মধ্যপ্রাচ্যে উত্তেজনায় গভীর উদ্বেগ চীনের - Mati News
Friday, November 20

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় গভীর উদ্বেগ চীনের

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী আঞ্চলিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। একইসঙ্গে বেসামরিক বিমানবন্দরের মতো স্থাপনায় হামলার বিরোধিতা করেছে দেশটি। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র কুও চিয়াখুন এ কথা বলেন।

ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠীর সৌদি আরবে নতুন করে হামলার বিষয়ে এক প্রশ্নে জানতে চাইলে তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। বেসামরিক বিমানবন্দরের মতো স্থাপনাকে লক্ষ্য করে চালানো হামলার বিরোধিতা করে বেইজিং।‘

মুখপাত্র কুও চিয়াখুন বলেন, ‘মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সংলাপ ও আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা উচিত।‘

এর আগে মঙ্গলবার হুথি গোষ্ঠী দাবি করে, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সৌদি আরবের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত আভা আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *