শেনচৌ-২৩ ক্রুগণ মহাকাশে প্রায় দুই মাসে সুষ্ঠুভাবে একাধিক বৈজ্ঞানিক পরীক্ষা করেছেন
জুলাই ১৯: জাতীয় মহাকাশ পরীক্ষাগারে, শেনচৌ-২৩ ক্রুর সদস্য চু ইয়াংচু, জাং জি ইউয়ান ও লাই কা ইং মহাকাশে প্রায় দুই মাস পূর্ণ করতে চলেছেন। তারা মহাকাশ বিজ্ঞান পরীক্ষা, মহাকাশ স্টেশন সমবায় প্ল্যাটফর্মের যত্ন এবং নিজেদের স্বাস্থ্য ব্যবস্থাপনা ক্ষেত্রে পদ্ধতিগতভাবে একাধিক কাজ সম্পন্ন করেছেন।
মহাকাশ চিকিত্সা বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে, মহাকাশে মস্তিষ্কের তরঙ্গ পরীক্ষা সংক্রান্ত গবেষণা সফলভাবে করা হচ্ছে। শেনচৌ-২৩ ক্রু মস্তিষ্কের তরঙ্গ সংগ্রহকারী যন্ত্রপাতি ও ভিআর চশমা ব্যবহার করে একাধিক পরীক্ষা চালিয়েছেন। স্থলজ গবেষকরা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী গবেষণা চালাবেন।
দীর্ঘমেয়াদী মহাকাশ পরিবেশে ভাইরাস ও শরীরের রোগ প্রতিরোধ-বিপাকের পারস্পরিক সম্পর্ক নিয়ে গবেষণা চলছে। তিন মহাকাশচারী লালা এবং পরিবেশগত পৃষ্ঠের জীবাণুর নমুনা সংগ্রহ করেছেন, যা হিমায়িত করার পর পৃথিবীতে পাঠানো হবে। এ ছাড়া, স্থলজ গবেষকরা সং...







