লাই ছিং-ত্য’র বিচ্ছিন্নতাবাদী অবস্থানের তীব্র সমালোচনা চীনের মূল ভূখণ্ডের - Mati News
Sunday, October 11

লাই ছিং-ত্য’র বিচ্ছিন্নতাবাদী অবস্থানের তীব্র সমালোচনা চীনের মূল ভূখণ্ডের

তাইওয়ানের নেতা লাই ছিং-ত্য’র বিচ্ছিন্নতাবাদী মানসিকতা আঁকড়ে থাকা, সংঘাত উসকে দেয়া এবং তাইওয়ান প্রণালি অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার জন্য শনিবার চীনের মূল ভূখণ্ডের এক মুখপাত্রের সমালোচনার মুখে পড়েছেন।

তাইপেইতে লাইয়ের দেয়া এক ভাষণের বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র চাং হান এই মন্তব্য করেন। মুখপাত্র বলেন, লাই ছিং-ত্য’র শনিবারের ভাষণটি বাস্তবতাকে উপেক্ষা করেছে এবং সত্যকে বিকৃত করেছে; তিনি অসৎ উদ্দেশ্যে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।

তিনি উল্লেখ করেন যে, লাই বিচ্ছিন্নতাবাদী মানসিকতা আঁকড়ে ছিলেন, তথাকথিত “ল ভূখণ্ডের হুমকি” ও “গণতন্ত্র বনাম স্বৈরতন্ত্র”-এর বয়ান প্রচার করেছেন এবং সামরিক শক্তি বৃদ্ধি ও বিদেশি সমর্থন আদায়ের মাধ্যমে বিচ্ছিন্নতার পথে যাওয়ার চেষ্টা করেছেন। পাশাপাশি তিনি তাইওয়ান প্রণালি অঞ্চলে বৈরিতা ও সংঘাত উসকে দিয়েছেন এবং শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার প্রয়াস চালিয়েছেন।

মুখপাত্র বলেন, “বিশ্বে একটিই চীন রয়েছে এবং তাইওয়ান চীনের অংশ। তাইওয়ান প্রণালি অঞ্চলের প্রকৃত স্থিতাবস্থা এটাই। ‘এক-চীন নীতি’ আন্তর্জাতিক সম্পর্কের একটি মৌলিক নীতি, আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে একটি সর্বজনীন ঐকমত্য এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাইওয়ানের ভবিষ্যৎ তাইওয়ানের বাসিন্দাসহ সব চীনা জনগণের যৌথ সিদ্ধান্তের মাধ্যমেই নির্ধারিত হতে হবে এবং তা অপরিহার্য।”

তিনি আরও বলেন, “আমরা ‘এক-চীন নীতি’ ও ‘১৯৯২ সালের ঐকমত্য’ সমুন্নত রাখব, তাইওয়ানের সর্বস্তরের জনগণের সাথে ব্যাপক ঐক্য গড়ে তুলব, বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করব, বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করব এবং তাইওয়ান প্রণালি অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করব। আমরা এই ধারণায় অবিচল থাকব যে তাইওয়ান প্রণালির উভয় পাড়ের মানুষ একই পরিবারের সদস্য; আমরা প্রণালির দুই পাড়ের মধ্যে আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করব, শান্তিপূর্ণ সম্পর্ক ও সমন্বিত উন্নয়নকে এগিয়ে নেব এবং জাতীয় পুনরেকত্রীকরণ ও জাতীয় পুনরুজ্জীবনের মহান লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাব।”

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *