বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা ও বিভাজনের মধ্যেও উন্মুক্ত বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতার ওপর জোর দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। গত বৃহস্পতিবার চীনের শেনচেনে অনুষ্ঠিত ৩৩তম এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) নেতাদের বৈঠকে দেওয়া তার ভাষণটি বিশ্বায়নের ক্ষেত্রে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
ভাষণে প্রেসিডেন্ট সি সংহতি, উন্মুক্ততা, উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ভিত্তিতে একটি ‘এশিয়া-প্যাসিফিক কমিউনিটি’ গড়ে তোলার আহ্বান জানান। এ লক্ষ্যে তিনি অর্থনীতি ও বাণিজ্য, সংযোগ, উদ্ভাবন এবং উন্নয়ন—এই চারটি মূল স্তম্ভ শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, অঞ্চলটিতে উদ্ভাবননির্ভর ও সবুজ প্রবৃদ্ধি অর্জনে ডিজিটাল প্রযুক্তি, আন্তঃসীমান্ত তথ্যপ্রবাহ, পরিচ্ছন্ন জ্বালানি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে চীন নতুন সহযোগিতা প্রতিষ্ঠান গড়ে তুলবে বলেও তিনি ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্র, কেনিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপের শীর্ষ পর্যায়ের গবেষক ও বিশ্লেষকরা সি চিনপিংয়ের এই প্রস্তাবকে সময়োপযোগী ও গঠনমূলক হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, এই রূপকল্প আঞ্চলিক বাণিজ্য সংহতি ও সরবরাহ চেইন স্থিতিশীল রাখতেই সাহায্য করার পাশাপাশি, আফ্রিকা ও ইউরোপসহ পুরো বিশ্ব অর্থনীতিতে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা এবং প্রযুক্তি হস্তান্তরের নতুন দ্বার উন্মোচন করবে।
সিএমজি


















