September 2026 - Page 30 of 46 - Mati News
Thursday, November 19

Month: September 2026

২০২৭ সালের মধ্যে পূর্ণাঙ্গ সড়ক নিরাপত্তা আইন: লক্ষ্য ২০৩০ সালে মৃত্যু অর্ধেকে নামানো

২০২৭ সালের মধ্যে পূর্ণাঙ্গ সড়ক নিরাপত্তা আইন: লক্ষ্য ২০৩০ সালে মৃত্যু অর্ধেকে নামানো

জাতীয়
সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সরকার একটি পূর্ণাঙ্গ সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের কাজ করছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বর্তমানের তুলনায় অর্ধেকে নামিয়ে আনা। সোমবার রাজধানীর একটি হোটেলে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) আয়োজিত ‘সড়ক নিরাপত্তা ও সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক রক্ষণাবেক্ষণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, বাংলাদেশে যেকোনো বিষয়ে আনুষ্ঠানিকতা ভালো হলেও বাস্তবায়ন ও শেখার ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার অর্থায়নে ধারাবাহিকভাবে প্রকল্প নেওয়া হলেও, সেসব প্রকল্পের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বাস্তবে প্রয়োগ না করলে কর্মশালাগুলো কেবল আনুষ্ঠানিকতার বৃত্তেই আটকে থাকবে। তিনি ...
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাদের নিরাপত্তা ঘটনায় ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় উত্তপ্ত এলাকা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাদের নিরাপত্তা ঘটনায় ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় উত্তপ্ত এলাকা

সারাদেশ
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় নারীঘটিত একটি বিষয়কে কেন্দ্র করে স্থানীয় একটি পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডের রহিমের বাড়িতে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় উভয়পক্ষের চারজন আহত হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আহত ছাত্রদল নেতাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক পিয়াস আহমেদ রিফাত এবং যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল মোল্যা। অন্যদিকে স্থানীয়দের মধ্যে আহত হয়েছেন ওই বাড়ির মালিক রহিম, তার স্ত্রী ও চরকাউয়া ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য শিল্পী বেগম, তাদের ছেলে আরমান এবং জামাতা রিয়াজ মোল্লা।ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা যায়, সোমবার রাতে ছাত্রদলের তিন নেতা ওই এলাকায় হাঁটাহাঁটি করছিলেন। এ সময় রহিমের বাড়িতে সন্দেহজনকভাবে দুই নারী ও এক...
দেশে চিকিৎসক ঘাটতি প্রায় ৫৯ হাজার, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী

দেশে চিকিৎসক ঘাটতি প্রায় ৫৯ হাজার, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়
চলতি ২০২৬ সালে বাংলাদেশে চিকিৎসকের প্রয়োজনীয়তা ও ঘাটতি নিয়ে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রায় ৫৮ হাজার ৫৯৮ জন চিকিৎসকের ঘাটতি রয়েছে। সরকারি অর্থায়নে পরিচালিত এক গবেষণার তথ্য অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যূনতম মানদণ্ড—প্রতি ১ হাজার জনে ০.৫০ জন চিকিৎসক—অনুসরণ করলে ২০২৬ সালে দেশে মোট ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন।মন্ত্রী আরও জানান, বর্তমানে দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের জন্য অনুমোদিত মোট ৪১ হাজার ৮০৬টি পদের বিপরীতে কর্মরত আছেন ৩০ হাজার ৩১১ জন। অর্থাৎ, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বর্তমানে ১১ হাজার ৪৯৫টি পদ শূন্য রয়েছে...
সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

জাতীয়
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।নিয়োগ ও পদায়ন সংক্রান্ত সময়সূচিনিয়োগপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা: ১৪ হাজার ৩৮৪ জন।যোগদানের তারিখ: ১ অক্টোবর ২০২৬।পদায়নের তারিখ: ৪ অক্টোবর ২০২৬।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২ আগস্টের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে। পদায়ন প্রক্রিয়া শেষ হওয়ার পর শিক্ষকদের প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।গুরুত্বপূর্ণ তথ্যচাকরির আ...
ফ্রান্সে গ্যাস বিস্ফোরণে প্রাণ হারাল হবিগঞ্জের সাড়ে তিন বছরের শিশু নাহিল

ফ্রান্সে গ্যাস বিস্ফোরণে প্রাণ হারাল হবিগঞ্জের সাড়ে তিন বছরের শিশু নাহিল

সারাদেশ
ফ্রান্সের প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের সাড়ে তিন বছর বয়সী শিশু নাহিল প্রাণ হারিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার গ্রামের বাড়িতে। নাহিলের বাবা রাসেল আহমদ ২০১০ সালে ফ্রান্সে পাড়ি জমান এবং সেখানে ব্যবসা করেন। ২০১৯ সালে তিনি রাজশাহীর মেয়ে লিজা হককে বিয়ে করেন। তাঁদের একমাত্র সন্তান ছিল নাহিল।তিন মাস আগে নাহিল মা-বাবার সঙ্গে দেশে এসে ২৮ দিন গ্রামের বাড়িতে কাটিয়েছিল। সেই স্মৃতিচারণ করতে গিয়ে নাহিলের চাচা ও পুকড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ফরিদ মিয়া বলেন, শিশুটির সঙ্গে সেই দেখাই যে শেষ দেখা হবে, তা কেউ ভাবেনি।ঘটনার দিন ৫ সেপ্টেম্বর সকালে লিজা প্রতিদিনের মতো কাজে যাওয়ার সময় নাহিলকে তার নানির কাছে রেখে যান। স্থানীয় প্রবাসী ও ফরাসি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওইদিন রাত সাড়ে ৯টার দিকে প্যারিসের উত্তর শহরতলির ওভারভিলিয়ে শহরের একটি দো...
ইসরায়েলি নির্বাচন: প্রচারণায় কাতারকে ‘শত্রু’ আখ্যা দিয়ে নেতানিয়াহুর বিতর্কিত মন্তব্য

ইসরায়েলি নির্বাচন: প্রচারণায় কাতারকে ‘শত্রু’ আখ্যা দিয়ে নেতানিয়াহুর বিতর্কিত মন্তব্য

আন্তর্জাতিক
আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরুর পর এটিই দেশটিতে প্রথম নির্বাচন। নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গাজা পরিস্থিতি, অর্থনীতি এবং ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে নেতানিয়াহু সরকারের ওপর চাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতার ও গাজায় মানবিক সহায়তার নামে হামাসের অর্থায়ন নিয়ে আই২৪নিউজ-কে একটি সাক্ষাৎকার দিয়েছেন।সাক্ষাৎকারে নেতানিয়াহু কাতারকে ‘শত্রুভাবাপন্ন’ রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন। তিনি দোহায় ইসরায়েলি হামলার কথা স্বীকার করে দাবি করেন, সেই সিদ্ধান্ত সঠিক ছিল। তিনি সরাসরি বলেন, ‘আমি কাতারে হামলা চালিয়েছি এবং বোমা মেরেছি।’ যদিও গাজায় মানবিক সহায়তার নামে কোটি কোটি ডলার পাঠানোর বিষয়ে তিনি দাবি করেন, এসব অর্থ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিন বেতের তদারকিতেই হস্তা...
চীনা খাবার, হরেক প্রকার

চীনা খাবার, হরেক প্রকার

China, Health and Lifestyle, Lifestyle Tips
আলিমুল হক, বেইজিং থেকে চীনের রন্ধনশৈলী তথা কুজিন (Cuisine) চীনের মতই বৈচিত্র্যময় ও সমৃদ্ধ। বিশাল এই দেশের বিভিন্ন অঞ্চলের নিজস্ব খাদ্যাভ্যাস, আবহাওয়া, কৃষিজাত পণ্য, এবং সাংস্কৃতিক প্রভাব পড়েছে সেসব এলাকার রন্ধনশৈলীতে। ঐতিহ্যগতভাবে চীনে আটটি প্রধান রন্ধনধারা স্বীকৃত, যাদের একসাথে ডাকা হয় ‘পা তা ফান ছাই সি। এখানে ‘পা’ মানে ‘আট’, ‘তা’ মানে ‘বড়’, এবং ‘ছাই সি’ মানে ‘কুজিন’ বা খাবারের ধরন। আর, এই আটটি রন্ধনশৈলী বা রন্ধনপদ্ধতি হলো: শানতুং, সিছুয়ান, ক্যান্টনিজ, ফুচিয়েন, চিয়াংসু, চেচিয়াং, হুনান এবং আনহুই রন্ধনশৈলী। প্রতিটি রন্ধনশৈলীর নিজস্ব স্বাদের জগৎ, প্রস্তুতপ্রণালি, এবং খাবার পরিবেশনের রীতি রয়েছে। শানতুং রন্ধনশৈলীর উদ্ভব চীনের উত্তর-পূর্বাঞ্চলের শানতুং প্রদেশে। এটি চীনের আটটি রন্ধনপদ্ধতির মধ্যে বলতে গেলে সবচেয়ে প্রাচীন এবং ‘উত্তর-পূর্ব চীনের রান্নার উৎস’ হিসেবে পরিচ...
লাওস ও উজবেকিস্তানের অতিথিদের সঙ্গে বৈঠক করেছেন চীনের জননিরাপত্তামন্ত্রী ওয়াং সিয়াও হং

লাওস ও উজবেকিস্তানের অতিথিদের সঙ্গে বৈঠক করেছেন চীনের জননিরাপত্তামন্ত্রী ওয়াং সিয়াও হং

China
সেপ্টেম্বর ৭: গতকাল (রোববার) বেইজিংয়ে সফররত লাও গণবিপ্লবী দলের কেন্দ্রীয় কমিটির সচিবালয়ের সম্পাদক ও জননিরাপত্তামন্ত্রী ভানথং কংম্যানি এবং উজবেকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আজিজ আনভারোভিচ তাশপুলাতভের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সচিবালয়ের সম্পাদক ও জননিরাপত্তামন্ত্রী ওয়াং সিয়াও হং। ভানথংয়ের সঙ্গে বৈঠকে ওয়াং সিয়াও হং বলেন, লাওসের সঙ্গে দুই দেশের সর্বোচ্চ নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করবে চীন। দ্বিপক্ষীয় সহযোগিতার পরিকল্পনা অনুযায়ী অনলাইন জুয়া ও টেলিকম জালিয়াতির মতো অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, পলাতক আসামি গ্রেপ্তার ও সম্পদ উদ্ধার এবং সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করা হবে বলেও জানান তিনি। ওয়াং বলেন, চীন-লাওস রেলপথের নিরাপত্তা জোরদার করা হবে, যাতে নতুন যুগে চীন-লাওস অভিন্ন কল্যাণের সমাজ নির্মাণে আরও বেশি...
সি চিন পিংয়ের সাংস্কৃতিক চিন্তাধারার দ্বিতীয় আন্তর্জাতিক একাডেমিক সেমিনার শেনচেনে অনুষ্ঠিত

সি চিন পিংয়ের সাংস্কৃতিক চিন্তাধারার দ্বিতীয় আন্তর্জাতিক একাডেমিক সেমিনার শেনচেনে অনুষ্ঠিত

China
‘সাংস্কৃতিক আত্মবিশ্বাস জোরদারের মাধ্যমে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়ন বাস্তবায়ন’ শীর্ষক সি চিন পিংয়ের সাংস্কৃতিক চিন্তাধারার দ্বিতীয় আন্তর্জাতিক একাডেমিক সেমিনার চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল (রোববার) অনুষ্ঠিত এ সেমিনারে চীনের গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং বিদেশে সি চিন পিংয়ের সাংস্কৃতিক চিন্তাধারা ও চীনা সভ্যতা নিয়ে গবেষণারত বিশেষজ্ঞসহ ১৩০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন। চীনের কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রণালয়ের উপমন্ত্রী হং তা ইয়ং সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, সাংস্কৃতিক আত্মবিশ্বাস জোরদার করা সি চিন পিংয়ের সাংস্কৃতিক চিন্তাধারার একটি গুরুত্বপূর্ণ অংশ। এতে সংস্কৃতির উত্তরাধিকার ও সভ্যতার বিকাশের গভীর নিয়মগুলো তুলে ধরা হয়েছে। তিনি আরও বলেন, আধুনিকায়নের প্রক্রিয়ায় কীভাবে সঠিকভাবে জাতীয় ইতিহাস ও সংস্কৃতিকে দেখা এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা...
সাংস্কৃতিক উপভোগের কেন্দ্র হিসেবে ফিরে আসছে প্রেক্ষাগৃহ

সাংস্কৃতিক উপভোগের কেন্দ্র হিসেবে ফিরে আসছে প্রেক্ষাগৃহ

China, Entertainment
সম্প্রতি চীনের রাষ্ট্রীয় চলচ্চিত্র প্রশাসন এবং রাষ্ট্রীয় বাজার নিয়ন্ত্রণ প্রশাসন যৌথভাবে ‘চলচ্চিত্র সংস্কৃতির বৈচিত্র্যময় কার্যক্রম ও সমৃদ্ধ উন্নয়নবিষয়ক বিজ্ঞপ্তি’ জারি করেছে। এতে সিনেমার প্রদর্শন পদ্ধতি, পরিচালন মডেল ও পরিষেবায় নতুনত্ব আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এর লক্ষ্য হলো প্রেক্ষাগৃহকে চলচ্চিত্র প্রদর্শনের স্থান থেকে দর্শন, সামাজিক মিথস্ক্রিয়া, বিনোদন ও সাংস্কৃতিক উপভোগকে একীভূত করে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক অভিজ্ঞতার কেন্দ্রে রূপান্তর করা। চলচ্চিত্র শিল্পের বর্তমান পরিচালনাগত চাপ ও রূপান্তরের জরুরি প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে সাংস্কৃতিক উপভোগের মানোন্নয়ন এবং অভিজ্ঞতাভিত্তিক ভোগের ক্রমবর্ধমান প্রবণতার সঙ্গেও সামঞ্জস্য স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একসময় প্রেক্ষাগৃহ ছিল শহরের অন্যতম জনপ্রিয় সামাজিক মিলনস্থল। ১৯৮০ ও ১৯৯০-এর দশক থেকে একবিংশ শতাব্দীর শুরুর...
সিনেমার টিকিট কেটে আত্মসংস্কৃতির জয়গানে সামিল চীনা তরুণরা

সিনেমার টিকিট কেটে আত্মসংস্কৃতির জয়গানে সামিল চীনা তরুণরা

China, Entertainment
লি লি, সিএমজি বাংলা চীনের তরুণরা আগে যে সিনেমাগুলো নিয়ে বেশি আলোচনা করতো, সেগুলোর বড় অংশই ছিল হলিউডের ব্লকবাস্টারের দখলে। এখন বদলে গেছে সেই ধারা। এখন আলোচনা হয় ‘ন্য চা’, ‘ছাং আন’, ‘অল উইশেস কাম ট্রু’, ‘ডেড টু রাইটস’, ‘ডিয়ার ইউ’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন দ্য মিডল ইস্ট’সহ বিভিন্ন চীনা সিনেমা নিয়ে। টিকিট কেটেই চীনা তরুণরা প্রমাণ দিচ্ছেন, চীনা সংস্কৃতিক প্রতি তাদের আগ্রহ কতটা বেড়েছে। কেউ কেউ এক সিনেমা দুই-তিনবারও দেখেছেন। কেউ বাবা-মাকে নিয়ে যাচ্ছেন সিনেমা দেখতে। দর্শকদের মন্তব্যেও ফুটে উঠছে গভীর অনুভূতি—‘এ সিনেমার রেশ বড্ড তীব্র’, ‘হাসতে হাসতে কখন যে চুপ হয়ে গেলাম!’ এই প্রজন্মের তরুণরা দেশীয় চলচ্চিত্রের জন্য অর্থ ব্যয় করতে এখন আর ওয়ালেটের দিকে তাকাচ্ছেন না। প্রশ্ন হলো টাকা দিয়ে তারা কি শুধু সিনেমার টিকিটটাই কিনছেন? নাকি সঙ্গে আরও কিছু? সম্প্রতি ‘ওয়ান্স আপন আ টাইম ইন দ্য মিডল ইস্ট’ সিনেমাটির ম...
নয়াদিল্লি ব্রিকস শীর্ষ সম্মেলন: চীন-ভারতের হাত ধরে ‘বৈশ্বিক দক্ষিণের’ যৌথ ভবিষ্যতের পথ উন্মোচন

নয়াদিল্লি ব্রিকস শীর্ষ সম্মেলন: চীন-ভারতের হাত ধরে ‘বৈশ্বিক দক্ষিণের’ যৌথ ভবিষ্যতের পথ উন্মোচন

China, Op-ed
  ইয়াং ওয়েইমিং স্বর্ণা   ইয়াং ওয়েইমিন স্বর্ণা   ১২ থেকে ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। ব্রিকসের ঐতিহাসিক সম্প্রসারণের পর এটি প্রথম শীর্ষ সম্মেলন এবং এতে চতুর্থবারের মতো সভাপতিত্ব করবে ভারত। ভারত সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করেছে—‘স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও টেকসইতা’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘মানবকেন্দ্রিক’ নীতির ওপর জোর দিয়েছেন, যা চীনের দীর্ঘদিনের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। গত এক শতাব্দীতে দেখা যায়নি এমন সব পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বর্তমান বিশ্ব। নয়াদিল্লি শীর্ষ সম্মেলন শুধু ব্রিকস প্রক্রিয়ার ২০তম বার্ষিকীর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক নয়; বরং চীন ও ভারত—বিশ্বের দুই বৃহৎ উন্নয়নশীল দেশের জন্য ‘বৈশ্বিক দক্ষিণের’ ঐক্য ও আত্মশক্তি বৃদ্ধিতে নেতৃত্ব দেওয়ার ঐতি...
সবুজ রূপান্তর ত্বরান্বিত হওয়ায় জুলাইয়ে চীনের কয়লা উৎপাদন কমেছে

সবুজ রূপান্তর ত্বরান্বিত হওয়ায় জুলাইয়ে চীনের কয়লা উৎপাদন কমেছে

China
দ্রুততর সবুজ রূপান্তরের মাধ্যমে পরিচ্ছন্ন জ্বালানির সরবরাহ বাড়ায় চলতি বছরের জুলাইয়ে চীনের অপরিশোধিত কয়লার উৎপাদনে উল্লেখযোগ্য পতন হয়েছে। চীনের জাতীয় কয়লা সমিতির তথ্য অনুযায়ী, জুলাইয়ে নির্ধারিত আকারের চেয়ে বড় প্রতিষ্ঠানগুলোর কয়লা উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ১ শতাংশ কমে ৩৪ কোটি টনে দাঁড়িয়েছে। এ সময় গড় দৈনিক উৎপাদন ছিল ১ কোটি ১০ লাখ ৭০ হাজার টন। সংস্থাটি জানায়, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ২৭০ কোটি টন অপরিশোধিত কয়লা উৎপাদিত হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ কম। অন্যদিকে, চীনে বিভিন্ন ধরনের পরিচ্ছন্ন জ্বালানির উন্নয়ন দ্রুত এগিয়ে চলছে। জলবিদ্যুৎ, বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ছে। এর ফলে জ্বালানি উৎপাদন কাঠামো ক্রমাগত উন্নত হচ্ছে এবং পরিচ্ছন্ন জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনও বাড়ছে। এতে সামগ্রিক বিদ্যুতের চাহিদা কার্যকরভাবে নিশ্চিত হচ্ছে এবং সবুজ জ্বালান...
চীনা যুদ্ধবিরোধী চলচ্চিত্রের শুটিং বেস এখন জনপ্রিয় ভ্রমণ গন্তব্য

চীনা যুদ্ধবিরোধী চলচ্চিত্রের শুটিং বেস এখন জনপ্রিয় ভ্রমণ গন্তব্য

China, Entertainment
আলোচিত চীনা যুদ্ধবিরোধী চলচ্চিত্র ‘ওয়ান্স আপন এ টাইম ইন দ্য মিডল ইস্ট’ উত্তর-পশ্চিম চীনের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের শিচুইশান শহরের শিথানচিং শুটিং বেসকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। রুক্ষ ভূদৃশ্য, বিশাল মরুভূমি ও আকর্ষণীয় শিল্প-ধ্বংসাবশেষে ঘেরা সাবেক এই কয়লা-খনির শহরটিকে চলচ্চিত্রটির জন্য মধ্যপ্রাচ্যের পটভূমিতে রূপ দেওয়া হয়েছিল। চলচ্চিত্রে দেখা কঠোরভাবে সুরক্ষিত সামরিক তল্লাশি চৌকিটি আসলে শিথানচিংয়ের প্রতীকী পাথরের তোরণ। বর্তমানে এটি এই অঞ্চলের অন্যতম জনপ্রিয় ছবি তোলার স্থান। চলচ্চিত্রটি দেখার পর অনেক দর্শক বিশেষভাবে এখানে আসছেন। ‘ওয়ান্স আপন এ টাইম ইন দ্য মিডল ইস্ট’-এর গল্প ২০০০-এর দশকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার সময় সেখানকার একটি চীনা রেস্তোরাঁয় রাঁধুনি হিসেবে কর্মরত এক চীনা ব্যক্তিকে কেন্দ্র করে নির্মিত। জোরালো জনশ্রুতি ও বক্স অফিসে শক্তিশালী সাফল্যের মাধ্যমে চলচ্চিত্...
চীনে ভূমিধস: উদ্ধারকারীদের মনস্তাত্ত্বিক সেবা দেওয়া হচ্ছে

চীনে ভূমিধস: উদ্ধারকারীদের মনস্তাত্ত্বিক সেবা দেওয়া হচ্ছে

China
  চীনে ভূমিধসের ঘটনায় উদ্ধার ও অনুসন্ধানকর্মীদের মনস্তাত্ত্বিক সেবা প্রদান করা হচ্ছে। জিরং বন্দরে সামনের সারিতে কাজ করা কর্মীদের চীনের গণমুক্তি ফৌজের (পিএলএ) সিচাং মিলিটারি কমান্ডের লজিস্টিক সহায়তায় এ সেবা দেওয়া হচ্ছে। শনিবার রাতে টানা বৃষ্টির পর ভোর হতেই সিচার স্বায়ত্তশাসিত অঞ্চলের শিংয়াতসের জিরং কাউন্টিতে আরেকটি কর্মদিবস শুরু করেন মনোবিজ্ঞান পরামর্শক হ্য লেই। তিনি ওই লজিস্টিক সহায়তা বিভাগের চিকিৎসা ও রোগ প্রতিরোধ দলের সদস্য। তিনি বলেন, ‘এই কয়েক দিনের কাজের অভিজ্ঞতায় আমরা দেখেছি, আমাদের সেনারা মানসিকভাবে বেশ দৃঢ়। তারা এখানে নিজেদের দায়িত্ব পালনে মনোযোগী। দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সহায়তা করার গুরুত্ব সম্পর্কেও তারা পুরোপুরি সচেতন।‘ সরকারি তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত কাদাধসের পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য পিএলএ এবং পিপলস আর্মড পুলিশ ফোর্সের ৭২৬ জন সদস্য মোতায়েন...