বৈশ্বিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে একসঙ্গে কাজ করবে চীন-ইইউ - Mati News
Tuesday, November 24

বৈশ্বিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে একসঙ্গে কাজ করবে চীন-ইইউ

বৈশ্বিক অর্থনীতিতে স্থিতিশীলতা ও নিশ্চয়তা বাড়াতে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছে চীন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে চীন-ইইউর ১৭তম অর্থনৈতিক ও আর্থিক সংলাপ।

সংলাপে দুই পক্ষের অর্থনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক নীতি এবং জি২০-তে চীন ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

সংলাপে চীনের অর্থ উপমন্ত্রী লিয়াও মিন বলেন, বর্তমান পরিস্থিতিতে চীন ও ইউরোপীয় ইউনিয়নের উচিত প্রকৃত বহুপাক্ষিকতা বজায় রাখা এবং তা বাস্তবে প্রয়োগ করা। একই সঙ্গে উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গড়ে তুলতে কাজ করা প্রয়োজন। এর মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে আরও স্থিতিশীলতা ও নিশ্চয়তা আনা সম্ভব হবে।

তিনি বলেন, চীন ও ইউরোপীয় ইউনিয়নের মতো বড় অর্থনীতিগুলোর উচিত প্রয়োজনীয় সংস্কার করা এবং অর্থনৈতিক নীতির মধ্যে সমন্বয় বাড়ানো। পাশাপাশি বিশ্বব্যাপী শিল্প ও সরবরাহব্যবস্থা সচল ও স্থিতিশীল রাখা এবং অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে একসঙ্গে কাজ করা দরকার।

লিয়াও মিন আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে পারস্পরিক উন্মুক্ততা বাড়াতে এবং সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করতে প্রস্তুত চীন।

ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, চীন-ইইউ অর্থনৈতিক ও আর্থিক সংলাপ দুই পক্ষের অর্থনৈতিক নীতির সমন্বয় এবং আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ইইউ চীনের সঙ্গে অর্থনৈতিক নীতি নিয়ে আলোচনা এবং বাস্তব সহযোগিতাকে গুরুত্ব দেয়।

ইইউ আরও জানায়, পারস্পরিক সম্মান ও উভয় পক্ষের জন্য বাজার উন্মুক্ত রাখার ভিত্তিতে চীনের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যেতে তারা আগ্রহী।

সংলাপে দুই পক্ষের আলোচনায় উঠে আসে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে চীন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সিএমজি

China-EU trade surges 19.9% in Jan-Feb, underscoring resilience and  complementarity amid global turmoil: Chinese expert - Global Times

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *