‘নতুন যুগে চীনের বৈশিষ্ট্যপূর্ণ সমাজতন্ত্রবিষয়ক সি চিন পিংয়ের চিন্তাধারা’ নিয়ে আন্তর্জাতিক ফোরামের ২০২৬ সালের হাঙ্গেরি পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এ ফোরাম অনুষ্ঠিত হয়। এটি যৌথভাবে আয়োজন করে চীনের সামাজবিজ্ঞান একাডেমির ইউরোপীয় অধ্যয়ন ইনস্টিটিউট এবং চায়না-সিইই ইনস্টিটিউট।
এবারের প্রতিপাদ্য ছিল, ‘পারস্পরিক আস্থা, আন্তঃসংযোগ ও অভিন্ন কল্যাণ: মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার ভাবনা এবং পারস্পরিক স্বার্থে চীন-ইউরোপ সহযোগিতা’।
ফোরামে চীন ও ইউরোপের কয়েকটি দেশের বিশেষজ্ঞ ও গবেষকেরা অংশ নেন। তারা চীনা আধুনিকায়নের বৈশ্বিক গুরুত্ব, অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার ধারণা এবং চীন-ইউরোপ সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
অংশগ্রহণকারীরা বলেন, হাঙ্গেরি ছিল ইউরোপের প্রথম দেশ, যারা চীনের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই নিয়ে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার ভাবনাকে বাস্তবে রূপ দেয়া এবং অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় চীনের ৪টি প্রধান বৈশ্বিক উদ্যোগকে বাস্তব ফলাফলে পরিণত করতে চীন ও ইউরোপের মধ্যে সংলাপ ও সহযোগিতায় জোর দেয়া গুরুত্বপূর্ণ।
তারা আরও বলেন, আন্তঃসংযোগের মাধ্যমে মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার ধারণা বাস্তব রূপ পেতে পারে।
সিএমজি

















