শৃঙ্খলা পরিদর্শনে চিহ্নিত সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ চীনের প্রেসিডেন্টের - Mati News
Sunday, November 15

শৃঙ্খলা পরিদর্শনে চিহ্নিত সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ চীনের প্রেসিডেন্টের

চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) ও সরকারি বিভাগগুলোর কার্যক্রমে শৃঙ্খলা ও জবাবদিহি জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং প্রেসিডেন্ট সি চিন পিং। শুক্রবার সিপিসি ‘র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর এক বৈঠকে ২০তম কেন্দ্রীয় কমিটির সপ্তম দফার শৃঙ্খলা পরিদর্শন প্রতিবেদন পর্যালোচনা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সি চিন পিং।

বৈঠকে পরিদর্শন কার্যক্রমের অগ্রগতি ও অর্জিত ফলাফলের প্রশংসা করা হয়। প্রতিবেদনে এসেছে, কেন্দ্রীয় পর্যায়ের পার্টি ও সরকারি বিভাগগুলোর কাজে অগ্রগতি হয়েছে। তবে, কিছু সমস্যা এখনো রয়ে গেছে, যেগুলো সমাধানে আরও পদক্ষেপ নেয়া প্রয়োজন।

পরিদর্শনে চিহ্নিত দুর্বলতা ও সমস্যাগুলো সংশোধনে দৃঢ় পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেয় বৈঠক। পাশাপাশি দায়িত্ব পালনে সংশ্লিষ্ট বিভাগগুলোর রাজনৈতিক দায়বদ্ধতা বাড়ানো, সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়া এবং উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে সমন্বয় নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে পার্টির অভ্যন্তরীণ শাসনব্যবস্থায় কঠোরতা বজায় রাখতে উচ্চতর মানদণ্ড অনুসরণ এবং আরও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেয়া হয়।

সূত্র: সিএমজি বাংলা

Xi chairs CPC leadership meeting to review disciplinary inspection report

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *