‘নতুন দীর্ঘ মার্চের পথে চলা’ কীভাবে বিশ্বকে প্রভাবিত করে: সিএমজি সম্পাদকীয় - Mati News
Sunday, November 15

‘নতুন দীর্ঘ মার্চের পথে চলা’ কীভাবে বিশ্বকে প্রভাবিত করে: সিএমজি সম্পাদকীয়

এ বছর চীনা শ্রমিক-কৃষক লাল ফৌজের লাংমার্চের বিজয়ের ৯০তম বার্ষিকী। ২২ তারিখে বেইজিংয়ে অনুষ্ঠিত স্মরণ সম্মেলনে সাধারণ সম্পাদক সি চিন পিং গুরুত্বপূর্ণ ভাষণ দেন, যেখানে ‘চারটি নির্ভরতা’ দিয়ে লাংমার্চের বিজয়ের রহস্য ব্যাখ্যা করেন এবং ‘পাঁচটি অবশ্যই’ দিয়ে মহান লাংমার্চের চেতনা প্রচার ও নতুন লাংমার্চের পথে চলার আহ্বান জানান, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে।

আন্তর্জাতিক সমাজ মূল্যায়ন করেছে: ‘লাল ফৌজের লাংমার্চ চীনা কমিউনিস্ট পার্টির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়’, ‘লাংমার্চের চেতনা চীনের সামাজিক উন্নয়ন ও অগ্রগতিকে অব্যাহত চালিত করছে’, ‘লাংমার্চ আজকের বিশ্বের বড় চ্যালেঞ্জ মোকাবিলায় একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।’ হাঙ্গেরিয়ান ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান তিলমের জিউলো বলেন, লাং মার্চের মহান বিজয় চীনা কমিউনিস্ট পার্টির সঠিক নেতৃত্বে অর্জিত; আজ চীন উচ্চমানের উন্নয়নে কাজ করছে এবং সব দেশের সাথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলছে। তানজানিয়ার চলচ্চিত্র ব্যুরোর মহাপরিচালক কাসিঙ্গে বলেন, দীর্ঘ মার্চের চেতনার অনন্য মূল্য রয়েছে এবং উন্নয়নশীল দেশগুলির উন্নয়ন পথ অন্বেষণে অনুপ্রেরণা দিচ্ছে।

১৯৩৪ সালের অক্টোবর থেকে ১৯৩৬ সালের অক্টোবর পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে লাল ফৌজ দশটিরও বেশি প্রদেশ অতিক্রম করে ২৫,০০০ লি (১২৫০০ কিলোমিটার) পথ পাড়ি দেয়, লক্ষাধিক শত্রুসেনার অবরোধ ভেঙে উত্তর দিকে জাপানি আগ্রাসন প্রতিরোধের কৌশলগত স্থানান্তর সফলভাবে সম্পন্ন করে। মার্কিন সাংবাদিক এডগার স্নো ‘রেড স্টার ওভার চায়না’-তে লিখেছেন, ‘এটি একটি বৈচিত্র্যময়, হৃদয়বিদারক অভিযান… আধুনিক ইতিহাসে অতুলনীয়।’

ইতিহাস স্মরণের উদ্দেশ্য হলো সংগ্রামের প্রজ্ঞা ও শক্তি আহরণ করা। মহান লাংমার্চের চেতনা আনুগত্য, সত্য, ন্যায়বিচার ও ঐক্যের শক্তি প্রকাশ করে, যা চীনা কমিউনিস্ট পার্টিকে চীনা জনগণকে ঐক্যবদ্ধভাবে নেতৃত্ব দিয়ে একের পর এক মহান বিজয় অর্জনে অনুপ্রাণিত করেছে। পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে সমাজতন্ত্র চীনা বৈশিষ্ট্য নিয়ে নতুন যুগে প্রবেশ করেছে, প্রথম শতবর্ষের লক্ষ্য অর্জিত হয়েছে, চীন এখন দ্বিতীয় শতবর্ষের লক্ষ্য অর্জনে কাজ করছে।

সিপিসি’র সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের জোর দেওয়া ‘পাঁচটি অবশ্য কর্তব্য’— পার্টির আদর্শ ও লক্ষ্যের প্রতি অবিচল থাকা; উচ্চমানের উন্নয়ন দৃঢ়ভাবে এগিয়ে নেওয়া এবং জনগণের ক্রমবর্ধমান সুন্দর জীবনের প্রয়োজন মেটানো; নতুন ঐতিহাসিক বৈশিষ্ট্যসম্পন্ন মহান সংগ্রামে সাহসী হওয়া; জনগণের সেনাবাহিনীকে দ্রুত বিশ্বমানের বাহিনীতে পরিণত করা; পার্টির নেতৃত্ব বজায় রাখা ও পার্টি নির্মাণ জোরদার করা — নতুন দীর্ঘ মার্চের পথে চলার দিকনির্দেশনা দেয় এবং অনিশ্চয়তায় ভরা বিশ্বকে অনুপ্রেরণা দেয়।

দীর্ঘ মার্চের বিজয় আদর্শ ও বিশ্বাসের বিজয়। চরম দারিদ্র্য দূরীকরণ থেকে উচ্চমানের উন্নয়ন এবং সাধারণ সমৃদ্ধি প্রচার পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টি সর্বদা জনগণের সুখ ও জাতির পুনরুজ্জীবনের জন্য কাজ করে। ইথিওপিয়ার নীতি গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন উপদেষ্টা বারু দেমিসি বলেন, লাংমার্চের চেতনার মূল সারাংশ সীমা, আদর্শ ও যুগ অতিক্রম করে, যা সমগ্র মানবজাতির অভিন্ন গুণ।

উন্নয়ন সব সমস্যার সমাধানের চাবিকাঠি। এ বছর চীনের ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার’ সূচনা বছর, চীনের অর্থনীতির ‘তৃতীয় প্রান্তিক প্রতিবেদন’ অর্থনীতির স্থিতিশীল পরিচালনা দেখায়। চীন উচ্চমানের উন্নয়ন দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে বিশ্ব অর্থনীতিতে গতি যোগাচ্ছে। নিউজিল্যান্ড-চীন বন্ধুত্ব সমিতির সাবেক চেয়ারম্যান রয় ডেভি বলেন, লাল ফৌজ কঠিন পরিস্থিতিতেও অগ্রগতির দিক ধরে রেখেছিল, যার মধ্যে পার্টির সফলতার কৌশলগত প্রজ্ঞা নিহিত, যা নিজস্ব উন্নয়ন পথ খোঁজা দেশগুলির জন্য অনুপ্রেরণাদায়ক।

আদর্শের পথ কখনো সমতল নয়। বর্তমানে বিশ্ব শতবর্ষের পরিবর্তন ত্বরান্বিত হচ্ছে, অনিশ্চয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। শুল্কযুদ্ধ ও বাণিজ্যযুদ্ধ মোকাবিলা থেকে উচ্চমানের প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জন পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টি ও জনগণ সংগ্রামে সাহসী ও দক্ষ। স্পেনের কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান সেনতেলিয়া লিখেছেন, চীনের লাংমার্চ সমকালীন বিশ্বকে সবচেয়ে মূল্যবান অনুপ্রেরণা দেয় অনিশ্চয়তা মোকাবেলার ক্ষমতা: কৌশলগত দিক ধরে রাখা কিন্তু কৌশলগত অনড়তায় না পড়া; দীর্ঘমেয়াদি লক্ষ্য ধরে রাখা এবং বাস্তবতার পরিবর্তন অনুযায়ী পথ সমন্বয়; ব্যর্থতায় স্থিতিস্থাপকতা বজায় রাখা এবং মতভেদের মধ্যে সহযোগিতা খোঁজা।

দীর্ঘ মার্চের ইতিহাস কখনো দূরে যায়নি, দীর্ঘ মার্চের পথ ক্রমাগত প্রসারিত হচ্ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ও দায়িত্বশীল বড় দেশ হিসেবে চীন নতুন দীর্ঘ মার্চের পথে নতুন গৌরব সৃষ্টি করছে, যা শুধু চীনা জনগণের জন্য নয়, অস্থির বিশ্বের জন্যও স্থিতিশীল শক্তি যোগাচ্ছে। রুশ-চীন বন্ধুত্ব সমিতির সহ-সভাপতি তাভরোভস্কি মনে করেন, নতুন দীর্ঘ মার্চের পথে চীনের সাফল্য ও চীনা জাতির মহান পুনরুজ্জীবন শুধু চীনা জনগণের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *