পারমাণবিক নিরস্ত্রীকরণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উচিত তার বিশেষ ও অগ্রাধিকারমূলক দায়িত্ব আন্তরিকভাবে পালন করা। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
সম্প্রতি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা ও সংলাপের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মাও নিং বলেন, বিপুল পারমাণবিক অস্ত্রের ভান্ডার থাকা দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের উচিত নিরস্ত্রীকরণের ক্ষেত্রে তার বিশেষ ও প্রধান দায়িত্ব যথাযথভাবে পালন করা। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বজনীন ঐকমত্য।
তিনি আরও বলেন, চীনের পারমাণবিক সক্ষমতা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমপর্যায়ের নয়। বর্তমান পরিস্থিতিতে চীনকে তথাকথিত পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় অংশ নেওয়ার দাবি জানানো অন্যায্য, অযৌক্তিক ও অবাস্তব।
সূত্র: সিএমজি

















