্কিন সম্পর্ক: ট্রাম্প-দম্পতি আয়োজিত স্বাগত ভোজসভায় সি চিন পিং

নতুন ঐতিহাসিক সূচনাবিন্দুতে চীন-মার্কিন সম্পর্ক: ট্রাম্প-দম্পতি আয়োজিত স্বাগত ভোজসভায় সি চিন পিং

China
সেপ্টেম্বর ২৫: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও তার স্ত্রী ফেং লি ইউয়ানের সম্মানে একটি রাষ্ট্রীয় স্বাগত ভোজের আয়োজন করেন। স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর রাতে হোয়াইট হাউসে এ ভোজের আয়োজন করা হয়। সি চিন পিং ও ফেং লি ইউয়ান হোয়াইট হাউসে পৌঁছালে ট্রাম্প ও মেলানিয়া তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। দুই রাষ্ট্রপ্রধান ও তাদের স্ত্রীরা একসঙ্গে ছবি তোলেন এবং ভোজে উপস্থিত অতিথিদের সঙ্গে সাক্ষাৎ করেন। ভোজ শুরু হওয়ার পর সি চিন পিং ও ট্রাম্প পৃথক ভাষণ দেন। চীন-মার্কিন সম্পর্কের উন্নয়নে আগ্রহী ও সমর্থনকারী যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্তরের ব্যক্তিদের আন্তরিক শুভেচ্ছা এবং মধ্যশরৎ উৎসবের শুভকামনা জানান সি চিন পিং। সি চিন পিং বলেন, চলতি বছরের মে মাসে প্রেসিডেন্ট ট্রাম্প সফলভাবে চীন সফর করেছেন। ছয় মাসেরও কম সময়ের মধ্যে চীন ও যুক্...
মানুষ খাবার কিনতে বাজারে যায়: মৃত্যু কিনতে নয়

মানুষ খাবার কিনতে বাজারে যায়: মৃত্যু কিনতে নয়

Op-ed
মীর আব্দুল আলীম একজন মানুষ বাজারে গেলেন। মাছ কিনলেন, সবজি কিনলেন, ফল কিনলেন, মসলা কিনলেন, সন্তানের জন্য দুধ বা বিস্কুট কিনলেন। তারপর নিশ্চিন্ত মনে সেই খাবার পরিবারের সামনে তুলে দিলেন। কিন্তু তিনি কি জানেন, যে খাবারটি তিনি কিনে আনলেন, তার ভেতরে কী আছে? জানেন কি, সেটি তার শরীরের জন্য নিরাপদ কি না? জানেন কি, তার সন্তানের হাতে তুলে দেওয়া খাবারটি আগামী দিনের কোনো অসুখের বীজ বহন করছে কি না? আর যদি সাধারণ মানুষ না-ই জানেন, তাহলে প্রশ্নটি রাষ্ট্রের কাছে রাষ্ট্র কি জানে? রাষ্ট্র কি দেখে? রাষ্ট্র কি পরীক্ষা করে? আর যদি রাষ্ট্র জানে, দেখে এবং পরীক্ষা করে, তাহলে মানুষের বাজারে ভেজাল খাবার ঢোকে কীভাবে? এই প্রশ্ন এড়িয়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই। কারণ এটি শুধু খাদ্যের মানের প্রশ্ন নয়, এটি মানুষের জীবনের প্রশ্ন। একজন মানুষ রাষ্ট্রের কাছে খুব বেশি কিছু চান না। তিনি চান নিরাপদে বাঁচতে, নিরাপদ ...