পটুয়াখালীতে মাচা পদ্ধতিতে লাউ-করলা চাষে সফল উদ্যোক্তা পাবেল
জেলার দশমিনা উপজেলায় ৩৩ শতাংশ জমিতে মাচা পদ্ধতিতে লাউ-করলা চাষে সফল হয়েছেন কৃষি উদ্যোক্তা পাবেল হোসেন। কৃষিজমিতে বাঁশের খুঁটি আর তারের মাচায় ঝুলছে সারি সারি লাউ ও করলা। সবুজ পাতার ফাঁকে ফাঁকে বেড়ে ওঠা এসব সবজি এখন কৃষক মো. পাবেলের (৩৫) আয়ের উৎস।
মাত্র ১৪ হাজার টাকা উৎপাদন খরচে লাউ, করলা ও শসা চাষ করে ইতোমধ্যে ৭০ হাজার টাকার সবজি বিক্রি করেছেন তিনি। মৌসুমের বাকি সময়ে আরও ৪০ থেকে ৪৫ হাজার টাকার সবজি বিক্রির আশা করছেন এ তরুণ উদ্যোক্তা।
বাণিজ্যিকভাবে মাচা পদ্ধতিতে সবজি চাষ করে নিজের ভাগ্য বদলের পাশাপাশি এলাকার অন্য তরুণদেরও কৃষিকাজে আগ্রহী করে তুলছেন পাবেল। স্বল্প খরচে তুলনামূলক বেশি ফলন ও বাজারে চাহিদা থাকায় তার এ উদ্যোগ স্থানীয় তরুণ কৃষকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
আজ শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ৩৩ শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে লাউ, করলা ও শসা চাষ করেছেন দশমিনা উ...












