October 2026 - Page 5 of 5 - Mati News
Saturday, October 10

Month: October 2026

যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির বিরুদ্ধে চীনের তদন্তের মেয়াদ বৃদ্ধি

যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির বিরুদ্ধে চীনের তদন্তের মেয়াদ বৃদ্ধি

China
বিশ্বের উৎপাদন ও সরবরাহ চেইন ব্যাহত করা এবং পরিবেশবান্ধব পণ্যের বাণিজ্যে বাধা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলা তদন্তের মেয়াদ বাড়িয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। মামলার জটিলতা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বুধবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৭ মার্চ শুরু হওয়া এই তদন্তের কাজ এখন আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বিদেশি বাণিজ্য বাধা তদন্তসংক্রান্ত নিয়মাবলির সাথে সংগতি রেখেই এই মেয়াদ বাড়ানো হলো। এর আগে মার্চ মাসে মন্ত্রণালয় জানিয়েছিল, এই তদন্তের আওতাভুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের এমন কিছু কার্যক্রম ও নীতিমালা, যা চীনা প্রতিষ্ঠানগুলোর বাণিজ্য স্বার্থকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করতে পারে। এর মধ্যে কিছু পদক্ষেপ চীন ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে স্বাক্ষরিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম এবং অন্যান্য অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি বা সমঝোতার লঙ্ঘন হতে পারে বল...
ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক মানবাধিকার শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান চীনের

ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক মানবাধিকার শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান চীনের

China
বৈশ্বিক শাসন সংক্রান্ত উদ্যোগের আলোকে একটি ন্যায়সংগত, সমতা ভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক মানবাধিকার শাসনব্যবস্থা গড়ে তোলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে চীন। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ অফিস এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনের স্থায়ী প্রতিনিধি চিয়া কুইত্য গত বুধবার মানবাধিকার কাউন্সিলের ৬৩তম অধিবেশনে এই আহ্বান জানান। প্যালেস অব নেশনসে অনুষ্ঠিত এই অধিবেশনে ৭১টি দেশের পক্ষে ‘আন্তর্জাতিক মানবাধিকার ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক একটি যৌথ বিবৃতি পাঠকালে তিনি এই মন্তব্য করেন। যৌথ বিবৃতিতে চিয়া কুইত্য বলেন, বর্তমান জটিল ও অস্থির বিশ্ব পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে গভীর পরিবর্তন ঘটছে এবং একই সাথে বৈশ্বিক মানবাধিকার শাসনব্যবস্থাও গুরুত্বপূর্ণ পরিবর্তনের মুখে রয়েছে। তিনি এ সময় মানবাধিকার উন্নয়নে জনগণের অধিকার, সার্বভৌম সমতা, ন্যায়বিচার ও সমতা এবং আইনের শাসন সংক্রান...