
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ২০ তারিখ মস্কোতে বলেছেন, রাষ্ট্রপ্রধানদের কূটনীতি রুশ-চীন সম্পর্ক উন্নয়নে বিশেষ পথপ্রদর্শক ভূমিকা পালন করছে।
জাখারোভা ওই দিন নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সিনহুয়া সংবাদ সংস্থার সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, শেনচেনে রুশ-চীন রাষ্ট্রপ্রধানদের বৈঠক আবারও দুই দেশের কৌশলগত সহযোগিতা অংশীদারিত্বের পারস্পরিক আস্থার বৈশিষ্ট্য ও উচ্চমানকে প্রমাণ করেছে। বর্তমানে বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি ধারাবাহিকভাবে পরিবর্তিত হওয়ার পটভূমিতে এই বৈঠকের তাত্পর্য বিশেষ গুরুত্বপূর্ণ।
জাখারোভা বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বছর দু’বার চীন সফর করেছেন; যা দুই দেশের উচ্চস্তরের রাজনৈতিক সংলাপের বিশেষত্বকে পুরোপুরি প্রতিফলিত করে। রুশ পক্ষ দুই দেশের নেতাদের মধ্যে ভালো কাজের সম্পর্ককে অনেক মূল্য দেয়, দুই দেশের নেতাদের মতৈক্য কেবল দ্বিপাক্ষিক সহযোগিতা গভীর করার জন্যই নয়, জটিল আন্তর্জাতিক সমস্যা সমাধানেও সহায়ক। বলা যায়, রুশ-চীন কৌশলগত সহযোগিতা এশিয়া-প্যাসিফিক অঞ্চল ও বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
জাখারোভা বলেন, এ বছর ‘রুশ-চীন সদিচ্ছাপূর্ণ প্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি’ স্বাক্ষরের ২৫তম বার্ষিকী। ২৫ বছরে চুক্তিতে গৃহীত বিভিন্ন কৌশলগত সিদ্ধান্ত এবং উভয় পক্ষের দৃঢ়ভাবে সংশ্লিষ্ট মতৈক্য বাস্তবায়নের পদক্ষেপ বিশ্বকে প্রমাণ করেছে যে- রুশ-চীন পারস্পরিক কল্যাণকর অংশীদারিত্বের পথ বেছে নেওয়া সঠিক।
জাখারোভা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সংস্থার আয়োজক দেশ হিসেবে চীনের মেয়াদে অর্জিত ফলাফলের জন্য অভিনন্দন জানান এবং এপেক শেনচেন বৈঠকের সময় চীনের সুচিন্তিত ব্যবস্থা গ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিএমজি



















