চিকিৎসাসেবা দিতে মৌরিতানিয়ায় পৌঁছেছে চীনের নৌবাহিনীর হাসপাতাল জাহাজ - Mati News
Wednesday, September 16

চিকিৎসাসেবা দিতে মৌরিতানিয়ায় পৌঁছেছে চীনের নৌবাহিনীর হাসপাতাল জাহাজ

চীনের গণমুক্তি ফৌজ নেভির হাসপাতাল জাহাজ ‘অসপিশাস আর্ক’ চিকিৎসাসেবা দিতে মৌরিতানিয়ায় পৌঁছেছে। মঙ্গলবার দেশটির রাজধানী নুয়াকশটে ফ্রেন্ডশিপ পোর্টে জাহাজটি নোঙর করে।

‘মিশন হারমনি-২০২৬’-এর অংশ হিসেবে জাহাজটি মৌরিতানিয়ায় সাত দিনের বন্ধুত্বপূর্ণ সফর করবে। এসময় জাহাজে স্থানীয় মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হবে।

জাহাজটি বন্দরে পৌঁছালে মৌরিতানিয়ার সরকারি ও সামরিক কর্মকর্তা, দেশটির সেনাসদস্য, মৌরিতানিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, চীনা দূতাবাসের কর্মকর্তা এবং দেশটিতে বসবাসকারী চীনা নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা স্বাগত জানান।

স্বাগত অনুষ্ঠানে চীন ও মৌরিতানিয়ার জাতীয় পতাকা ওড়ানো হয়। স্থানীয় বাসিন্দারা ফুল ও বিভিন্ন রঙের পতাকা নিয়ে অনুষ্ঠানে অংশ নেন। এসময় মৌরিতানিয়ার সামরিক ব্যান্ডও সংগীত পরিবেশন করে।

সফরকালে চীনের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হাসপাতাল জাহাজে চিকিৎসা দেওয়ার পাশাপাশি স্থানীয় হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্র এবং মৌরিতানিয়ার সামরিক ইউনিটগুলোতে যাবেন। সেখানে চিকিৎসা পরামর্শ, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় করা হবে।

এ ছাড়া দুই দেশের নৌসদস্যদের মধ্যে সাংস্কৃতিক ও পারস্পরিক দক্ষতা বিনিময় কার্যক্রমও আয়োজন করা হবে।

পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় ১৯৬৫ সালে। ‘মিশন হারমনি-২০২৬’-এর প্রথম গন্তব্য মৌরিতানিয়া। এটি দেশটিতে চীনের নৌবাহিনীর হাসপাতাল জাহাজের দ্বিতীয় সফর।

সূত্র: সিএমজি

The Chinese People's Liberation Army Navy hospital ship Auspicious Ark  arrived in #Mauritania on Tuesday for a seven-day friendly visit, during  which it would provide medical services. The Islamic Republic of Mauritania

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *