October 2026 - Page 24 of 30 - Mati News
Saturday, October 31

Month: October 2026

সিনচিয়াংয়ে চীন-পাকিস্তানের প্রথম যৌথ সেনামহড়া

সিনচিয়াংয়ে চীন-পাকিস্তানের প্রথম যৌথ সেনামহড়া

China
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, চীন ও পাকিস্তান অক্টোবরের মাঝামাঝি থেকে শেষের দিকে উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কোরলায় তাদের প্রথম যৌথ সেনামহড়া বা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। শনিবার বেইজিংয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল ছেন সি এই ঘোষণা দেন। ছেন বলেন, “অক্টোবরের মাঝামাঝি থেকে শেষের দিকে, চীন ও পাকিস্তানের সেনাবাহিনী সিনচিয়াংয়ের কোরলায় ‘কারাকোরাম ২০২৬’ নামে যৌথ সেনামহড়া পরিচালনা করবে। এই মহড়ায় অধিক-উচ্চতা বা পাহাড়ি এলাকায় যৌথ সন্ত্রাসবাদ-বিরোধী এবং এলাকা তল্লাশি ও শত্রুমুক্তকরণ অভিযানের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে। এতে ড্রোন পরিচালনা, চলমান অবস্থায় লক্ষ্যবস্তু শনাক্তকরণ, গুলি চালানো, দূরপাল্লার স্নাইপিংয়ের মতো বিষয়ে পারস্পরিক দক্ষতা প্রশিক্ষণের পাশাপাশি যৌথ কমান্ড এবং সরাসরি সেনা মহড়াও অন্তর্ভুক্ত থাকবে।” তিন...
লাই ছিং-ত্য’র বিচ্ছিন্নতাবাদী অবস্থানের তীব্র সমালোচনা চীনের মূল ভূখণ্ডের

লাই ছিং-ত্য’র বিচ্ছিন্নতাবাদী অবস্থানের তীব্র সমালোচনা চীনের মূল ভূখণ্ডের

China
তাইওয়ানের নেতা লাই ছিং-ত্য’র বিচ্ছিন্নতাবাদী মানসিকতা আঁকড়ে থাকা, সংঘাত উসকে দেয়া এবং তাইওয়ান প্রণালি অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার জন্য শনিবার চীনের মূল ভূখণ্ডের এক মুখপাত্রের সমালোচনার মুখে পড়েছেন। তাইপেইতে লাইয়ের দেয়া এক ভাষণের বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র চাং হান এই মন্তব্য করেন। মুখপাত্র বলেন, লাই ছিং-ত্য’র শনিবারের ভাষণটি বাস্তবতাকে উপেক্ষা করেছে এবং সত্যকে বিকৃত করেছে; তিনি অসৎ উদ্দেশ্যে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। তিনি উল্লেখ করেন যে, লাই বিচ্ছিন্নতাবাদী মানসিকতা আঁকড়ে ছিলেন, তথাকথিত “ল ভূখণ্ডের হুমকি” ও “গণতন্ত্র বনাম স্বৈরতন্ত্র”-এর বয়ান প্রচার করেছেন এবং সামরিক শক্তি বৃদ্ধি ও বিদেশি সমর্থন আদায়ের মাধ্যমে বিচ্ছিন্নতার পথে যাওয়ার চেষ্টা করেছেন। পাশাপাশি তিনি তাইওয়ান প্রণালি অঞ্চলে বৈরিতা ও সংঘাত উসক...
প্রশান্ত মহাসাগরের ৪ হাজার ৫০০ মিটার গভীরে ডুব দেবে চীনের ‘চিয়াওলং’

প্রশান্ত মহাসাগরের ৪ হাজার ৫০০ মিটার গভীরে ডুব দেবে চীনের ‘চিয়াওলং’

China
গভীর সমুদ্রে বৈজ্ঞানিক গবেষণার জন্য পশ্চিম প্রশান্ত মহাসাগরের পূর্ব ক্যারোলিন অববাহিকায় পৌঁছেছে চীনের গবেষণা জাহাজ ‘ডিপ সি নং ১’। জাহাজটিতে রয়েছে চীনের মানববাহী গভীর সমুদ্রগামী ডুবযান ‘চিয়াওলং’। শনিবার নির্ধারিত এলাকায় পৌঁছানোর পর ডুব দেয়ার প্রস্তুতি নেয় চিয়াওলং। এটি ডুবোযানটির ৪৬৬তম অভিযান। এতে প্রায় ৪ হাজার ৫০০ মিটার গভীরতায় যাওয়ার পরিকল্পনা আছে। গভীর সমুদ্রের পরিবেশ ও বিভিন্ন বৈজ্ঞানিক বিষয় নিয়ে গবেষণার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হচ্ছে। সূত্র: সিএমজি...
আর্কটিক সার্কেল অ্যাসেম্বলিতে পরিবেশ রক্ষা ও যৌথ গবেষণার আহ্বান চীনের

আর্কটিক সার্কেল অ্যাসেম্বলিতে পরিবেশ রক্ষা ও যৌথ গবেষণার আহ্বান চীনের

China
আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকে অনুষ্ঠিত ২০২৬ সালের 'আর্কটিক সার্কেল অ্যাসেম্বলি'-তে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বৈজ্ঞানিক গবেষণায় বিশ্বব্যাপী সহযোগিতার আহ্বান জানিয়েছে চীন। দেশটির সাবেক পররাষ্ট্র উপমন্ত্রী ফু ইয়িং বলেন, উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলে তথাকথিত বা কাল্পনিক নিরাপত্তা হুমকির চেয়ে প্রকৃত চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন। বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত অনুষ্ঠিত এই বৈশ্বিক সম্মেলনে ৭০টিরও বেশি দেশের আড়াই হাজারের বেশি প্রতিনিধি এতে অংশ নেন। ‘হাউ টু আন্ডারস্ট্যান্ড চায়না’ শীর্ষক একটি অধিবেশন চলাকালীন আইসল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ও আর্কটিক সার্কেলের চেয়ারম্যান ওলাফুর রাগনার গ্রিমসনের সঙ্গে আলোচনায় ফু ইয়িং চীনের নীতি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা ও কাল্পনিক নিরাপত্তার ভয়ে মূল্যবান সময় এবং সম্পদ অপচয় হচ্ছে। অথচ বাস্তবে আর্কটিকের বরফ গলা, তাপমাত্রা বৃদ্ধ...
পানামায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: সমবেদনা জানাল চীন

পানামায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: সমবেদনা জানাল চীন

China
মধ্য আমেরিকার আমেরিকার দেশ পানামায় ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির সরকার ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে চীন। শনিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে এই সমবেদনা জানান। এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোন চীনা নাগরিকের হতাহতের তথ্য পাওয়া যায়নি বলেও জানান মুখপাত্র। তিনি আরও জানান, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পানামায় অবস্থিত চীনা দূতাবাস সেখানকার পরিস্থিতি সার্বক্ষণিক ও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। প্রয়োজনে ক্ষতিগ্রস্ত চীনা নাগরিকদের অবিলম্বে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। এ ছাড়াও ভূমিকম্পের প্রভাবে ঝুঁকি থেকে সতর্ক থাকতে পানামায় অবস্থানরত চীনা নাগরিকদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান চীনা মুখপাত্র। সূত্র: সিএমজি...
ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ডাটাডেভেলপ প্রাইজ ২০২৬ প্রতিযোগিতা’,’ হংকংয়ের টিকিট পেল বিজয়ী দল

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ডাটাডেভেলপ প্রাইজ ২০২৬ প্রতিযোগিতা’,’ হংকংয়ের টিকিট পেল বিজয়ী দল

Cover Story
  কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা এবং আধুনিক প্রযুক্তির যুগোপযোগী ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক খাতকে আরও স্বচ্ছ, দক্ষ ও টেকসই করে তোলার প্রত্যয়ে ঢাকায় সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬ বিডি কেস প্রতিযোগিতা’। একাডেমি অব গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশ এর উদ্যোগে সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এই চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী, শিক্ষক, মেন্টর, পোশাক খাতের পেশাজীবী এবং করপোরেট প্রতিনিধি মিলিয়ে পাঁচ শতাধিক মানুষের সমাগম ঘটে। বাস্তবসম্মত ব্যবসায়িক ও শিল্পখাতের চ্যালেঞ্জ মোকাবিলায় ডেটা ও প্রযুক্তির প্রয়োগ বাড়াতে এই উদ্যোগের সাথে যুক্ত ছিল বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ-এর ৩৫০টি শীর্ষস্থানীয় সদস্য সংস্থা। কয়েকটি ধাপ ও মূল্যায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশের এই শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো থেকে ৭০ জন অভ...
ইউনেস্কোর বালিকা ও নারী শিক্ষা পুরস্কার বিতরণীতে পেং লি ইউয়ানের ভিডিও ভাষণ

ইউনেস্কোর বালিকা ও নারী শিক্ষা পুরস্কার বিতরণীতে পেং লি ইউয়ানের ভিডিও ভাষণ

China
গতকাল (শুক্রবার) ফ্রান্সের প্যারিসে ২০২৬ সালের ইউনেস্কো বালিকা ও নারী শিক্ষা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ভিডিও ভাষণ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্ত্রী এবং বালিকা ও নারী শিক্ষার প্রসারে ইউনেস্কোর বিশেষ দূত পেং লি ইউয়ান। ভাষণে পেং লি ইউয়ান মরক্কো ও পেরুর পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানগুলোকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, নারীদের শিক্ষার মান মানবসভ্যতার অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ পরিমাপক। সাম্প্রতিক বছরগুলোতে ইউনেস্কোর জোরালো উদ্যোগ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্বজুড়ে নারীশিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি আরও বলেন, চীন বরাবরই নারীর শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আসছে। এ ক্ষেত্রে দেশটি ইউনেস্কো ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সক্রিয়ভাবে বাস্তবভিত্তিক সহযোগিতা চালিয়ে যাচ্ছে, যার সুফল পেয়েছেন বিভিন্ন দেশের নারীরা। পেং লি ইউয়ান বলেন, সা...
পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনায় বছরে ১০ লাখ প্রযুক্তি পেশাজীবীকে প্রশিক্ষণ দেবে চীন

পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনায় বছরে ১০ লাখ প্রযুক্তি পেশাজীবীকে প্রশিক্ষণ দেবে চীন

China
চীনের পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার (২০২৬–২০৩০) সময়ে দক্ষ ও উচ্চমানের প্রযুক্তিগত জনশক্তি গড়ে তুলতে মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানো হবে। এর আওতায় প্রতি বছর ১০ লাখ উচ্চপর্যায়ের, জরুরি চাহিদাসম্পন্ন এবং পেশাগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রযুক্তি পেশাজীবীকে প্রশিক্ষণ দেওয়া হবে। চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ে আজ (শনিবার) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান এ তথ্য। মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের উপমন্ত্রী লি চুং জানান, এ সময়ে ভর্তুকির আওতায় মোট ৫ কোটি ব্যক্তি-বার বৃত্তিমূলক দক্ষতা প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ৪ কোটি ব্যক্তি-বার নতুন দক্ষতার সনদ অর্জনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১ কোটি ৪০ লাখ ব্যক্তি উচ্চতর বা তার চেয়ে উন্নত পর্যায়ের দক্ষতার সনদ অর্জন করবেন বলে আশ...
প্রণালির দুই তীরে হৃদয়ের মেলবন্ধন সিএমজির সংগীতানুষ্ঠানে

প্রণালির দুই তীরে হৃদয়ের মেলবন্ধন সিএমজির সংগীতানুষ্ঠানে

China, Entertainment
শরতের সোনালি আবহে বেইজিংয়ের ইয়ানছি হ্রদের তীরে অনুষ্ঠিত হয়েছে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ২০২৬ সালের ‘এসো, একসঙ্গে বিকশিত হই’ তাইওয়ান প্রণালির দুই তীরের সংগীতানুষ্ঠান। এতে চীনের মূল ভূখণ্ড ও তাইওয়ান—দুই প্রান্তের ৪০০ জনেরও বেশি স্বদেশবাসী অংশ নেন এবং পুনর্মিলনের আকাঙ্ক্ষা ভাগ করে নেন। এ সংগীতানুষ্ঠান কেবল একটি সাংস্কৃতিক পরিবেশনা নয়; বরং তাইওয়ান প্রণালির দুই তীরের মানুষের হৃদয়ের মেলবন্ধন এবং আন্তরিক সাংস্কৃতিক বিনিময়েরও একটি উপলক্ষ। মধ্য-শরৎ উৎসবকে আবেগের সেতুবন্ধন হিসেবে তুলে ধরে অনুষ্ঠানে পরিবেশিত হয় দুই প্রান্তের মানুষের পরিচিত ও জনপ্রিয় গান। এসব গানের মধ্য দিয়ে জেগে ওঠে তাদের অভিন্ন সাংস্কৃতিক স্মৃতি। একই সঙ্গে হাজার বছরের চীনা পুনর্মিলন-সংস্কৃতি তুলে ধরা হয় আন্তরিক ও আবেগঘনভাবে। সুর ও গল্পের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা অনুভব করেন অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ও গভীর আত্মিক বন্ধন। ভবিষ্য...

আঞ্চলিক শান্তির জন্য হুমকি জাপানের ‘নতুন সামরিকতন্ত্র’: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়

China
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত দেশ হিসেবে জাপানকে সামরিকতন্ত্র নির্মূল, যুদ্ধ পরিচালনার সক্ষমতা ধ্বংস এবং পুনরায় অস্ত্রসজ্জা নিষিদ্ধ করার মতো দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। আজ (শনিবার) বিকেলে সামরিক বিষয়ক সাম্প্রতিক বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় এমনটা বলেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ছেন সি। ছেন সি বলেন, জাপানের ক্ষমতাসীন কর্তৃপক্ষ তথাকথিত ‘প্রতিবেশী অঞ্চলের নিরাপত্তা হুমকি’র অজুহাতে সামরিক শক্তি পুনর্গঠনের প্রক্রিয়া দ্রুততর করছে। এমনকি তারা জাপানের ‘পারমাণবিক অস্ত্র না রাখা, তৈরি না করা এবং দেশে প্রবেশ করতে না দেওয়ার’ তিন নীতি অতিক্রম করার চেষ্টা করছে। দেশটি ধাপে ধাপে পারমাণবিক অস্ত্রসংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। ছেন সি আরও বলেন, জাপান তার নিরাপত্তানীতিকে ক্রমেই আক্রমণাত্মক, সম্প্রসারণবাদী ও বিপজ্জনক করে তুলছে। তার মতে, জাপানের ‘নতুন ধরনের সামরিক...
চীনে মৌলিক পেনশন বিমার আওতায় ১০৭ কোটি ৯০ লাখ মানুষ

চীনে মৌলিক পেনশন বিমার আওতায় ১০৭ কোটি ৯০ লাখ মানুষ

China
সেপ্টেম্বরের শেষ নাগাদ চীনে মৌলিক পেনশন বিমার আওতায় এসেছে ১০৭ কোটি ৯০ লাখ মানুষ। বেকারত্ব বিমা এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ বিমার আওতায় এসেছে যথাক্রমে, ২৫ কোটি ১০ লাখ এবং ৩২ কোটি ৭০ লাখ মানুষ। কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ বিমার আওতায় পেশাগত আঘাতের সুরক্ষাও অন্তর্ভুক্ত হয়েছে। আজ (শনিবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় ‘পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার সূচনা’ শীর্ষক ধারাবাহিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। এ সময় মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উচ্চমানের উন্নয়ন এগিয়ে নেওয়ার বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। ওই তিনটি সামাজিক বিমা তহবিলের মোট সঞ্চিত উদ্বৃত্তের পরিমাণ ১১ লাখ ২০ হাজার কোটি ইউয়ানে দাঁড়িয়েছে বলেও জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পরবর্তীতে নমনীয় কর্মসংস্থানে যুক্ত ব্যক্তি এবং নতুন ধরন...
বিশ্বমঞ্চে চীনা গণিতবিদদের প্রভাব বাড়ছে: সিএমজিকে ফিল্ডস পদকজয়ী ম্যাক্সিম কন্তসেভিচ

বিশ্বমঞ্চে চীনা গণিতবিদদের প্রভাব বাড়ছে: সিএমজিকে ফিল্ডস পদকজয়ী ম্যাক্সিম কন্তসেভিচ

China
ফিল্ডস পদকজয়ী গণিতবিদ ম্যাক্সিম কন্তসেভিচ। তিন বছর আগেই তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, চীন থেকে ফিল্ডস পদকজয়ী আসবে। ওয়াং হং ও তেং ইয়ু—দুই চীনা গণিতবিদ এই সম্মান অর্জন করে সত্য করেছেন সেই ভবিষ্যদ্বাণী। এই সাফল্যকে কীভাবে দেখছেন কন্তসেভিচ? গণিত ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের সংযোগস্থলে দীর্ঘদিন গবেষণা করা এই বিজ্ঞানী মৌলিক বিজ্ঞানের গুরুত্ব কীভাবে ব্যাখ্যা করেন? কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের যুগে গণিত ও মানববুদ্ধিমত্তার সম্পর্ক কোন দিকে গড়াচ্ছে? চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব বিষয়ে মতামত তুলে ধরেছেন তিনি। ফিল্ডস পদককে বলা হয় ‘গণিতের নোবেল’। গণিতের দুনিয়ায় অন্যতম সর্বোচ্চ সম্মান এটি। চার বছর পরপর এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার প্রদানের বছরে ৪০ বছরের কম বয়সী যারা গণিতে অসামান্য অবদান রেখেছেন, তারাই এই সম্মানের জন্য বিবেচিত হন। ম্যাক্সিম কন্তসেভিচ ছিলেন তাদেরই একজন। দীর্ঘ...
চীনে জাতীয় দিবসের ছুটিতে ৮২ কোটি ৬০ লাখ ভ্রমণ

চীনে জাতীয় দিবসের ছুটিতে ৮২ কোটি ৬০ লাখ ভ্রমণ

China
চলতি বছরের জাতীয় দিবসের ছুটিতে চীনজুড়ে সাংস্কৃতিক ও পর্যটন বাজার বেশ চাঙ্গা। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্যকেন্দ্রের হিসাব অনুযায়ী, জাতীয় দিবসের ৭ দিনের ছুটিতে চীনে মোট ৮২ কোটি ৬০ লাখবার অভ্যন্তরীণ ভ্রমণ হয়েছে। খরচ হয়েছে ৭৩৮.৩৭ বিলিয়ন ইউয়ান। তুলনামূলক মানদণ্ডে (দৈনিক গড়) ২০২৫ সালের একই সময়ের তুলনায় সংখ্যা দুটি যথাক্রমে ৬.৩ শতাংশ ও ৪.৩ শতাংশ বেশি। এবারের ভ্রমণে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ‘লাল পর্যটন’। গ্রামীণ পর্যটনের হারও বেড়েছে এবং পরিবেশনা বাজারও জমজমাট। এ ছাড়া, সারা দেশে সাংস্কৃতিক ও পর্যটন-ভোগ মাস চলাকালে বিভিন্ন স্থানে পর্যটকদের জন্য নানা ধরনের সাংস্কৃতিক ও পর্যটন কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এর আওতায় বিতরণ করা হয়েছে ৩১ কোটি ইউয়ানেরও বেশি ভোগ-ভর্তুকি। এ ছাড়াও, বিগ ডেটা মনিটরিং, এআই সমন্বয় ইত্যাদি স্মার্ট ব্যবস্থাপনা নিশ্চিত করেছে বাজারের নিরাপত্তা ও সুশৃঙ্খলতা। সূত্র: সিএমজি...
চীন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে প্রস্তুত চীন: প্রতিরক্ষা মন্ত্রণালয়

চীন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে প্রস্তুত চীন: প্রতিরক্ষা মন্ত্রণালয়

China
রাষ্ট্রপ্রধান পর্যায়ের কূটনীতি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের স্থিতিশীল ভিত্তি। একই সঙ্গে দুই দেশের সামরিক সম্পর্কের উন্নয়নে দিকনির্দেশনা দিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ (শনিবার) বিকেলে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল ছেন সি সামরিক বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন। কিছুদিন আগে যুক্তরাষ্ট্র সফরকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছিলেন, দুই দেশের সামরিক বাহিনীর নিয়মিত সংলাপ বজায় রাখা এবং সংকটকালীন যোগাযোগ ও প্রতিরোধব্যবস্থা উন্নত করা প্রয়োজন। চীন ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পরবর্তী পর্যায়ের যোগাযোগ বিষয়ক একটি প্রশ্নের জবাবে ছেন সি বলেন, চীনের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করতে প্রস্তুত। এ লক্ষ্যে যোগাযোগ ও সংলাপ জোরদার, পারস্পরিক বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণ এবং মতপার্থক্য যথায...
আসন্ন ক্যান্টন ফেয়ারে ১২টি নতুন ব্যবস্থা কুয়াংচৌ কাস্টমসে

আসন্ন ক্যান্টন ফেয়ারে ১২টি নতুন ব্যবস্থা কুয়াংচৌ কাস্টমসে

China
১৪০তম ক্যান্টন ফেয়ারের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২টি বিশেষ সুবিধামূলক ব্যবস্থা ঘোষণা করেছে কুয়াংচৌ কাস্টমস। গতকাল (শুক্রবার) ঘোষিত এসব ব্যবস্থার লক্ষ্য হলো মেলায় অংশগ্রহণকারী ব্যক্তি ও পণ্যসামগ্রীর শুল্ক ছাড়পত্র আরও সহজ ও দ্রুত করা। নতুন ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে আমদানি করা প্রদর্শনী পণ্য মেলায় পৌঁছানোর পর পরিদর্শন, কর ফেরত যাচাইপ্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করা এবং রপ্তানি পণ্যের চালানভিত্তিক পরিদর্শন ও কোয়ারেন্টিন ব্যবস্থার সংস্কার। আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তিনটি পর্যায়ে কুয়াংচৌতে অনুষ্ঠিত হবে ১৪০তম ক্যান্টন ফেয়ার। সূত্র: সিএমজি...