বছরের তৃতীয় প্রান্তিকে চীনের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধির ইঙ্গিত - Mati News
Saturday, October 31

বছরের তৃতীয় প্রান্তিকে চীনের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধির ইঙ্গিত

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে চীনের অর্থনীতি ফুলেফেঁপে উঠেছে। প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তিগুলোও গতি পেয়েছে। রোববার প্রকাশিত ভোগ, বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সরকারি উচ্চ-ঘনত্বের উপাত্তে এ চিত্র উঠে এসেছে।

জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের অধীন রাষ্ট্রীয় তথ্য কেন্দ্রের প্রকাশিত উপাত্ত অনুযায়ী, ভোক্তা পুনরুদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে। তৃতীয় প্রান্তিকে অফলাইন লেনদেনের মাধ্যমে ভোগব্যয় গত বছরের একই সময়ের তুলনায় ২.৬ শতাংশ বেড়েছে। দ্বিতীয় প্রান্তিকের তুলনায় প্রবৃদ্ধির হার বেড়েছে ০.৭ শতাংশ পয়েন্ট।

সেপ্টেম্বরে অফলাইন লেনদেনের মাধ্যমে ভোগব্যয় গত বছরের একই সময়ের তুলনায় ৩.১ শতাংশ বেড়েছে। আগস্টের তুলনায় প্রবৃদ্ধির হার বেড়েছে ০.৫ শতাংশ পয়েন্ট। এর মধ্য দিয়ে টানা তিন মাস ভোগব্যয়ে প্রবৃদ্ধি বজায় রয়েছে।

উপাত্তে আরও দেখা গেছে, তৃতীয় প্রান্তিকে চীনের প্রধান বন্দরগুলো থেকে ছেড়ে যাওয়া এবং এসব বন্দরে আসা পণ্যবাহী জাহাজের বহনকৃত পণ্যের ওজন গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ৪৩.১ শতাংশ ও ০.৩ শতাংশ বেড়েছে।

বিনিয়োগের ক্ষেত্রে সেপ্টেম্বরে নতুন বিশেষ উদ্দেশ্যভিত্তিক বন্ড ইস্যুর পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৫০.২ শতাংশ বেড়েছে। আগস্টের তুলনায় প্রবৃদ্ধির হার ৪৩.৬ শতাংশ পয়েন্ট বেড়েছে বলে উপাত্তে উল্লেখ করা হয়েছে।

কম্পিউটিং সক্ষমতা, ডেটা ও নেটওয়ার্কসহ নতুন অবকাঠামো-সংশ্লিষ্ট প্রকল্পের বরাদ্দ পাওয়া চুক্তির মূল্য তৃতীয় প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় ৩৪.২ শতাংশ বেড়েছে। গত মাসে এ প্রবৃদ্ধির হার ছিল ৫০.৪ শতাংশ।

রাষ্ট্রীয় তথ্য কেন্দ্রের বিগ ডেটা উন্নয়ন বিভাগের উপ-পরিচালক ওয়েই ইয়িং বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রগুলোতে বিনিয়োগের গতি শক্তিশালী রয়েছে। এসব বিনিয়োগ একদিকে বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সহায়তা করছে, অন্যদিকে নতুন মানের উৎপাদনশীল শক্তির বিকাশের জন্য গতিও সঞ্চার করছে।‘

গত মাসে চীনের উৎপাদনখাতের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) ছিল ৫০.১। উৎপাদন বহির্ভূত খাতের ব্যবসায়িক কার্যক্রম সূচক পৌঁছেছে ৫০.২-এ।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *