October 2026 - Page 4 of 29 - Mati News
Saturday, October 31

Month: October 2026

মধ্যপ্রাচ্য, উপসাগরীয় অঞ্চল ও লোহিত সাগরের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে চীন

মধ্যপ্রাচ্য, উপসাগরীয় অঞ্চল ও লোহিত সাগরের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে চীন

Default
মধ্যপ্রাচ্য, উপসাগরীয় অঞ্চল, লোহিত সাগর এবং হর্ন অব আফ্রিকার পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীন। এসব অঞ্চলের দেশগুলোয় শিগগিরই বিশেষ দূত পাঠাবে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান। মুখপাত্র বলেন, দীর্ঘস্থায়ী সংঘাত এবং এর প্রভাব আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ার ঘটনায় চীন গভীরভাবে উদ্বিগ্ন। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সংলাপ ও আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনের আহ্বান জানান। একই সঙ্গে দ্রুত একটি টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি। শান্তি আলোচনা এগিয়ে নিতে চীন ধারাবাহিকভাবে কাজ করে আসছে। এরই অংশ হিসেবে সংশ্লিষ্ট অঞ্চলগুলোর বিভিন্ন দেশে বিশেষ দূত পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি। বিশেষ দূতদের এই সফরের লক্ষ্য, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে যোগাযোগ ও সংলাপ সহজ করা, উত্তেজনা প্রশমনে সহায়তা করা এবং পরি...
টোকিও ট্রায়ালের শিক্ষা ভুললে চলবে না: ফু ছোং

টোকিও ট্রায়ালের শিক্ষা ভুললে চলবে না: ফু ছোং

Default
টোকিও ট্রায়াল শুরুর ৮০ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘের নিউইয়র্ক সদরদপ্তরে সোমবার একটি প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ‘সমগ্র মানবতার জন্য ন্যায়বিচার ও শান্তি’ শীর্ষক এ প্রদর্শনীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের যুদ্ধাপরাধের তদন্ত ও বিচারের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক আলোকচিত্র, আর্কাইভ নথি এবং প্রকাশনা স্থান পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং বলেন, টোকিও ট্রায়াল যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থাকে সুদৃঢ় করেছে, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করেছে এবং আন্তর্জাতিক আইনের শাসনকে এগিয়ে নিয়েছে। তার ভাষায়, এটি যুদ্ধের ওপর শান্তি, বর্বরতার ওপর সভ্যতা এবং অশুভ শক্তির ওপর ন্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিজয়, যার সুদূরপ্রসারী রাজনৈতিক ও ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। ফু ছোং বলেন, টোকিও ট্রায়ালে জাপানি সামরিকতন্ত্রকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। জাপানের উচিত বিচারটির মূল শিক্ষা মনে রাখা, সামরিকতন্ত্রের স...
সরকারি চাকরিজীবীদের নতুন কাঠামোয় বাড়তি বেতন কবে থেকে?, অনেকের বেতন নির্ধারণে জটিলতা

সরকারি চাকরিজীবীদের নতুন কাঠামোয় বাড়তি বেতন কবে থেকে?, অনেকের বেতন নির্ধারণে জটিলতা

Cover Story
নতুন বেতনকাঠামো অনুযায়ী চার মাসের বকেয়াসহ সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন দেবে সরকার। এটা দেওয়া হবে আগামী ১ নভেম্বর। কিন্তু অনেক সরকারি কর্মকর্তা–কর্মচারী তা পাবেন না। কারণ, অনেকেই নতুন কাঠামো অনুযায়ী তাঁরা বেতন নির্ধারণ করতে পারেননি। নতুন বেতনকাঠামোর জটিলতা দূর করতে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে আবেদন করলেও গত সোমবার পর্যন্ত এর সুরাহা হয়নি। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, ১৪ লাখ সরকারি কর্মচারী, ৮ লাখ পেনশনভোগী ও ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে সবাই বেতন নির্ধারণ করতে পারেননি। সে ক্ষেত্রে তাঁরা পুরোনো বেতনকাঠামো অনুযায়ী বেতন পাবেন। কিন্তু বকেয়া বেতনের টাকা তাঁরা পরে পাবেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ; আর্থিক প্রতিষ্ঠান বিভাগ; মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; বেস...
আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

Cover Story
ক্রসফায়ার ও সাংবাদিকদের নিয়ে বক্তব্যের পর পুলিশপ্রধান মো. আলী হোসেন ফকিরকে সরিয়ে দেওয়ার যে দাবি উঠেছে, সে বিষয়ে সরকারপ্রধান দেশে ফিরে সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান তিনি। তবে তিনি একই সঙ্গে বলেছেন, পুলিশপ্রধান যেহেতু তার বক্তব্য থেকে সরে এসেছেন, তাই বিষয়টি এখানেই শেষ হওয়া উচিৎ। পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন গতকাল এক অনুষ্ঠানে বলেছিলেন, সরকার যদি অনুমতি দেয়, তাহলে ক্রসফায়ারও করবেন তারা। আবার সংবাদকর্মীদের সমালোচনা করে তিনি বলেছিলেন, মাদকের টাকা না পেলে সাংবাদিকরা লিখছেন ‘পুলিশ অকার্যকর’। তার ওই বক্তব্যের প্রতিবাদ জানায় মানবাধিকার সংগঠনগুলো। তাকে অপসারণের দাবি তোলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। অন্যদিকে আইজিপিকে প্রকাশ্যে ক্ষম...
বিশ্ববাজারে অস্থিরতার মাঝেও চীনা শেয়ারে ঝুঁকছে বৈশ্বিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলো

বিশ্ববাজারে অস্থিরতার মাঝেও চীনা শেয়ারে ঝুঁকছে বৈশ্বিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলো

China
বিশ্ব অর্থনীতির বিদ্যমান অস্থিরতার মধ্যেও উদ্ভাবন সক্ষমতা এবং পোর্টফোলিও বৈচিত্র্যকরণের সুবিধার কারণে চীনের আর্থিক সম্পদে বিনিয়োগ বাড়াচ্ছে আন্তর্জাতিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত 'অ্যানুয়াল কনফারেন্স অব ফাইন্যান্সিয়াল স্ট্রিট ফোরাম ২০২৬'-এর একটি বিশেষ ফোরামে শীর্ষ বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীরা এসব কথা জানান। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘অ্যাবারডিন গ্রুপ’-এর সিইও জেসন উইন্ডসর জানান, চীন কেবল উদীয়মান বাজারের অংশ নয়, বরং বিশ্ব অর্থনীতি ও বৈশ্বিক বিনিয়োগকারীদের ভবিষ্যতের এক কেন্দ্রবিন্দু। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক উৎপাদন খাত, জ্বালানি রূপান্তর ও স্বাস্থ্যসেবায় চীনের অগ্রগতির কথা উল্লেখ করে ফরাসি প্রতিষ্ঠান ‘আমুনদি এএম’ এবং জার্মানির ‘অ্যালিয়ানজ গ্লোবাল ইনভেস্টর’ জানায়, তারা বর্তমানে চীনা শেয়ারে নিজেদের বিনিয়োগের পরিমাণ বাড়িয়েছে। একই...
জনস্বার্থ রক্ষা ও নজরদারি বাড়াতে নতুন অধ্যাদেশ জারি চীনের

জনস্বার্থ রক্ষা ও নজরদারি বাড়াতে নতুন অধ্যাদেশ জারি চীনের

China
চীনে পরিচালিত বিভিন্ন সরকারি ও সর্বজনীন প্রতিষ্ঠানের ওপর কমিউনিস্ট পার্টির সার্বিক নেতৃত্ব সুদৃঢ় করা এবং জনস্বার্থ নিশ্চিত করার প্রতিশ্রুতি জোরদারের লক্ষ্যে একটি নতুন অধ্যাদেশ জারি করেছে চীন সরকার। চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এ সংক্রান্ত স্টেট কাউন্সিল ডিক্রি স্বাক্ষর করেছেন। ছয়টি অধ্যায় এবং ৩৪টি ধারাসংবলিত এই নতুন বিধিমালা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এই অধ্যাদেশের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন ও পরিচালনা সংক্রান্ত প্রক্রিয়াকে সুনির্দিষ্ট ও মানসম্মত করার পাশাপাশি এসব প্রতিষ্ঠানের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। নতুন বিধিমালার আওতায় সরকারি প্রতিষ্ঠানগুলোকে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) নেতৃত্ব মেনে চলা, পার্টির নীতি ও আদর্শ দৃঢ়ভাবে বাস্তবায়ন করা এবং প্রতিষ্ঠানে প্রশাসনিক শৃঙ্খলা ও দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথ...
শিশুদের সুরক্ষায় সংঘাত বন্ধের আহ্বান চীনের

শিশুদের সুরক্ষায় সংঘাত বন্ধের আহ্বান চীনের

China
শিশুদের সুরক্ষার সবচেয়ে সরাসরি ও কার্যকর উপায় হলো সংঘাত ও সহিংসতা বন্ধ করা। বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় আরও জোরালো উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং। তিনি বলেন, সংঘাতের সব পক্ষকে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতি মেনে চলতে হবে, শত্রুতা বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের দায়িত্ব কঠোরভাবে পালন করতে হবে। একই সঙ্গে শিশু ও বিদ্যালয়সহ বেসামরিক মানুষ এবং বেসামরিক স্থাপনায় হামলা থেকে বিরত থাকতে হবে। ফু ছোং বলেন, সব পক্ষের উচিত অভিন্ন, সার্বিক, সহযোগিতামূলক ও টেকসই নিরাপত্তার ধারণা অনুসরণ করা। সংলাপ ও আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসন এবং সংঘাতপূর্ণ অঞ্চলগুলোর সংকটের রাজনৈতিক সমাধানে এগিয়ে আসা প্রয়োজন। তিনি আরও বলেন, সংঘাতকবলিত এলাকায় মানবিক সহায়তা বাড়ানো এবং সেখানে প্রবেশের সুযোগ নিশ...
হংকংয়ে বেল্ট অ্যান্ড রোড গ্রিন ইনোভেশন সম্মেলন ২০২৬ শুরু

হংকংয়ে বেল্ট অ্যান্ড রোড গ্রিন ইনোভেশন সম্মেলন ২০২৬ শুরু

China
টেকসই উন্নয়ন জোরদার এবং গ্লোবাল সাউথের সবুজ রূপান্তর এগিয়ে নেওয়ার লক্ষ্যে সোমবার চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে শুরু হয়েছে বেল্ট অ্যান্ড রোড গ্রিন ইনোভেশন সম্মেলন ২০২৬। এতে বিভিন্ন দেশের কর্মকর্তা, বিশেষজ্ঞ ও শিল্পখাতের নেতারা অংশ নিয়ে পরিবেশবান্ধব উন্নয়ন নিয়ে আলোচনা করেন। সম্মেলনে দেওয়া বক্তব্যে চীনের পরিবেশ ও বাস্তুতন্ত্রবিষয়ক মন্ত্রী হুয়াং রুনছিউ বলেন, ‘অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রতিটি পর্যায় ও ক্ষেত্রে সবুজ উন্নয়নের ধারণা অন্তর্ভুক্ত করতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।‘ তিনি বলেন, ‘মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে চীন সবুজ ও স্বল্প কার্বন-ভিত্তিক রূপান্তর এবং বাস্তুতন্ত্র ও পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করছে। হুয়াং রুনছিউ আরও বলেন, ‘শিল্প ও প্রযুক্তিতে চীনের সক্ষমতাকে কাজে লাগিয়ে সবুজ বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ বিভিন্ন দেশের উন্নয়ন চাহিদার সঙ্...
রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন জার্মান প্রেসিডেন্ট

রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন জার্মান প্রেসিডেন্ট

China
পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার সকালে চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশের হ্যফেই শহরে পৌঁছেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে এ সফর করছেন তিনি। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত চলবে এ সফর। আট বছর পর এটি চীনে স্টাইনমায়ারের প্রথম রাষ্ট্রীয় সফর। সফরকালে সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন স্টাইনমায়ার। এ ছাড়া চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচির সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হবে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে একাধিকবার চীন সফর করেছেন স্টাইনমায়ার। প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে ২০১৮ সালে তিনি চীনে রাষ্ট্রীয় সফর করেন। এ সফর প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের...
চীনের নবম আন্তর্জাতিক আমদানি মেলার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে

চীনের নবম আন্তর্জাতিক আমদানি মেলার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে

China
চীনের নবম আন্তর্জাতিক আমদানি মেলা (সিআইআইই) আয়োজনের প্রস্তুতি পুরোদমে চলছে। সোমবার মেলার জন্য প্রথম দফার প্রদর্শনসামগ্রী শাংহাইয়ে পৌঁছেছে। আগামী ৫ থেকে ১০ নভেম্বর অনুষ্ঠেয় এ মেলায় আন্তর্জাতিক অংশগ্রহণ উল্লেখযোগ্য। এতে ১৬২টি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি বিদেশি ৪ হাজার ১০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় প্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারিত প্রদর্শনী এলাকা ৩ লাখ ৭০ হাজার বর্গমিটার ছাড়িয়েছে। প্রযুক্তি, চিকিৎসা সরঞ্জাম, খাদ্য ও ভোগ্যপণ্যসহ বিভিন্ন খাতের উদ্ভাবনী পণ্য প্রদর্শিত হবে এ মেলায়। এর মধ্যে অস্ট্রিয়ার উন্নত মেশিন টুলস এবং পেরুর অর্গানিক কলাসহ বেশ কিছু পণ্য প্রথমবারের মতো বিশ্ববাজারে উন্মোচন করা হবে। গুডফার্মার ফ্রেশ ফ্রুট ট্রেডিং করপোরেশনের বিপণন পরিচালক চেং সিয়াওছিং বলেন, সিআইআইইতে টানা নবমবারের মতো অংশ নিচ্ছে তার প্রতিষ্ঠান। এবার বিশ্ববাজারে প্রথমবারের মতো দুটি পণ্য উ...
চীন-ইন্দোনেশিয়ার যৌথ সন্ত্রাসবিরোধী সামরিক প্রশিক্ষণ শুরু

চীন-ইন্দোনেশিয়ার যৌথ সন্ত্রাসবিরোধী সামরিক প্রশিক্ষণ শুরু

China
চীনের কুয়াংতোং প্রদেশে মঙ্গলবার চীন ও ইন্দোনেশিয়ার যৌথ সন্ত্রাসবিরোধী সামরিক প্রশিক্ষণ ‘শার্প নাইফ ২০২৬’-এর উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর দুই দেশের সেনাসদস্যদের গোয়েন্দা নজরদারি, যোগাযোগব্যবস্থা, চালকবিহীন প্রযুক্তি, স্নাইপিং ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার ওপর বিশেষ প্রশিক্ষণ শুরু হওয়ার কথা রয়েছে। চলতি বছরের পরিকল্পিত সামরিক বিনিময় কর্মসূচির অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এর লক্ষ্য দুই দেশের সেনাবাহিনীর যুদ্ধোপযোগী প্রশিক্ষণ ও অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানো। প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি দুই দেশের সামরিক বাহিনী বিষয়-ভিত্তিক সেমিনার, অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রদর্শনী, ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ে অংশ নেবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আগের এক বিবৃতি অনুযায়ী, পার্বত্য অঞ্চলে যৌথ সন্ত্রাসবিরোধী উদ্ধার অভিযান পরিচালনার ওপর এ প্রশিক্ষণে বিশ...
বাংলাদেশ–মিয়ানমার সম্পর্ক: এখনই সময় সম্ভাবনার সর্বোত্তম ব্যবহারের

বাংলাদেশ–মিয়ানমার সম্পর্ক: এখনই সময় সম্ভাবনার সর্বোত্তম ব্যবহারের

Op-ed
অ্যাডজাঙ্কট প্রফেসর লেফটেন্যান্ট কর্নেল মো. শাহাদাত হোসেন, পিএসসি (অব.) বাংলাদেশ ও মিয়ানমার ভৌগোলিকভাবে প্রতিবেশী, অথচ দুই দেশের সম্পর্কের সম্ভাবনা এখনো অনেকাংশে অনাবিষ্কৃত। দীর্ঘ স্থল ও সামুদ্রিক সীমান্ত, বঙ্গোপসাগর, ঐতিহাসিক যোগাযোগ এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থান—সব মিলিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতার যথেষ্ট সুযোগ রয়েছে। কিন্তু রোহিঙ্গা সংকট, সীমান্তের অস্থিতিশীলতা, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত, মাদক ও মানবপাচার এবং পারস্পরিক আস্থার ঘাটতি সেই সম্ভাবনাকে বারবার বাধাগ্রস্ত করছে। প্রশ্ন হলো, এই জটিল বাস্তবতার মধ্যেও কি বাংলাদেশ ও মিয়ানমার একটি বাস্তববাদী, শান্তিপূর্ণ ও ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তুলতে পারে? আমার বিশ্বাস, পারে। তবে তার জন্য প্রয়োজন আবেগনির্ভর বক্তব্যের পরিবর্তে ধারাবাহিক কূটনীতি, বাস্তবভিত্তিক উদ্যোগ এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর সুপরিকল্প...
লং মার্চ বিজয়ের ৯০তম বার্ষিকী উপলক্ষে সি চিন পিংয়ের ভাষণ বই আকারে প্রকাশ

লং মার্চ বিজয়ের ৯০তম বার্ষিকী উপলক্ষে সি চিন পিংয়ের ভাষণ বই আকারে প্রকাশ

China
চীনের শ্রমিক ও কৃষকদের রেড আর্মির লং মার্চ বিজয়ের ৯০তম বার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দেওয়া ভাষণ বই আকারে প্রকাশ করা হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং গত ২২ অক্টোবর বেইজিংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ ভাষণ দেন। গণ প্রকাশনালয় থেকে প্রকাশিত বইটি এখন দেশজুড়ে সিনহুয়া বুকস্টোরের বিভিন্ন শাখায় পাওয়া যাচ্ছে। সূত্র: সিএমজি...
তুমি ও আমি

তুমি ও আমি

Stories
বৃষ্টি আরা (বৃষ্টি) তুমি ছিলে আমার অস্তিত্বের অতল অভিলেখে উৎকীর্ণ এক অবিনশ্বর আলোকতত্ত্ব, যার দীপ্তিতে সংশয়ের কৃষ্ণগহ্বরও খুঁজে পেয়েছিল প্রত্যয়ের মহাজাগতিক ব্যাকরণ। আমি তোমার প্রতিশ্রুতির শিলালিপিতে নির্মাণ করেছিলাম অনাগত দিনের দুর্ভেদ্য উপাসনালয়, অথচ তোমারই অদৃশ্য করতলে প্রতিদিন ক্ষয়িষ্ণু হতে থাকল তার ভিত্তির অধিবিদ্যা। তোমার স্নিগ্ধ উচ্চারণের অন্তঃসলিলে জন্ম নিল বিষণ্নতার অণুবীক্ষণযোগ্য বিষবীজ, আর আমার নীরবতা হয়ে উঠল অনুভূতির সমাধিলিপিতে আবদ্ধ এক নির্বাসিত মহাদেশ। তুমি ভালোবাসার নন্দনতত্ত্ব অক্ষুণ্ণ রেখে বদলে দিলে তার অন্তর্গত নৈতিক সংবিধান। আর আমি, আমি প্রতিটি আঘাতকে অনুবাদ করেছি অব্যক্তির দুর্বোধ্য লিপিতে  যেখানে ,তুমি আমার সহিষ্ণুতাকে ভেবেছ আত্মসমর্পণের চূড়ান্ত দার্শনিক স্বীকৃতি। অথচ আমার স্তব্ধতার ভূত্বকের নিচে সঞ্চিত হয়েছে বিপর্যয়ের...
নামজারির কাগজে যতটুকু জমির নিশ্চয়তা মেলে

নামজারির কাগজে যতটুকু জমির নিশ্চয়তা মেলে

Op-ed
মহিউদ্দিন সরকার অভি একটি পরিবারের বহু বছরের সঞ্চয় কখনো একটি ফাইলের সামনে এসে দাঁড়ায়। ফাইলে দলিলের কপি, খতিয়ান, নামজারির কাগজ। বিক্রেতা নিশ্চিন্ত; ক্রেতাও নিশ্চিন্ত হতে চান। ঠিক এই সময় সবচেয়ে প্রয়োজনীয় প্রশ্নটি চাপা পড়তে পারে: হাতে থাকা প্রতিটি কাগজ আসলে কতটুকু নিশ্চয়তা দিচ্ছে? জমি কেনার ঝুঁকি অনেক সময় নথির অভাবের পাশাপাশি নথির অর্থ না বোঝা থেকেও শুরু হয়। নামজারি ভূমির রাজস্ব রেকর্ড হালনাগাদের গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু সেই কাজ সম্পন্ন হলেই বিক্রেতার মালিকানার সব প্রশ্ন নিষ্পত্তি হয় না। আগের হস্তান্তর, উত্তরাধিকার কিংবা অন্য কারও অধিকারের সমস্যা থাকলে তা আলাদাভাবে পরীক্ষা করতে হবে। একটি প্রয়োজনীয় প্রশাসনিক নথির ওপর তার সামর্থ্যের চেয়ে বেশি আস্থা রাখলে যাচাই ঠিক যেখানে গভীর হওয়া দরকার, সেখানেই থেমে যায়। নুর মোহাম্মদ বনাম আসেন আলী ও অন্যান্য মামলায়, ফার্স্ট মিসলে...