সবুজ জ্বালানি প্রসারে হাইড্রোজেন খাতের বিকাশ ত্বরান্বিত করছে চীন - Mati News
Tuesday, October 13

সবুজ জ্বালানি প্রসারে হাইড্রোজেন খাতের বিকাশ ত্বরান্বিত করছে চীন

সবুজ জ্বালানির প্রসার ও কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে হাইড্রোজেন শক্তি খাতের বিকাশ ত্বরান্বিত করছে চীন। উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও ব্যবহার—সব ক্ষেত্রেই দেশটির হাইড্রোজেন শিল্প দ্রুত এগিয়ে যাচ্ছে। চীনের সবুজ ও স্বল্প-কার্বন জ্বালানি ব্যবস্থায় রূপান্তরের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠছে এই খাত।

২০২৬ সালের আগস্টে বেইজিং-থিয়ানচিন-হ্যপেই এবং কুয়াংতোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চলসহ পাঁচটি প্রধান নগরাঞ্চলে হাইড্রোজেন ব্যবহারের ব্যাপকভিত্তিক পরীক্ষামূলক কর্মসূচি চালু করে চীন। জ্বালানি কোষচালিত যানবাহনসহ বিভিন্ন ক্ষেত্রে হাইড্রোজেনের ব্যবহার বাড়ানোর মাধ্যমে এসব উদ্যোগ দেশটির হাইড্রোজেন সরবরাহ সক্ষমতা জোরদার করছে।

পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের চাংচিয়াকাং শহরে মাত্র ৩৭ কেজি হাইড্রোজেন জ্বালানি নিয়ে একটি ভারি ট্রাক ৫০০ কিলোমিটারেরও বেশি পথ চলতে পারে।

বর্তমানে বিশ্বের মোট হাইড্রোজেন উৎপাদন সক্ষমতার অর্ধেকেরও বেশি চীনের দখলে। দেশটিতে বছরে ৩ কোটি ৯০ লাখ টনেরও বেশি হাইড্রোজেন উৎপাদিত হয়, যা বিশ্বে সর্বোচ্চ।

চীনের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনায় (২০২৬-২০৩০) প্রথমবারের মতো হাইড্রোজেন শক্তিকে জীবাশ্ম জ্বালানিবহির্ভূত জ্বালানি সরবরাহব্যবস্থার অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলে প্রচুর বায়ু ও সৌরশক্তি কাজে লাগিয়ে পানির তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে পরিবেশবান্ধব হাইড্রোজেন উৎপাদন করা হচ্ছে।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *