সকলের কল্যাণে ব্যবহৃত এআই প্রকৃত সুফল বয়ে আনতে পারে: নেটিজেনদের অভিমত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অভূতপূর্ব গতিতে মানুষের জীবনকে বদলে দিচ্ছে। তবে, এর সাথে অ্যালগরিদমিক পক্ষপাত, ব্যক্তিগত তথ্য ফাঁসসহ নানান সমস্যাও ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে ও দিচ্ছে, যা ধীরে ধীরে নিরাপত্তা, সুশাসন ও ন্যায়বিচারের সঙ্গে সম্পর্কিত আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে। এ অবস্থায়, কেবল সকলের কল্যাণে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাই প্রকৃত সুফল বয়ে আনতে পারে। চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র সিজিটিএন কর্তৃক, বিশ্বব্যাপী নেটিজেনদের মধ্যে পরিচালিত এক জরিপে, এমন মত উঠে এসেছে।
জরিপে অংশগ্রহণকারীদের ৮৫.৪ শতাংশ এআই-র ইতিবাচক প্রভাব স্বীকার করলেও, এর দ্রুত বিকাশ বৈশ্বিক নিরাপত্তা ও শাসনব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে বলে মত প্রকাশ করেন। ৯১ শতাংশ উত্তরদাতা আশঙ্কা প্রকাশ করেছেন যে, এআই প্রযুক্তির দ্রুত উন্নয়ন সাইবার হামলা, তথ্য ফাঁসসহ বিভিন্ন নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে। ৯২.৬ শতাংশ মনে কর...












