‘শাংহাই পুরস্কার’ পেল চীনের চিংত্যচেনসহ পাঁচ শহর - Mati News
Sunday, November 1

‘শাংহাই পুরস্কার’ পেল চীনের চিংত্যচেনসহ পাঁচ শহর

বিশ্ব নগর দিবস ২০২৬ উপলক্ষে চীনের পূর্বাঞ্চলীয় ফুচৌ শহরে আয়োজিত আন্তর্জাতিক এক অনুষ্ঠানে টেকসই নগর উন্নয়নে অবদানের জন্য চীনের ‘চীনামাটির রাজধানী’খ্যাত চিংত্যচেনসহ পাঁচটি শহরকে ‘শাংহাই পুরস্কার’-এ ভূষিত করা হয়েছে।

শনিবার শুরু হওয়া তিন দিনের এ আয়োজন চলবে ২ নভেম্বর পর্যন্ত। জাতিসংঘের টেকসই নগর উন্নয়নবিষয়ক ‘গ্লোবাল অ্যাওয়ার্ড ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন সিটিজ’ বা শাংহাই পুরস্কারের চতুর্থ পর্বে চিংত্যচেনের পাশাপাশি সম্মাননা পেয়েছে ইথিওপিয়ার আদ্দিস আবাবা, কলম্বিয়ার সান্তিয়াগো দে কালি, তুরস্কের ইস্তাম্বুল এবং পোল্যান্ডের কাটোভিৎসে।

অনুষ্ঠানে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেন। নগরায়ণের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময় এবং কার্যকর সমাধান নিয়ে আলোচনা করাই এ আয়োজনের লক্ষ্য।

সূত্র: সিএমজি

China's "porcelain capital" wins Global Award for Sustainable Development  in Cities - Global Times

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *