৫০ বিদেশি বিশেষজ্ঞ পেলেন চীনের ‘ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড’ - Mati News
Sunday, October 4

৫০ বিদেশি বিশেষজ্ঞ পেলেন চীনের ‘ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড’

চীনের উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ৫০ জন বিদেশি বিশেষজ্ঞকে ২০২৬ সালের চাইনিজ গভর্নমেন্ট ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড দিয়েছে দেশটির সরকার। বুধবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত বিশেষজ্ঞদের অভিনন্দন জানান চীনের স্টেট কাউন্সিলর শেন ইছিন।

অনুষ্ঠানে শেন বলেন, চীনের অর্থনীতি বর্তমানে উদ্ভাবন নির্ভর ও উচ্চমানের প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। এর মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে প্রয়োজনীয় স্থিতিশীলতা ও আস্থা তৈরি হচ্ছে। তিনি বলেন, বিদেশি বিশেষজ্ঞরা চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি চীন ও অন্যান্য দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

চীনের আধুনিকায়ন প্রক্রিয়ায় দেশটির জনগণের সঙ্গে কাজ করতে আরও বেশি বিদেশি বিশেষজ্ঞকে এগিয়ে আসার আহ্বান জানান শেন ইছিন। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছানো এবং মানবকল্যাণে অবদান রাখার ওপরও তিনি গুরুত্ব দেন।

চীনে দীর্ঘমেয়াদি ও স্থিতিশীলভাবে কাজ করতে আগ্রহী বিদেশি প্রতিভাবানদের জন্য সরকার প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *