চীনের বাজার নিয়ন্ত্রণ প্রশাসনের নতুন প্রধান নিয়োগ - Mati News
Friday, September 11

চীনের বাজার নিয়ন্ত্রণ প্রশাসনের নতুন প্রধান নিয়োগ

চীনের বাজার ব্যবস্থার তদারকি ও ব্যবস্থাপনাকে আরও গতিশীল করতে শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। দেশটির স্টেট কাউন্সিল বুধবার এক আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছে, লিউ কুইপিংকে সামগ্রিক বাজার নিয়ন্ত্রণ প্রশাসনের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই প্রশাসনিক পরিবর্তনের অংশ হিসেবে সংস্থটির উপপ্রধান পদেও নতুন মুখ আনা হয়েছে। স্টেট কাউন্সিলের ঘোষণা অনুযায়ী, প্যান সিয়াওতোং-কে এই প্রশাসনের নতুন উপপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বাজার ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখা এবং সংশ্লিষ্ট নীতিমালার সফল বাস্তবায়নে এই শীর্ষ পদের পরিবর্তনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *